ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি

ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি আমাদের প্রিয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী প্লাটফর্ম

আমাদের প্রিয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সকলের সম্পৃক্ততা কামনা করছি।
----ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের প্রথম প্রভাতে আনন্দে ভরে উঠুক আপনার জীবন।...
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের প্রথম প্রভাতে আনন্দে ভরে উঠুক আপনার জীবন।
পুরোনো দুঃখ ভুলে গিয়ে নতুন স্বপ্নে হোক পথচলা রঙিন। সবার জীবনে আসুক সুখ, শান্তি আর সমৃদ্ধি।

গত ০৪.০৯.২০২৫ তারিখে প্রেরিত অনুদানপ্রাপ্তির বিবরণীতে অসাবধানতাবশত মাজাহারুল ইসলাম সবুজ(১৯৯৬) প্রদত্ত ২০,০০০ টাকা লিপিবদ...
07/09/2025

গত ০৪.০৯.২০২৫ তারিখে প্রেরিত অনুদানপ্রাপ্তির বিবরণীতে অসাবধানতাবশত মাজাহারুল ইসলাম সবুজ(১৯৯৬) প্রদত্ত ২০,০০০ টাকা লিপিবদ্ধ হয়নি।সেটি আজ লিপিবদ্ধ করে সংশোধিত বিবরণ বিদ্যালয়সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে প্রেরিত হলো।উল্লেখ্য,আমাদের অর্থপ্রাপ্তির রশিদ বই ২/৩ দিনের মধ্যে ছাপা হয়ে যাবে।তখন আমরা অনুদানদাতাদের রশিদ দিয়ে দেব।ধন্যবাদ। সকলের সহযোগিতা কাম্য।

আগামী ৮ নভেম্বর ২০২৫,শনিবার অনুষ্ঠেয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি অনুষ্ঠানে এ পর্যন্ত অনুদান প্রা...
04/09/2025

আগামী ৮ নভেম্বর ২০২৫,শনিবার অনুষ্ঠেয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি অনুষ্ঠানে এ পর্যন্ত অনুদান প্রাপ্তির বিবরণ বিদ্যালয়সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মো.হারুন-আর-রশিদ এর পক্ষ থেকে আদিষ্ট হয়ে প্রেরিত হলো।এরপর সময় সময় সর্বশেষ বিবরণ জানিয়ে দেয়া হবে।কারণ,স্বচ্ছতা ও জবাবদিহিতাই আমাদের অঙ্গীকার।

শোক সংবাদ লৌহজং উপজেলার সিংহের হাটি গ্রামের দপ্তরী বাড়ি নিবাসী, বিশিষ্ট সমাজ কর্মী মোঃ ফজল দপ্তরী আজ রাত ৯টা ২০ মিনিটে ...
05/08/2025

শোক সংবাদ
লৌহজং উপজেলার সিংহের হাটি গ্রামের দপ্তরী বাড়ি নিবাসী, বিশিষ্ট সমাজ কর্মী মোঃ ফজল দপ্তরী আজ রাত ৯টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন মোঃ ফজল দপ্তরী।

তিনি দীর্ঘদিন ধরে চক্ষু সমস্যায় চিকিৎসা নিয়ে চলতে ছিলেন। ফজল দপ্তরী অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষের কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন। নম্র ভদ্র ও একজন আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবেও তার পরিচয় ছিল উপজেলার সর্বত্র। ফজল দপ্তরীদের পারিবারিক সংগঠন "দপ্তরী বাড়ি কল্যাণ ফাউন্ডেশন" এর অন্যতম নিবেদিত কর্মী ছিলেন তিনি।

আগামীকাল ৬ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় ফজল দপ্তরীর বাড়ির সামনে সিংহের হাটি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দপ্তরী বাড়ি কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফজল দপ্তরীর সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে।

আমরা ফজল দপ্তরীর অকাল প্রয়াণে গভীর ভাবে শোকাহত এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।

শোকাহত  ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (এসএসসি ব্যাচ ১৯৬৪) ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান খান গতকাল ১৩ জুলাই ইন্...
14/07/2025

শোকাহত
ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (এসএসসি ব্যাচ ১৯৬৪) ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান খান গতকাল ১৩ জুলাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

গতকাল বাদ জোহর ঢাকাস্থ খিলগাঁও বাসভবনের পাশের মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য ছিলেন এবং তাহার ছোট ভাই অধ্যাপক ডা.কামরুজ্জামান প্রাক্তন ছাত্র সমিতির বর্তমান কমিটির উপদেষ্টা। তাদের বাড়ি লৌহজং উপজেলার মসৎগাও গ্রামে।

আমরা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান খানের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত! তাঁহার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

09/07/2025

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে...

08/07/2025

আমরা অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে,আগামী ৮ নভেম্বর ২০২৫,শনিবার, বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে উদযাপনের লক্ষ্যে 'ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ঃ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটি' শিরোনামে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ধানমন্ডি শাখায় একটি চলতি হিসাব খোলা হয়েছে, যার নম্বর ১১০১১০০১৭১০৪৮।এই ব্যাংক হিসাব যৌথভাবে পরিচালনা করবেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. হারুন-আর-রশিদ, যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রুবেল ঢালী এবং যুগ্ম আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাসুদ।
অনুদানদাতাদের উল্লিখিত হিসাব নম্বরে অনুদানের চেক/নগদ অর্থ জমা দিয়ে ডিপোজিট স্লিপের কাউন্টার পার্টের একটি ছবি আহ্বায়ক মো.হারুন-আর-রশিদের What's app নম্বরঃ ০১৭২৭২১০০৭২ পাঠানোর জন্য বিনীত অনুরোধ করছি।
মুনীর মোরশেদ
যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র
ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়
১২৩ বছর পূর্তি উদযাপন কমিটি
সেলফোন নম্বরঃ ০১৮১৮০০৯০৪৯
পুনশ্চঃ ব্যংক হিসাবে অর্থ জমার পর যথারীতি আহ্বায়ক মো. হারুন-আর-রশিদ অর্থ প্রাপ্তির রশিদ প্রদান করবেন।

02/07/2025

বিক্রমপুর খবর একটি নিউজ, বিনোদন, সঙ্গীত ফ্যাশন বিষয়ক ওয়েবসাইট। আমরা আপনাদের বিক্রমপুরের সরাসরি সর্বশেষ ব্রেকি.....

Address

ঝাউটিয়া, লৌহজং, বিক্রমপুর
Munshiganj
1530

Telephone

+8801711362913

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি:

Share