18/06/2024
নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ও সিআইপিআরবির উদ্যোগে- চিকিৎসা সেবা প্রদানকারীদের জন্য সর্পদংশন, ও কুকুরে কামড়ের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ জামালপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আয়োজন করা হয়, যেখানে জামালপুর জেলা হাসপাতাল ও দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও প্যারামেডিকস গণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিদর্শনে প্রথম দিন উপস্থিত ছিলেন জনাব জাকিয়া পারভীন, যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং ডাঃ নুসায়ের চৌধুরী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, এনসিডিসি প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর।