05/10/2026
সদস্য সংগ্রহের আহ্বান |
চাইল্ড কেয়ার বাংলাদেশ_
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দীর্ঘদিন ধরে চাইল্ড কেয়ার বাংলাদেশ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশুদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো,শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণসহ সমাজের কল্যাণে বিভিন্ন ধারাবাহিক উদ্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে।
এই কার্যক্রমগুলোকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে শুরু হয়েছে বার্ষিক নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।
যারা মানুষের জন্য কাজ করতে আগ্রহী, সমাজের ইতিবাচক পরিবর্তনে নিজেদের সময় ও শ্রম দিতে চান এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে চান—তাদের জন্য
চাইল্ড কেয়ার বাংলাদেশ হতে পারে একটি সুন্দর প্ল্যাটফর্ম।
আসুন, নিজে ভালো থাকি এবং অন্যের ভালো থাকার জন্যও কিছু করি।
মানবিকতার কাজে আপনার অংশগ্রহণই হতে পারে একটি সুন্দর পরিবর্তনের শুরু।
📌 নতুন সদস্য সংগ্রহ চলছে
📞 যোগাযোগ: ০১৭৯৮-৬৮৩৮৪৯
অথবা উল্লেখিত সংগঠনের আইডিতে মেসেজ দিতে পারেন।
🗓️ ফরম সংগ্রহের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
চাইল্ড কেয়ার বাংলাদেশ
“সুস্থ, সুন্দর, সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ।”