Shahadah Foundation

Shahadah Foundation The Charitable Foundation

09/07/2026

মানবতার সেবায় আমরা—শাহাদাহ ফাউন্ডেশনের পথচলা 🤝✨

"সেবাই আনন্দ, সেবাই পরম ধর্ম"—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে শাহাদাহ ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে। যখন অনেকগুলো মানুষ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে একজোট হয়, তখন অসম্ভবকেও জয় করা সম্ভব।

আমাদের সাম্প্রতিক সকল আয়োজনে যারা স্বেচ্ছাসেবক হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং দোয়ার মাধ্যমে পাশে ছিলেন, আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের অকৃত্রিম সমর্থনই আমাদের এই পথচলার মূল জ্বালানি।

🌙  ঈদ মোবারক 🌙এই পবিত্র ঈদে শাহাদাহ ফাউন্ডেশন মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান...
20/03/2026

🌙 ঈদ মোবারক 🌙
এই পবিত্র ঈদে শাহাদাহ ফাউন্ডেশন মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল ঈদের আনন্দ।

আসুন, এই ঈদে আমরা সবাই একসাথে হয়ে মানবতার হাত বাড়িয়ে দিই, যেন প্রতিটি ঘরে ঈদের খুশি পৌঁছে যায়। 💚

আল্লাহ আমাদের সকল ভালো কাজ কবুল করুন। আমিন

19/03/2026

🌙 ক্লান্ত মুখে প্রশান্তির হাসি
রমজানের তপ্ত বিকেলে, যখন মানুষ নিজের ইফতারের তাড়ায় ব্যস্ত— তখন -এর উদ্যোগে নীরবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে অন্যের জন্য। 💛
নিজেদের ইফতারের আনন্দকে পাশে রেখে, রোদে পুড়ে তারা বিলিয়ে দিচ্ছে ভালোবাসা ও যত্নের ছোট্ট প্যাকেট।

সারাদিন রোজা রেখে তাদের এই নিরলস প্রচেষ্টা
মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ক্ষুধার্ত মানুষের মুখে যখন হাসি ফুটে ওঠে—
সেখানেই লুকিয়ে থাকে এই পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি।

আল্লাহ এই তরুণদের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসাকে কবুল করুন। 🤲❤️

18/03/2026

"খুশির ইফতার, এক চিলতে হাসি। শাহাদাহ্ ফাউন্ডেশনের আয়োজনে আজ এতিম শিশুদের সাথে ইফতারের নির্মল কিছু মুহূর্ত। ওদের দোয়ায় ধন্য হোক আমাদের রমজান।"

18/03/2026

"খুশির ইফতার, এক চিলতে হাসি। শাহাদাহ্ ফাউন্ডেশনের আয়োজনে আজ এতিম শিশুদের সাথে ইফতারের নির্মল কিছু মুহূর্ত। ওদের দোয়ায় ধন্য হোক আমাদের রমজান।"

08/03/2026

আলহামদুলিল্লাহ, শাহাদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ‘জান্নাতুল নিসাব মহিলা মাদ্রাসা’র কোমলমতি এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাসটি ত্যাগের এবং একে অপরের পাশে দাঁড়ানোর। ছোট ছোট মুখগুলোতে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে পারাই আমাদের সার্থকতা।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। (আমীন)

22/02/2026

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

67 Middle Paikpara Mirpur Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahadah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share