BoiTong : বইটং

BoiTong : বইটং A Nonprofit Organization

আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনো শেষ হবার নয়..বইটং Gratitude Certificate এর একাংশ।
01/04/2026

আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনো শেষ হবার নয়..

বইটং Gratitude Certificate এর একাংশ।

20/03/2026
18/03/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰

বাড়ৈখালি, শ্রীধরপুর, শিবরামপুর, পাউসার, আলমপুর, ছাতিয়া এবং কামারখোলার মোট ১০৫ জন বাচ্চা 🙋🏻, ২ জন বৃদ্ধা 👵 এবং ১ জন মায়ের 👩 মুখে এবার ঈদের হাসি ফুটাতে পেরেছে বইটং।

এই কৃতিত্ব সম্পূর্ণই আপনাদের ❤️

দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সহযোগিতা🤝 করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ 🙏

বিগত ৫ বছরের ন্যায় এবারও আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাদেরকে অনুপ্রাণিত করেছে।

আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় 🤲 বইটং ইচ্ছেপূরনের কার্যক্রম ক্রমশ বর্ধিত হচ্ছে 📈

সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় এবারের বইটং ইচ্ছেপূরণ ২০২৬ এর এখানেই ইতি টানছি।

ঈদ মোবারক সবাইকে 🌙

📸: ছবিতে BoiTong Core Team এর Chief Event Coordinator Nafis Sarwar Mahi এবং আমাদের ছোট্ট বোন আমেনা 💙

বিশেষ দ্রষ্টব্য: ছবিটি আমেনার অভিভাবকের সম্মতিতে আপলোড করা হয়েছে ✔️

16/03/2026

ইনশাআল্লাহ, আর মাত্র একদিন!
আগামীকালই বাচ্চাদের হাতে পৌঁছে যাচ্ছে তাদের ঈদের উপহার। 🎁

14/03/2026

ছেলেদের শপিং..
ইচ্ছেপূরণ ২০২৬

13/03/2026

আলহামদুলিল্লাহ, বাচ্চাদের শপিং complete.

13/03/2026

ইচ্ছেপূরণ ২০২৬ এর বাচ্চাদের শপিং চলছে..😍

09/03/2026

কখনো কি ভেবে দেখেছেন?

আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার, অনেক বাবা-মা আছেন, যারা চাইলেও তাদের বাচ্চাদের ঈদে নতুন জামা-জুতা কিনে দিতে পারেন না।
অথচ ঈদকে ঘিরে সবচেয়ে বেশি আনন্দ আর উত্তেজনা থাকে আমাদের এই ছোট্ট ভাই-বোনদের মাঝেই।

এই ছোট্ট ভাই-বোনদের ঈদের আনন্দ যেনো অটুট থাকে, সেই লক্ষ্যেই BoiTong গত ৫ বছর যাবৎ কাজ করে যাচ্ছে।

আলহামদুলিল্লাহ,
আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত ২৫৯ জন বাচ্চাকে ঈদের নতুন জামা-জুতা উপহার দিতে পেরেছে BoiTong.

💛 বাচ্চাদের মুখে হাসি ফুটানোর এই মহৎ উদ্যোগে সামিল হতে পারেন আপনিও, তিনটি উপায়ে:
১. BoiTong এ ডো*নেট করে।
২. BoiTong এর পোস্ট শেয়ার করে।
৩. BoiTong এর জন্যে দোয়া করে 🤲🏻

সর্বনিম্ন ১০০ কিংবা আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ সহযোগিতা করে, আপনিও হয়ে যেতে পারেন এবারের BoiTong ইচ্ছেপূরনের একজন certified অংশীদার।

BoiTong এ ডো*নেট করার বিস্তারিত প্রথম কমেন্টে।

08/03/2026

কখনো কি ভেবে দেখেছেন?

আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার, অনেক বাবা-মা আছেন, যারা চাইলেও তাদের বাচ্চাদের ঈদে নতুন জামা-জুতা কিনে দিতে পারেন না। অথচ ঈদকে ঘিরে সবচেয়ে বেশি আনন্দ আর উত্তেজনা থাকে আমাদের এই ছোট্ট ভাই- বোনদের মাঝেই।

আমাদের এই ছোট্ট ভাই-বোনদের ঈদের আনন্দ যেনো অটুট থাকে, সেই লক্ষ্যে BoiTong গত ৫ বছর যাবৎ তাদের ইচ্ছেপূরণে কাজ করে যাচ্ছে।

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত ২৫৯ জন বাচ্চাকে ঈদের নতুন জামা-জুতা উপহার দিতে পেরেছে BoiTong.

বাচ্চাদের মুখে হাসি ফুটানোর এই মহৎ উদ্যোগে সামিল হতে পারেন আপনিও 💛

বিস্তারিত প্রথম কমেন্টে..

Address

Baraikhali
Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when BoiTong : বইটং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share