17/02/2026
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এইচডিএস-এর ফ্রি খৎনা ও ঔষধ বিতরণ কার্যক্রম
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তার অংশ হিসেবে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি (এইচডিএস) উদ্যোগে রোহিঙ্গা শিশুদের জন্য ফ্রি খৎনা কার্যক্রম ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ উদ্যোগটি স্থানীয় উপকারভোগী পরিবারগুলোর মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Md. Mahfuzar Rahman, ডেপুটি সেক্রেটারি, Office of the Refugee Relief and Repatriation Commissioner (RRRC)। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমন্বিত ও টেকসই মানবিক সহায়তা কার্যক্রম রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কার্যক্রমের সার্বিক বাস্তবায়নে নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান Md. Ziaul Haque। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া এইচডিএস-এর অঙ্গীকারের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
খৎনা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয়। সুশৃঙ্খল ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং পরবর্তী চিকিৎসা সহায়তা নিশ্চিত করার মাধ্যমে পুরো আয়োজনটি সম্পন্ন করা হয়।