HALF MAD HUMAN

HALF MAD HUMAN আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াই.....

 অসংখ্য সীমাবদ্ধতার মাঝেও তারা থেমে থাকেনি। HALF MAD HUMAN -এর সহায়তা প্রাপ্ত তিনজন ছাত্র—⃣ আলমগীর হোসেন পেয়েছে ৩.৭৮ ⃣ চ...
10/07/2025



অসংখ্য সীমাবদ্ধতার মাঝেও তারা থেমে থাকেনি। HALF MAD HUMAN -এর সহায়তা প্রাপ্ত তিনজন ছাত্র—
⃣ আলমগীর হোসেন পেয়েছে ৩.৭৮
⃣ চন্দন চন্দ্র রায় পেয়েছে ৪.১৭
⃣ মোহাম্মদ শাহিন মিয়া পেয়েছে ৪.১১
এই ফল শুধু নম্বর নয়, এটা তাদের লড়াই, ইচ্ছাশক্তি আর স্বপ্নের প্রতিফলন। আর এই যাত্রা এত সহজ হতো না যদি না পাশে থাকতেন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা—যারা কখনো অর্থ দিয়ে, কখনো সাহস দিয়ে, ভালোবাসা দিয়ে ছায়া হয়েছিলেন।
আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই সাফল্য শুধু আলমগীর, চন্দন, শাহিনের নয়—এটি আমাদের সবার সম্মিলিত ভালোবাসার ফসল।
এরা প্রমাণ করেছে—স্বপ্ন দেখতে জানতে হয়, আর স্বপ্ন পূরণে দরকার সাহসিকতা ও কিছু হৃদয়বান মানুষের পাশে থাকা।
আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ। তাদের আগামীর পথ আরও উজ্জ্বল হোক—এই প্রার্থনায়, হাফ-ম্যাড হিউম্যান।
#তুমিও_পারি #ভালোবাসার_ফল

15/06/2025

ঈদের পর, আমরা হাফ-ম্যাড হিউম্যান-এর পক্ষ থেকে একটি বিশেষ খাবারের আয়োজন করি জামালপুর, ইসলাম পুরের যমুনা নদীর মাঝে প্রত্যন্ত গ্রামের একটি মাদ্রাসায়। সেখানে বেশ কয়েকজন এতিম শিশু, মাদ্রাসা ছাত্র, তাদের অভিভাবক এবং আশপাশের কয়েকটি ঘরের মানুষদের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এই এলাকাটি খুবই দূরবর্তী—প্রথমে নৌকা দিয়ে প্রায় এক ঘণ্টা যেতে হয়, তারপর কিছুটা হেঁটে বা ঘোড়ার গাড়িতে করে পৌঁছানো যায়। বিদ্যুৎ নেই, এখানে গরম খুব বেশি, সহায়তা সাধারণত এখানে পৌঁছায় না। তাই এমন একটি আয়োজন তাদের জন্য অনেক আনন্দের ছিল। ছোট ছোট শিশুগুলো খুব আনন্দ নিয়ে, তৃপ্তি নিয়ে খেয়েছে—এমন হাসিমুখ খুব কমই দেখা যায় তাদের চোখে।

আমি গিয়েছিলাম আমার দুই বোন, ভাগ্নি ও ভাগিনাকে নিয়ে। আমাদের বন্ধু এনামুর রকিবের মাধ্যমে এই মাদ্রাসার খোঁজ পাওয়া যায়। এই আয়োজনটি সম্ভব হয়েছে আমাদের ইউএসএ প্রবাসী বন্ধু লিজা আহমেদ এবং বড় ভাই সাব্বির আহমেদের সহযোগিতায়।

মাদ্রাসার ছাত্ররা শুধু নয়, আমরা নিজেরাও খুব শান্তি আর তৃপ্তি পেয়েছি এই আয়োজনে অংশ নিয়ে। ভালো কিছু করার চেষ্টা, যত ছোটই হোক—তা সত্যিই হৃদয়ে জায়গা করে নেয়।

