Students' welfare Association, MNC

Students' welfare Association, MNC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Students' welfare Association, MNC, Community Organization, Mymensingh Nursing College, Mymensingh.

আজ ২২-০১-২০২৬ রোজ বৃহস্পতিবার ময়মনসিংহ নার্সিং কলেজের শ্রদ্ধেয় প্রভাষক উম্মে সাইফুন ম্যামের  চাকরি জীবনের শেষ দিন উপলক্ষ...
22/01/2026

আজ ২২-০১-২০২৬ রোজ বৃহস্পতিবার ময়মনসিংহ নার্সিং কলেজের শ্রদ্ধেয় প্রভাষক উম্মে সাইফুন ম্যামের চাকরি জীবনের শেষ দিন উপলক্ষে শিক্ষক, শিক্ষীকা,,অফিস কর্মচারী,,,স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা পরিষদ এর উপস্থিতিতে একটি সুন্দর আয়োজন করা হয়। একজন শিক্ষক শুধু পাঠ্যবই শেখান না—তিনি গড়ে দেন মানুষ, তৈরি করেন ভবিষ্যৎ।
চাকরির অধ্যায় শেষ হলেও, আমাদের হৃদয়ে আপনার জায়গা চিরকাল অটুট থাকবে।
দোয়া করি—আগামীর দিনগুলো হোক সুস্থতা, শান্তি আর সম্মানে ভরপুর।
শ্রদ্ধা ও ভালোবাসায়, উম্মে সাইফুন ম্যাম 🤍

নতুন বছর ২০২৬  উপলক্ষে স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন,উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ময়মনসিংহ নার্সিং কলেজের সম্মানিত  শিক্...
01/01/2026

নতুন বছর ২০২৬ উপলক্ষে স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন,উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ময়মনসিংহ নার্সিং কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলি, অফিস কর্মকর্তা-কর্মচারীসহ সবার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়।নতুন বছর আমাদের সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি আর সাফল্যের আলো 💝🌿

শুভেচ্ছান্তে,
শেখ ফারজানা ইয়াসমিন রিফা
প্রধান উপদেষ্টা, SWA,MNC

১৬ ডিসেম্বর—এই দিনটি আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত শহীদের আত্মত্যাগ আর অস...
16/12/2025

১৬ ডিসেম্বর—এই দিনটি আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের স্বাধীন পতাকা। এই বিজয় শুধু শত্রুর পরাজয় নয়, এটি অন্যায়, শোষণ আর দাসত্বের বিরুদ্ধে বাঙালির চিরন্তন জয়। আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিই, যে দেশে মাথা উঁচু করে চলি—তার পেছনে রয়েছে শহীদদের অমর রক্তের ইতিহাস। তাই ১৬ ডিসেম্বর আমাদের জন্য শুধু একটি তারিখ নয়, এটি গর্ব, দায়িত্ব আর দেশপ্রেমের অঙ্গীকার।
শ্রদ্ধাভরে স্মরণ করি বীর শহীদদের, ভালোবাসা ও সম্মান জানাই প্রিয় মাতৃভূমিকে।এই দিনটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নার্সিং কলেজের পক্ষ থেকে ছিলো নানান রকম আয়োজন-সকালে স্মৃতিসৌধ এ পুষ্পঅর্পণ,,,,জাতীয় পতাকা উওোলন,,,শিক্ষক, শিক্ষার্থীদের খেলাধুলা ও শহীদের উদ্দেশ্য দোয়া ও মোনাজাত।
শুভ বিজয় দিবস২০২৫ 🇧🇩
আয়োজনে,
ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ
সহযোগিতায়,
উপদেষ্টা পরিষদ, SWA,MNC

