বিদ্যানন্দ - Bidyanondo

বিদ্যানন্দ - Bidyanondo Bidyanondo is a non-profit organization under the NGO Affairs Bureau of the Government of Bangladesh.

বিদ্যানন্দ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আনন্দের মাধ্যমে শেখা, এ মূলমন্ত্র থেকেই ‘বিদ্যানন্দ’ নামের সৃষ্টি। পড়বো, খেলবো, শিখবো এ স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম থেকে বিদ্যানন্দের কার্যক্রম শুরু হয়। বিদ্যানন্দ সোসাইটি রেজিস্টার এক্ট ১৮৬০ ও বাংলাদেশ সরকারের এনজিও এফেয়্যার্স ব্যুরো এর অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্য

ক্রম শুরু করে পরবর্তীতে আরও নানামুখী উদ্ভাবনী প্রকল্প পরিচালনার মধ্য দিয়ে বিদ্যানন্দ আজ দেশে-বিদেশে আলোচিত ও অনুকরণীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। বিদ্যানন্দের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ত্যাগ ও মেধাভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যা অনুপ্রাণিত করবে সবাইকে।

বিদ্যানন্দ ফাউন্ডেশন এই বছর সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীন একুশে পদক ২০২৩ পেয়েছে ।এছাড়া সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ,মূলত মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় মানবকল্যাণ পদক-২০২১ পেয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথের প্রধান হিসাবে, ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য ২২৩ তম কমনওয়েলথ পয়েন্টস অব লাইট “Point of light” পুরস্কার দিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস কে।

বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা তুলে আনার প্রচেষ্টা এই পেজের। কমিউনিটি স্ট্যান্ডার্ড ঠিক রাখতে কিছু লেখায় ঘটনা অবিকৃত রেখে ভাষাগত সম্পাদনা করা হয়, এক্ষেত্রে ছদ্মনাম কিংবা প্রতীকী ছবি ব্যবহার করা হতে পারে।

বিদ্যানন্দ সম্পর্কে অনলাইনে অনেক রিপোর্ট পাবেন। এর মধ্যে আমাদের চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে পারেন এই রিপোর্ট থেকে https://www.youtube.com/watch?v=4BY2_SDgBU8&t=5s

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নাম্বার - 01878116234

স্বেচ্ছাসেবক হওয়া খুব সহজ। https://www.bidyanondo.org/volunteers লিংকে গিয়ে রেজিঃ করে রাখলে আমরাই ফোন দেবো আপনাকে।

# ঢাকা অপারেশন- বাড়ি নং- ১৩ (দ্বিতীয় তলা), রোড নং-২/বি, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর, 01878116234.
# চট্টগ্রাম অপারেশন- বাড়ি নং ১১৭ ( ৪র্থ তলা), নুরুল আলম মাস্টার লেইন, কসমোপলিটন রোড, ২ নং গেইট, 01878116235.
# রাজশাহী অপারেশন - হোল্ডিং নং ১৯১-এ(নিচ তলা), মোন্নাফের মোড়, বোয়ালিয়া, রাজশাহী । 01882121548.
# রংপুর অপারেশন - বাড়ি ১৩, রোড নং ১,মাস্টার পাড়া, রংপুর। 01882121540.
# নারায়ানগঞ্জ অপারেশন- বটতলা কালি মন্দির, সাব্দি বাজার, বন্দর, নারায়নগঞ্জ। 01844546031.
# খুলনা বিভাগ অপারেশন - নকিপুর মধ্যেপুর, শ্যামনগর সাতক্ষীরা। মোবাইলঃ 01844546010
# বরিশাল অপারেশন - সাগরদী হাজী বাড়ি, রূপাতলী হাউজিং, ২৪ নং ওয়ার্ড, বরিশাল। 01844546011
# ময়মনসিংহ শাখা-, হোল্ডিং নাম্বারঃ১২৯/৭, ওয়াডঃ ২, রাস্তা/মহল্লাঃ করোনেশন রোড, কাশোর, কোতয়ালী মডেল থানা, ময়মনসিংহ। মোবাইলঃ 01844546012


আমাদের সাত এতিমখানাঃ

# পারিজাত অনাথালয় - মধুপুর, নারুয়া, বালিয়াকান্দী, রাজবাড়ী। মোবাইলঃ 01878116239
# সম্প্রীতি অনাথালয় - বৈদ্য পাড়া, ঈদগড়, রামু, কক্সবাজার। মোবাইলঃ 01844546027
# মেঘেরবাড়ী শিশুসদন - ক্যকরোপ, সোনাইছড়ি, নাইক্ষ্যংছড়ী, বান্দরবান। মোবাইলঃ 01746650029
# স্বপ্নডাঙ্গা অনাথালয়- ল্যাঙচাপাড়া, গালেংগা, ইউনিয়নঃ রুমা, বান্দরবান। মোবাইলঃ 01844546021
# মায়াকানন অনাথালয়- গ্রামঃ করল্যাছড়ি মুখ, ডাকঘরঃ মাইসছড়ি, উপজেলাঃ মহালছড়ি, জেলাঃ খাগড়াছড়ি। মোবাইলঃ 01553808261
# দ্বীপতরী অনাথালয়- পানিয়া মেম্বার পাড়া, ২নং চৈখ্রং, আলিকদম, বান্দরবান। মোবাইলঃ 01889752825
#হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) এতিমখানাঃ চর সুভারকুঠি, হলোখানা, কুড়িগ্রাম। মোবাইলঃ 01844546030

প্রাতিষ্ঠানিক অনুদান নয়, কিছু মহৎপ্রাণ ব্যক্তি টাকা দেন এই কাজে। মাসিক কিংবা এককালীন অনুদান দিয়ে আপনিও দায়িত্ব নিতে পারেন কিংবা স্বেচ্ছাশ্রম দিতে পারেন আমাদের সাথে। অনুদান দেয়ার আগে পরে পেজে ম্যাসেজ করে রশিদ সংগ্রহ করার অনুরোধ থাকলো।

অনুদান পাঠানোর মাধ্যমঃ

১/ অনলাইন লিংকঃ www.bidyanondo.org/donate
২/ পেপল - [email protected]

ব্যাংকঃ

১।The City Bank Limited Acc. :1103004604001 Name: BIDYANONDO FOUNDATION Branch: Agrabad, Chittagong SWIFT CODE : CIBLBDDH ROUTING NO : 225150135 --------------------------------------------

২/ United Commercial Bank Ltd. (UCBL)
Account Name: BIDYANONDO FOUNDATION
AC: 0952101000026716
SWIFT CODE : UCBLBDDHGAB
ROUTING NO : 245261738
Corporate Branch.

৩/ Brac Bank Acc: 1545203874746001 Name: Bidyanondo Foundation Branch: Shantinagar Branch Swift Code: BRAKBDDH, Routing No: 060274289. --------------------------------------------
৪/Social Islamic Bank Ltd Acc: 0221360001049 Name: Bidyanondo Foundation, Branch: Nawabpur Swift Code: SOIVBDDH, Routing No: 195274754
৪। DUTCH-BANGLA BANK LTD Acc: 10612012479 Name: Bidyanondo Foundation Routing No : 090671186 Branch: Narayangonj

বিকাশঃ
১/ মার্চেন্ট একাউন্ট: 01841116230 (counter no: 1)
রকেট ও নগদ ঃ
১/ রকেট একাউন্ট: 017141180737, বিলার আইডিঃ Biller ID 151
২/ নগদ মার্চেন্ট একাউন্টঃ 01631554646 (counter no: 1)
ট্যাপ মার্চেন্ট একাউন্টঃ 01766685686

09/06/2026

আরেকটা ডিম দিবা বাবা? তাইলে আরেকটু ভাত নিতাম।

বৃদ্ধ বাবার ছোট্ট আবদার। খালি প্লেটের দিকে তাকিয়ে আরেকটি ডিম চাইলেন তিনি। স্বেচ্ছাসেবীটি হাসিমুখে ডিম আর একটু আলুর তরকারি তুলে দেয় প্লেটে।

