08/12/2024
আসসালামু আলাইকুম
সকল কার্যক্রম হোক আল্লাহকে খুশি করার জন্য।
মানুষের পাশে মানুষ। নিজের অপ্রয়োজনীয় জিনিস যদি অন্যের প্রয়োজনীয় তাহলে সেটা তাদের মাঝে বিলিয়ে দিতে ক্ষতি কি??? নিজের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যদি অন্যের একটি মৌলিক চাহিদা পূরণ হয় তাহলে সেটা তাঁকে দিতে ক্ষতি কি???
নিজের অপ্রয়োজনীয় জিনিস বিলিয়ে দেওয়ার একটি মাধ্যম তৈরি করে দিয়েছে আল ইখলাস যুব সংগঠন।। আজ আল ইখলাস যুব সংগঠনের উদ্যোগে মানবতার দেয়াল তৈরি করা হয়। যেখানে মানুষ তার নিজের অপ্রয়োজনীয় জিনিস রেখে যাবেন এবং যাদের প্রয়োজন তারা সেখান থেকে নিয়ে যাবেন।।।
""দিয়ে গর্ববোধ করবেন না,
নিতে লজ্জাবোধ করবেন না ""
আমরা চেষ্টা করে যাবো আল ইখলাস যুব সংগঠনটির মাধ্যমে মানুষের পাশে থাকার জন্য।। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
লোকেশন: মিরকাদিম বাজার দুধপট্টি পিছনের গলি