ILHAM Foundation

ILHAM Foundation Inspiring Lives with Hope And Motivation - ILHAM

“আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল মুনকার”

ফুল দিয়ে কি রক্ত মুছবে?'হ্যাপি' মা দিবসে আমরা হাসি না, গর্জে উঠি।আমাদের মা তার সন্তানকে আগলে রাখে, বুলেটের মুখে,আর তুমি ...
11/05/2025

ফুল দিয়ে কি রক্ত মুছবে?

'হ্যাপি' মা দিবসে আমরা হাসি না, গর্জে উঠি।
আমাদের মা তার সন্তানকে আগলে রাখে, বুলেটের মুখে,
আর তুমি বলো শুভেচ্ছা?

আমাদের মা বুলেট চেনে—সুতো নয়, শেল্টার নয়।

স্বপ্ন?
সে তো পুড়ে ছাই—আগুনে,
ঝুলেছে সীসায় ভেজা সীমান্তে।

তারা-ও মা,
তবে সেই মা—
যারা ধ্বংসের বুক চিরে জন্ম দেয় গোটা জাতিকে।

সেই জাতি, যে জাতি ভালোবাসে মৃত্যু—
যতটানা তুমি ভালোবাসো জীবনকে।

তোমরা বলো শুভ, আমরা বলব শোধ।
তোমরা শ্রদ্ধা বলো, আমরা বলি বিদ্রোহ।
তোমরা উৎসব চাও, আমরা চাই জবাব।

তাদের কান্না জিহাদের ডাক।
সে ডাক শুনেছ, হে মুনাফিক?

Global strike for Ga'za.7th April.গণহত্যা বন্ধ করার দাবিতে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের গা'...
06/04/2025

Global strike for Ga'za.
7th April.

গণহত্যা বন্ধ করার দাবিতে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের গা'জাবাসী ভাইবোনেরা। বিশ্বের সকল দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। তাদের এই আহ্বানে আমরা মুসলিম বঙ্গের সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করছি।

আগামীকাল ৭ই এপ্রিল, রোজ সোমবার, আছর এর নামাজ মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদে পেস করার জন্য সবাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি।

স্থান: মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদ
সময়: আছর এর নামাজ

ILHAM for Ga'za.
Bangladesh for Ga'za.

আলবিদা মাহে রমজান। 🌙রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস শেষের পথে। এ মাসে আমরা যে সংযম ও ত্যাগের শিক্ষা পেয়েছি, তা যেন আমাদে...
30/03/2025

আলবিদা মাহে রমজান। 🌙

রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস শেষের পথে। এ মাসে আমরা যে সংযম ও ত্যাগের শিক্ষা পেয়েছি, তা যেন আমাদের সারা জীবনের পাথেয় হয়।

আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রোযা ঢাল স্বরূপ। সুতরা...
02/03/2025

আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রোযা ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তাঁর সাথে ঝগড়া করতে চায়, তাঁকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি রোযা পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই রোযা পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের সুগন্ধির চেয়েও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার,পান ও কামাচার পরিত্যাগ করে। রোযা আমারই জন্য। তাই এর পুরষ্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেককাজের বিনিময় দশ গুণ।

হাদীসের ব্যাখ্যা:
রোযার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামীন নিজেই দিবেন এবং বে-হিসাব দিবেনঃ

প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোযার বিষয়টি সম্পূর্ণ আলাদা। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

كُل عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ، الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ، قَالَ اللهُ عَز وَجَل: إِلَّا الصَّوْمَ، فَإِنَّه لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي.

মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকীর সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোযা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহীহ মুসলিম, হাদীস ১১৫১ (১৬৪); মুসনাদে আহমাদ, হাদীস ৯৭১৪; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৮৯৮৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৬৩৮

রেফারেন্স: .

—সহীহ বুখারী, হাদীস নং ১৭৭৩ (আন্তর্জাতিক নং ১৮৯৪)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত আবু হুরায়রা রাযি. (মৃত্যু ৫৭/৫৮/৫৯ হিজরী
#ইলহাম_ফাউন্ডেশন

২:১৮৩. হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের(১) বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববতীদেরকে দেয়া হয়েছিল(২), যাতে তোমর...
28/02/2025

২:১৮৩. হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের(১) বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববতীদেরকে দেয়া হয়েছিল(২), যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার(৩)।

(১) صوم এর শব্দিক অর্থ বিরত থাকা। শরীআতের পরিভাষায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম ‘সাওম’। তবে সুবহে সাদিক উদয় হওয়ার পূর্ব থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত সিয়ামের নিয়াতে একাধারে এভাবে বিরত থাকলেই তা সিয়াম বলে গণ্য হবে। সূর্যাস্তের এক মিনিট আগেও যদি কোন কিছু খেয়ে ফেলে, পান করে কিংবা সহবাস করে, তবে সিয়াম হবে না। অনুরূপ উপায়ে সবকিছু থেকে পূর্ণ দিবস বিরত থাকার পরও যদি সিয়ামের নিয়্যত না থাকে, তবে তাও সিয়াম পালন হবে না। সিয়াম ইসলামের মূল ভিত্তি বা আরকানের অন্যতম। সিয়ামের অপরিসীম ফযীলত রয়েছে।