ভিডিও লিংক কমেন্টে দেওয়া হয়েছে।

08/06/2026

এক লোকমা খাবারের মূল্য একজন ক্ষুধার্ত মানুষের কাছে অনেক বেশি।

অথচ আমাদের আশপাশেই প্রতিদিন কত খাবার অবহেলায় অপচয় হয়ে যায়। একদিকে কারও পেট ভরে না, অন্যদিকে খাবার নষ্ট হয়, এই দুই বাস্তবতার মাঝে যদি আমরা একটি সেতুবন্ধন গড়ে তুলতে পারি তাহলে অনেক মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।

আসুন, খাবারের প্রতি সম্মান দেখাই।
আসুন, খাবার অপচয়কে না বলি।

07/06/2026

ক্ষুধার কাছে প্রতিটি খাবারের দানাই মূল্যবান।

হাঁটু মুড়ে বসে প্লেটের শেষ অংশটুকুও যত্ন করে খাচ্ছেন এই পরিশ্রমী বাবা। সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত শরীরে একবেলা খাবারই স্বস্তি দেয়। প্রতিদিন সুযোগ পেলে চলে আসেন এখানে। খাবারে কী আছে সেই হিসাব না করে তৃপ্তি নিয়ে খেয়ে নেন।

আমরা অনেক সময় খাবার অপচয় করি অথচ কারও কাছে প্লেটের শেষ দানাটুকুও অমূল্য। ক্ষুধা মানুষকে শেখায় খাবারের প্রকৃত মূল্য কতটা।

ভিডিও লিংক কমেন্টে।

03/06/2026

বড় হয়ে অনেক সন্তানেরা বাবা-মাকে ভুলে যায়। মনে থাকে না তাদের ছাড়া কিভাবে বড় হত সে।

সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে একজন বাবা শুধু সন্তানের মুখে হাসি ফোটাতে চান। নিজের কষ্ট, নিজের চাওয়া-পাওয়া সব আড়াল করে রাখেন সন্তানের সুখের জন্য। কিন্তু সেই সন্তানই একদিন বড় হয়ে দূরে ঠেলে দেয় বাবাকে মাকে।

কত সহজেই আমরা ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে বড় ত্যাগগুলো করেছিলেন এই মানুষ দুজন।

03/06/2026

৪০ দিনের বাচ্চাটারে নিয়া কি করুম, কেমনে বাচুম?

কথাটা বলতে বলতেই চোখ ভিজে আসে মায়ের। সন্তান জন্মের দশ দিনের মাথায় স্বামী ছেড়ে চলে গেছে। এরপর থেকে অসুস্থ নবজাতককে নিয়ে হাসপাতাল আর অনিশ্চয়তার মধ্যেই কাটছে দিন।

ছোট্ট শিশুটি আর সামনে অজানা ভবিষ্যৎ। একজন মা তবুও হাল ছাড়েন না। শত কষ্ট দুশ্চিন্তা আর অভাবের মাঝেও সন্তানের জন্য বেঁচে থাকার লড়াই চালিয়ে যান প্রতিদিন।

31/05/2026

আমারে আরেক প্লেট খাবার দিবা বাবা? আমার সাথে এক বুড়ি থাকে, তার লাইগা নিয়া যামু।

খাবার শেষে করুণ কণ্ঠে বলেন এই মা। নিজের জন্য নয় সঙ্গে থাকা আরেকজন মানুষের কথা ভেবেই তাঁর এই আবদার। ছেলে-সন্তান, আপনজন কেউ নেই। বহু বছর ধরে ঢাকাতেই কাটছে জীবন। রক্তের সম্পর্কগুলো হারিয়ে গেলেও আশেপাশের কিছু মানুষই এখন তাঁর আপন তাঁর পরিবার।

এক প্লেট খাবার হয়তো ক্ষুধা মেটায় কিন্তু কারও কথা ভেবে আরেক প্লেট চেয়ে নেওয়ার এই মানবিকতা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর মমতার সম্পর্ক রক্তের বন্ধনের চেয়েও অনেক বড় হতে পারে।

