Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’-এর পুরাতন পেজ Restricted । অতএব নতুন পেজে লাইক-ফলো করে সাথে থাকুন।

14/01/2026

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার বৃত্তি প্রদান উৎসব সফলভাবে সম্পন্ন করতে আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছিল অনন্য ও অপরিসীম।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য
👉 সম্মানিত অতিথিবৃন্দ
👉 প্রিয় শিক্ষকবৃন্দ
👉 মেধাবৃত্তিপ্রাপ্ত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
👉 অভিভাবকবৃন্দ
👉 নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকগণ
এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের উপস্থিতি, পরামর্শ ও উৎসাহ আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সমাজ উন্নয়নের এই পথচলায় আপনাদের পাশে পেলে আমরা আরও এগিয়ে যেতে পারব—ইনশা-আল্লাহ।
সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা।

🙏 কৃতজ্ঞতায়

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন
'এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বিনির্মাণে'

14/01/2026
14/01/2026
বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থীমুন্সিগঞ্জে বৃত্তি প্রদান উৎসব নিজস্ব প্রতিনিধি:মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব স...
10/01/2026

বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী
মুন্সিগঞ্জে বৃত্তি প্রদান উৎসব

নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি–২০২৫ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মোট ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
সপ্তম থেকে দশম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক এবং নগদ আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সি সিরাজুল হক, কর্পোরেট প্রশিক্ষক ও আবেগিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্ম-যাচাই এবং মানোন্নয়নের লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করছি। উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, গত বছর ১ নভেম্বর জেলার ছয়টি উপজেলায় একযোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মজিবুর টিম্বার অ্যান্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১৩২টি বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির মোট ১,৯৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁ...
30/12/2025

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

আমিন।

29/12/2025

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার বৃত্তি প্রদান উৎসব ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. শনিবার অনুষ্ঠিত হবে।
স্থান : জেলা শিল্পকলা একাডেমি, মুন্সিগঞ্জ সদর।

23/12/2025

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা Whatsapp গ্রুপে জয়েন করুন।

(বি.দ্র. গ্রুপে সার্টিফিকেটের সফট কপি দেওয়া হয়েছে। অতএব জয়েন করে চেক করুন)

Address

Bikrampur Manab Seba Foundation
Munshiganj
1525

Alerts

Be the first to know and let us send you an email when Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন:

Share