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ ও আলোকবর্তিকা; তাঁর জীবন ছিল সত্য, দয়া, ক্ষমা ও ভালোবাসার অনুপম উ...
15/12/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ ও আলোকবর্তিকা; তাঁর জীবন ছিল সত্য, দয়া, ক্ষমা ও ভালোবাসার অনুপম উদাহরণ। তিনি শত্রুকেও ক্ষমা করেছেন, দুর্বল ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষকে ন্যায় ও সঠিক পথের দিশা দিয়েছেন। তাঁর চরিত্র ছিল পবিত্র কুরআনের বাস্তব প্রতিফলন, যা যুগে যুগে মানবজাতিকে শান্তি, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা দেয়।আমাদের ক্ষুদ্র এই চেষ্টা তাঁর জীবন সম্পর্কে আরো বেশি অবগত করা সবাই কে সিরাত প্রতিযোগিতার মাধ্যমে।
সিরাত প্রতিযোগিতা ২০২৫
আয়োজনে,
উপদেষ্টা পরিষদ, SWA,MNC

মনাকের ইতিহাসে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট২০২৫🤗সুন্দর ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি...
10/12/2025

মনাকের ইতিহাসে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট২০২৫🤗
সুন্দর ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি সম্পুর্ণ হয়,,,,
খেলায় অংশগ্রহণকারী সকল টিমকে জানায় আন্তরিক ধন্যবাদ,,,খেলায় champion team Aero striker, Runners-up team Shuttle storm কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 🧡

আয়োজনে,
উপদেষ্টা পরিষদ, SWA,MNC

07/12/2025

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর অধীনে আজ ৭/১২/২০২৫ ইং হইতে ময়মনসিংহ নার্সিং কলেজ এর ১ম,২য়,৩য়, বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন, উপদেষ্টা পরিষদ এর পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। আপনাদের সকলের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা যেন কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়তা করে এই প্রত্যাশা রইল🧡
শুভেচ্ছান্তে,
স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন,
উপদেষ্টা পরিষদ।
ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ।

৩০ নভেম্বর ২০২৫,ময়মনসিংহ নার্সিং কলেজে স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন,উপদেষ্টা পরিষদ-এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ...
30/11/2025

৩০ নভেম্বর ২০২৫,ময়মনসিংহ নার্সিং কলেজে স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন,উপদেষ্টা পরিষদ-এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মমতাজ বেগম স্যার,

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলি, স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা পরিষদ এর সদস্যবৃন্দ,,,সকল ব্যাচের সাধারণ স্টুডেন্ট,,,,

অনুষ্ঠানের সবচেয়ে আনন্দময় অংশ ছিল সবাই মিলে কেক কাটা ।অনুষ্ঠানে আমাদের সকল বর্ষের শিক্ষার্থীদের ২০২৫ এর ফাইনাল পরীক্ষার ভিত্তিতে পুরস্কৃত করা হয় যা সামনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিবে পড়ালেখায়💌

স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রইলো শুভেচ্ছা ও শুভকামনা। এসোসিয়েশন আমাদের কলেজের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে, এবং একইভাবে ভবিষ্যতেও স্টুডেন্টদের কল্যানে কাজ করে যাবে। দেখতে দেখতে ১-১৭ 🫶
আগামী দিনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ

ধন্যবাদান্তে,
উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ।

27/11/2025
22/11/2025
Congratulations to all batch 15
28/10/2025

Congratulations to all batch 15

জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান মালা -২০২৫ উদযাপন উপলক্ষে গত ২৪/০৭/২০২৫ ইং তারিখে ময়মনসিংহ নার্সিং কলেজে সকল কোর্সের শিক্ষার্থ...
25/07/2025

জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান মালা -২০২৫ উদযাপন উপলক্ষে গত ২৪/০৭/২০২৫ ইং তারিখে ময়মনসিংহ নার্সিং কলেজে সকল কোর্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় "জুলাই স্মৃতি রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা "

30/06/2025

বাংলাদেশ Army এর স্বল্পমেয়াদী কমিশনে
ময়মনসিংহ নার্সিং কলেজ এর ১২ তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান নিশো আপু চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সফলতায় আমরা উচ্ছ্বসিত। স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন, মনাক এর পক্ষ থেকে আপুকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার ভবিষ্যৎ জীবনের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করি।

শুভেচ্ছান্তে,
স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন, মনাক।

Address

Mymensingh Nursing College
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students' welfare Association, MNC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share