\

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/05/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

11/05/2025

'তাহের'। একজন জন্মান্ধ দৃষ্টি প্রতিবন্ধী। গত ০২ মে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে HALF MAD HUMAN এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়ে শোনাচ্ছে। গান উপভোগ করছেন দিনাজপুরের মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলামসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

*গতকাল ০২ মে এক অনন্য দিন ছিল…**“**ব্লাইন্ড ক্রিকেট উৎসব ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫**” সফলভাবে সম্পন্ন হয়েছে।দিনাজপুর...
03/05/2025

*গতকাল ০২ মে এক অনন্য দিন ছিল…**

“**ব্লাইন্ড ক্রিকেট উৎসব ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫**” সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনাজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম**-এর উপস্থিতিতে আমরা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের পক্ষ থেকে নিজ হাতে রান্না করা খাবার পরিবেশন করা হয়—যা ছিল ভালোবাসা ও সম্মান প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল—
দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনদের মাঝে উৎসাহ ছড়িয়ে দেওয়া,
তাদের দক্ষতা তুলে ধরা,
এবং একটি বার্তা দেওয়া—
**"তোমরা একা নও, আমরা আছি পাশে।"**

আন্তরিক কৃতজ্ঞতা সকল অতিথি, শিক্ষক, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি।

**Half Mad Human** এবং **দিনাজপুর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব** পরিবারকে ধন্যবাদ জানাই তাদের অসাধারণ উদ্যোগ ও শ্রমের জন্য।

**ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই আজকের আয়োজন শেষ করছি।**
**ভালবাসা ও সহানুভূতির জয় হোক।**

\
\
\ #দিনাজপুর
\ #মানবতার\_আয়োজন
\ #দৃষ্টিপ্রতিবন্ধীদের\_জন্য।

02/05/2025

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট ম্যাচ।

**ভালোবাসার পাশে ছোট্ট একটি হাত...**"** Preronaprangan **" পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা,  দিনাজপুর ব্লাইন্ড ক্রিক...
01/05/2025

**ভালোবাসার পাশে ছোট্ট একটি হাত...**

"** Preronaprangan **" পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা,
দিনাজপুর ব্লাইন্ড ক্রিকেট উৎসব ২০২৫ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে
তাদের সহানুভূতিশীল হবার জন্য।

ভালোবাসার এমন ছোট ছোট সহযোগিতাই আমাদের স্বপ্নগুলোকে সত্যি করে তোলে।
একসাথে এগিয়ে চলি মানবিকতার পথে।




#দিনাজপুর
#সহযোগিতারআলো
#ভালোবাসারপাশে

**ভালোবাসার পাশে ছোট্ট একটি হাত...**"**OCTAKEM**" পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা,  দিনাজপুর ব্লাইন্ড ক্রিকেট উৎসব ২...
29/04/2025

**ভালোবাসার পাশে ছোট্ট একটি হাত...**

"**OCTAKEM**" পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা,
দিনাজপুর ব্লাইন্ড ক্রিকেট উৎসব ২০২৫ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে
তাদের সহানুভূতিশীল হবার জন্য।

ভালোবাসার এমন ছোট ছোট সহযোগিতাই আমাদের স্বপ্নগুলোকে সত্যি করে তোলে।
একসাথে এগিয়ে চলি মানবিকতার পথে।




#দিনাজপুর
#সহযোগিতারআলো
#ভালোবাসারপাশে

Address

32/B/1, Road: 15/1, Avenuc :05, Block/C
Mirpur
1216

Opening Hours

Monday 10:00 - 05:00
Tuesday 10:00 - 05:00
Wednesday 10:00 - 05:00
Thursday 10:00 - 05:00
Friday 10:00 - 05:00
Saturday 10:00 - 05:00
Sunday 10:00 - 05:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when HALF MAD HUMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share