05/05/2026
গুরুত্বপূর্ণ।
#বিএনপি #সরকারের #ভালো #কাজগুলো:
১। ফ্যামিলি কার্ড। ফার্মারস কার্ড।
২। কৃষকের কৃষি ঋণ মওকুফ ( ১০ হাজার কোটি টাকা)।
৩। খাল খনন কর্মসূচি। যা বিন্যা সেচ নিয়িন্ত্রণে ব্যাপক ভুমিকা রাখবে।
৪। নকল প্রতিরোধে সিসি ক্যামেরা চালুকরায় নকল নেই বললেই চলে। যা নি:সন্দেহে জাতির এক বিশাল অর্জন। মিলন স্যারকে সাধুবাদ জানাই।
৫। ট্যাক্স ফ্রি গাড়ি নেয়া বর্জন।
৬। প্রধানমন্ত্রী জনতার কাতারে মিশে যাওয়া।
৭। প্রতিহিংসার রাজনীতি পরিহার করা।
৮। আত্ম-প্রশংসায় বিভোর না থাকা।
৯। অপপ্রচার না করা।
১০। সমস্যার পড়লে সরকারিদল বিরোধীদল একত্রে কাজ করা।
১১। মব কালচার ( বিনা বিচারে মানুষ মেরে ফেলা, হেনস্তা করা, মাজার ভাঙ্গা, বিভিন্ন প্রকার উচ্ছেদ করা,,,) বন্ধ করা।
১২। নতুন কুড়ি ও নতুন কুড়ি স্পোর্টস চালু করা।
১৩। অফিসে যথা সময়ে উপস্থিতি। ( প্রধানমন্ত্রী নিজেই যথাসময়ের আগেই অফিসে উপস্থিত থাকছেন।)।
#যা #যা #করা #অত্যন্ত #জরুরি এবং #গুরুত্বপূর্ণ:
১। সকল দোসরকে ঝেটিয়ে বিদায় করা।
সচিবালয়ে, মন্ত্রণালয়ে, বিভাগে, জেলায় কিংবা উপজেলায় যারা যারা স্বৈরাচারের দোসর কর্মরত তাদের অতি অবশ্যউ বিদায় করতে হবে।
২। দেশের সকল রাস্তা জরুরি মেরামত করা।আমার একটা পরামর্শ /অনুরোধ হল
রাস্তা খুব কম ভাঙ্গা থাকতেই সাথে সাথে মেরামত করে ফেলা। এতে ইঞ্জিনিয়ার / প্রজেক্ট অফিসার/ কন্ট্রাক্টর বড় বড় দান মারতে পারবেনা। ( এই প্রচলন চীন-জাপানে আছে।)।
৩। রাস্তা-ঘাট, দালান নির্মাণে অতি অবশ্যই স্বচ্ছতা আনতে হবে। ফেসিস্ট আমলের একটা নমুনা দেই।
একটা স্কুলের পাচ তলা ভিবন নির্মানের জন্য বরাদ্ধ হল ৫৭ লক্ষ টাকা। কিন্তু ভ্যাট ৫%, ট্যাক্স১০%, প্রাইম মিনিস্টার অফিস থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আসতে আসতে ৫% করে সালামী দিতে দিতে কত থাকে জানেন? (মন্ত্রণালয়৫%+জেলা/ বিভাগীয় নির্বাহী প্রকৌশল ৫%+এমপি১০%+ চাদাবাজলীগ ৫-১০%= ৫+৫+১০+১০=৩০%)
মোট কাযে লাগেনা =১৫+৩০=৪৫%।
বুঝেছেন হিসাবটা?
বাকী রইলো কন্ট্রাক্টর। (ধরলাম ৫-১০%)
আর অবশিষ্ট থাকে ৪৫-৫০%।
সুতরাং ৫৭ লক্ষ টাকার বিল্ডিং করতে হচ্ছে সর্বোচ্চ ২৮ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে।
জনগণের টাকা গণিমতের মাল হিসেবে নিজেদের মধ্যে ভাগ বায়োয়ারা হয়ে গেছে।
এজন্য রডের বদলে বাশ ইউজ করেছে স্বৈরাচার। এখনো বহাল তবিয়তে আছে সেইসব কুলাঙ্গার গুলো। এরা য়ারেকরহমানের মতো বিশাল নেতাকে পথে বসিয়ে ছাড়বে যদি এদের ঝেটিয়ে বিদায় না করা হয়। এদের মুখে মধু অন্তরে বিষ। সাধু সাবধান থাকাই ভালো।
৪। গুপ্তদের ব্যাপারে খুবই সতর্ক থাকুন। ( উদাহরণ: জামাত নেতাদের বাড়িতে লক্ষ লক্ষ লিটার পেট্রোল / অক্টেন জব্দ। বট আইডি খুলে ১০ লক্ষাধিক আইডি থেকে ফটোকার্ড ব্যবহার করে কিংবা গালিগালাজ করে কুৎসা রটনা করছে দেদারসে। )
৫। স্বৈরাচারের লোকদের #দলে বা দেশের কাজে না লাগানো। এরা খুব দ্রুত #খোলস পালটে ফেলেছে। ইতোমধ্যে হাজার হাজার দোসর আমাদের প্রাণপ্রিয় দলে ঢুকে পড়েছে।( কেউ আত্মীয় কোটায়, কেউ হাজার কোটি টাকায় কেনা, কেউ বন্ধু কোটায়,,)। দল পরিবর্তন করে আসলে সাবধানে গ্রহণ করুন। তবে কোনো দায়িত্বে নয়।
৬। শিক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতি আছে। যা সীমাহীন পর্যায়ে রয়েছে। শিক্ষা অধিদপ্তরের কিছু কর্তা ২লক্ষ টাকার নীচে ঘুষই নেয়নি #বদলী বাণিজ্যে। আরেকটা বড় দুর্নীতি হল প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাকে বড় অংকের ঘুষ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করেছে সাবেক/ উপদেষ্টার কিছু চেলা চামুণ্ডু।
এদের কঠোর হাতে দমন ও এই ঘুষ বাণিজ্য অবশ্যই তদন্ত করতে হবে। সম্প্রতি ১৬ মাসে ১/২ টা ব্যতিক্রম ছাড়া সকল শিক্ষকের #বদলীতে কমপক্ষে ২লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে। ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলেননি। তদন্ত জরুরি।
গাইড বাণিজ্য রমরমা হয়েছে কীভাবে? নিশ্চয়ই কেউনা কেউ ম্যানেজ হয়েছে।
৭। মেডিকেলে বা হাসপাতালে দুস্ট চক্ত্র ভেঙ্গে দিতে হবে। কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে। সাখাওয়াত স্যারকে সাধুবাদ জানাই।
BNP Media Cell
Ehsanul Hoque Milon-Media Cell
Advocate Fahima Nasrin Munni
Md Riajul Islam
নিলা ইসরাফিল
Tarique Rahman
Rakib Al Hasan