03/12/2025
মৌলভীবাজার জেলায় দালালদেরকে সুযোগ সুবিধা না দেওয়ায় পাসপোর্ট অফিস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা লেখি করে সুশীল সাজার চেষ্টায় আছেন এক ডিজিটাল দালাল।
পাসপোর্ট অফিসে রুহুল আমিন নামের এক ব্যক্তির প্রভাবশালী আচরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে, কারণ তিনি হঠাৎ উপস্থিত হয়ে অফিসের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করেন এবং চাঁদাবাজির মতো চাপ সৃষ্টি করে বারবার দাবি করেন যাতে পাসপোর্ট অফিস থেকে তার আরেক সহযোগীর প্রতিষ্ঠান মৌলভীবাজার ট্রাভেলসের নাম ব্যাবহার করলে যাতে সুযোগ সুবিধা দেয়া হয় এবং ফাইলে সমস্যা থাকলেও যেনো কোনো বাধা প্রধান করা না হয় এতে করে তার প্রতিষ্ঠান প্রতিটি পাসপোর্টে থেকে দেড় থেকে দুই হাজার টাকা লাভ করতে পারবে, অথচ একজন দায়িত্বশীল পাসপোর্ট কর্মকর্তা নৈতিকভাবে তার এই অনৈতিক দাবিতে সায় না দিয়ে সেবা প্রদানে বাধাগ্রস্ত হন, যা পরবর্তীতে রুহুল আমিনের হুমকি, ভয়ভীতি ও বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে দফতরকে জনসমুক্ষে অপদস্ত করার চেষ্টা পর্যন্ত গড়ায়। আপনাদেরকে বলে রাখা ভালো এই সেই রুহুল আমিন যে কিছুদিন আগে মৌলভীবাজার এমবি ডিপার্টমেন্টাল ষ্টোর এর মালিকানাধীন সেলিনি জুয়েলার্স থেকে চাদাবাজি করে ধরা খেয়ে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছিলো, এই রুহুল আমিন বানিজ্য মেলায় কার্ড জালিয়াতি করেও ধরা খেয়েছিলো এবং বিভিন্ন প্রোগ্রামের নাম করে লক্ষ লক্ষ টাকা মেরে দেয়ার কেলেংকারীতেও জড়িত ছিলো সে । তার মূল উদ্দেশ্য ব্যক্তিগত লাভ এবং সুবিধা আদায় করা, সম্প্রতি সে পাসপোর্ট অফিসে সামনে দাড়িয়ে থাকে এবং যাদের ডকুমেন্টস প্রব্লেম আছে তাদের থেকে এক থেকে দুই হাজার টাকা নিয়ে একই ফাইল এডির মাধ্যমে জোর পূর্বক সমাধান করে নিজের পকেটে ভারি করছে। টাকা পয়শার সাথে তার অনেক গভীর সম্পর্ক আর এজন্যই তিনি একই কৌশল বারবার প্রয়োগ করে সদর হাসপাতাল ও পাসপোর্ট অফিস সহ বিভিন্ন সরকারি অফিসের পরিবেশ অস্থির করে তোলেন, যেখানে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন এবং সরকারি কাজের স্বচ্ছতা বাধাগ্রস্ত হয়।