13/02/2026
বিশিল গ্রাম পঞ্চায়েত এর অন্যতম সিনিয়র সদস্য জনাব মোক্তার দেওয়ান সাহেব অদ্য ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন।
মরহুম দেওয়ান সাহেবের নামাজে জানাযা বাদ জুম'আ হযরত শাহ আলী রহ: জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা পড়ান মাজার মসজিদের সন্মাণিত খতিব, হযরত হাফেজ মাওলানা আ: মোমেন হাফি:।
জানাযা শেষে মরহুম মোক্তার দেওয়ান সাহেবকে মিরপুর বুদ্ধিজীবি কবরাস্থানে দাফন করা হয়। দাফনে মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন ও শুভানুধায়ীগন উপস্থিত ছিলেন।
মরহুমের রূহের মাগফিরাত কামনায় আগামী সোমবার এ ব্লকে মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।