ভিডিও লিংক কমেন্টে দেওয়া হল।

29/05/2026

কৃতজ্ঞতা সেইসব মানুষের প্রতি, যারা বিদ্যানন্দের মাধ্যমে কুরবানি করে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।

আপনাদের যারা কুরবানির জন্য অর্থ প্রদান করেছেন, তাদের সবার সাথেই ইতোমধ্যে কুরবানির পশু নির্ধারণ সম্পন্ন করে ছবি সহ যোগাযোগ করা হয়েছে। ইনশাআল্লাহ আজ ও আগামীকালের মধ্যেই সকল কুরবানি সম্পন্ন করা হবে।

যদি এমন কেউ থেকে থাকেন, যিনি কুরবানির জন্য অর্থ প্রদান করেছেন কিন্তু এখনো আমাদের পক্ষ থেকে যোগাযোগ পাননি, তাহলে অনুগ্রহ করে দ্রুত পেইজে যোগাযোগ করার অনুরোধ রইলো। সেক্ষেত্রে আমরা দ্রুত আপনার কুরবানির ব্যবস্থা করতে পারবো।

28/05/2026

বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের কুরবানী....

পরম যত্নে কুরবানির গরুটির গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন বৃদ্ধ বাবা। জানালেন, জীবনে কখনো কুরবানী দেওয়া হয়নি তার। স্ত্রী-সন্তান হারিয়ে ঈদের দিনগুলোও হয়ে যায় আরো নিঃসঙ্গ। আজ তার চোখেমুখে অন্যরকম আনন্দ।

কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা নিজেদের কুরবানির আনন্দ বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের মাঝে। আপনাদের জন্যই আজ বৃদ্ধাশ্রমের এই বাবা-মায়েদের মুখে ফুটেছে হাসি, আর ঈদের দিনটা হয়ে উঠেছে একটু স্পেশাল।

ভিডিও লিংক কমেন্টে দেওয়া হল।

27/05/2026

ঈদের আনন্দ কি শুধু নিজে উপভোগ করার মধ্যেই সীমাবদ্ধ?

ভিডিওতে দেখা এই ছেলেগুলো বিভিন্ন কলেজ-ভার্সিটির শিক্ষার্থী। চাইলে সবাই বাড়ি গিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দে মেতে উঠতে পারতো। কিন্তু কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা থেকে গেছে। বাড়ি নাহয় একদিন পরই যাবে।

তাদের বয়সী অনেকে যখন ঈদের আগের রাতে আড্ডা আর আনন্দে ব্যস্ত, তখন তারা রাত জেগে কুরবানির আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দাতাদের পক্ষ থেকে করা কুরবানির গোশত রান্না করে পৌঁছে দিবে অসহায় মানুষের ঘরে ঘরে। এটাই তো কুরবানির শিক্ষা, নিজের আনন্দের একটা অংশ মানুষের জন্য ত্যাগ করা।

ভিডিও কমেন্টে যুক্ত করা হল।

27/05/2026

দোয়া চেয়ে এক শুভাকাঙ্ক্ষী আয়োজন করেছিলেন গরু ও খাসির গোশতের খাবার।

এক টাকায় আহারের মেহমান খানায় একটু ভিন্ন স্বাদে আপ্যায়ন করা হয়েছে সুবিধাবঞ্চিত মানুষদের। কেউ নিয়েছেন বাড়তি এক টুকরো গোশত কেউবা তৃপ্তি নিয়ে খেয়েছেন কয়েক প্লেট ভাত।

সবাই দোয়া করবেন সেই শুভাকাঙ্ক্ষীর জন্য, যেন আল্লাহ তার দান কবুল করেন।

আয়োজনের চিত্রনিয়ে বানানো ভিডিও কমেন্টে যুক্ত করা হয়েছে।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when বিদ্যানন্দ - Bidyanondo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিদ্যানন্দ - Bidyanondo:

Share