20/07/2026
Socchar Students' Network-SSN, JKKNIU Chapter-এর প্রতিনিধি দল Senate Bhaban, University of Dhaka তে অনুষ্ঠিত "2nd International Conference on the July Revolution"-এ অংশগ্রহণ করেছে।
"Legacy of the July Revolution 2024: Accountability, Reform and the Future of Bangladesh" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে মানবাধিকার, ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে SSN JKKNIU Chapter ক্যাম্পাসে মানবাধিকার সচেতনতা, নিরাপদ শিক্ষাঙ্গন এবং দায়িত্বশীল শিক্ষার্থী নেতৃত্ব গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।