(২) মুসলিমদের প্রতি সিয়াম ফরয হওয়ার নির্দেশটি একটি বিশেষ উল্লেখসহ দেয়া হয়েছে। নির্দেশের সাথে সাথে এটাও উল্লেখ করা হয়েছে যে, সিয়াম শুধুমাত্র তোমাদের প্রতিই ফরয করা হয়নি, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরও ফরয করা হয়েছিল। এর দ্বারা যেমন সিয়ামের বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে, তেমনি মুসলিমদের এ মর্মে একটি সান্ত্বনাও দেয়া হয়েছে যে, সিয়াম একটা কষ্টকর ইবাদাত সত্য, তবে তা শুধুমাত্র তোমাদের উপরই ফরয করা হয়নি, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর উপরও ফরয করা হয়েছিল। কেননা, সাধারণতঃ দেখা যায়, কোন একটা কষ্টকর কাজে অনেক লোক একই সাথে জড়িত হয়ে পড়লে তা অনেকটা স্বাভাবিক এবং সাধারণ বলে মনে হয়।

আয়াতের মধ্যে শুধু বলা হয়েছে যে, “সিয়াম যেমন মুসলিমদের উপর ফরয করা হয়েছে, তেমনি পূর্ববর্তী উম্মতগণের উপরও ফরয করা হয়েছিল”; এ কথা দ্বারা এ তথ্য বুঝায় না যে, আগেকার উম্মতগণের সিয়াম সমগ্র শর্ত ও প্রকৃতির দিক দিয়ে মুসলিমদের উপর ফরযকৃত সিয়ামেরই অনুরূপ ছিল। যেমন, সিয়ামের সময়সীমা, সংখ্যা এবং কখন তা রাখা হবে, এসব ব্যাপারে আগেকার উম্মতদের সিয়ামের সাথে মুসলিমদের সিয়ামের পার্থক্য হতে পারে, বাস্তব ক্ষেত্রে হয়েছেও তাই। বিভিন্ন সময়ে সিয়ামের সময়সীমা এবং সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হয়েছে। [মা'আরিফুল কুরআন]

(৩) এ বাক্যে ইঙ্গিত করা হয়েছে যে, তাকওয়া শক্তি অর্জন করার ব্যাপারে সিয়ামের একটা বিশেষ ভূমিকা বিদ্যমান। কেননা, সিয়ামের মাধ্যমে প্রবৃত্তির তাড়না নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয়। প্রকৃত প্রস্তাবে সেটাই তাকওয়ার ভিত্তি।

তাফসীরে জাকারিয়া
#ইলহাম_ফাউন্ডেশন

27/02/2025

আপনি আপনার স্থানে সম্মানিত ইমামদের সাথে আলোচনা করে পবিত্র মাহে রমজানের বরকতের আশায় তরুণ বৃদ্ধাদের জন্য কোরআনে করিম শিক্ষার ক্লাস চালু করতে পারেন।
আসুন আমরা রমজানের রহমত বরকত মাগফেরাতের জন্য ঐক্যবদ্ধ হই।

জাযাকাল্লাহ খায়ের লেটেস্ট নিউজ মিঠাপুকুর
21/02/2025

জাযাকাল্লাহ খায়ের লেটেস্ট নিউজ মিঠাপুকুর

ভাষা শহীদদের শ্রদ্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প।চলছে মিঠাপুকুর কলেজ ভবনে।দ্রুত চলে আসুন।
21/02/2025

ভাষা শহীদদের শ্রদ্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প।
চলছে মিঠাপুকুর কলেজ ভবনে।
দ্রুত চলে আসুন।

আল্লাহর রহমতে আমাদের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প চালু হয়েছে।
21/02/2025

আল্লাহর রহমতে আমাদের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প চালু হয়েছে।

আলহামদুলিল্লাহ, ব্যানার টাঙানো হলো
20/02/2025

আলহামদুলিল্লাহ, ব্যানার টাঙানো হলো

ভাষা শহীদদের শ্রদ্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প একুশে ফেব্রুয়ারি  সময় সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত  স্থান মিঠাপুকুর কলেজ আয...
20/02/2025

ভাষা শহীদদের শ্রদ্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প
একুশে ফেব্রুয়ারি সময় সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত স্থান মিঠাপুকুর কলেজ
আয়োজনে ইলহাম ফাউন্ডেশন ব্যবস্থাপনায় সিলভার লাইন সোসাইটি সার্বিক সহযোগিতায় বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার
সৌজন্য আফিয়া কনফেকশনারী, ফাতেমা কনফেকশনার, প্রতিভা টেলিকম, বন্ধু টেলিকম ,
মিঠাপুকুর নেট,আরাফাত হোটেল,
আসাদুজ্জামান ইঞ্জিনিয়ারিং,

Address

Mithapukur Upazilla
Mithapukur
5460

Alerts

Be the first to know and let us send you an email when ILHAM Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share