School Of Mind Light

School Of Mind Light Creating with Mind Light
Bangladesh’s 1st online learning & skill development platform for PWDs. Join us in breaking barriers!

We empower through education, technology & freelancing training to build an inclusive, talent-driven society. 'Without Eye light,
Creating with Mind light',
Welcome to
School of Mind lLight
This is the first online school for person with disabilities in Bangladesh,
Our abstract vision is to build up a barrier free inclusive society.

এটিই বাংলাদেশের সর্ব প্রথম প্রতিবন্ধী ব্যাক্তিদের

জন্য বিশেষায়িত অনলাইন স্কুল।
আধুনিক তত্থ প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধাহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ-ই আমাদের লক্ষ।

আমরা এই লক্ষকে সামনে রেখেই অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুগি করে সহায়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা, বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং তাদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত Apps ও সফটওয়্যার উদ্ভাবনে নিরোলসভাবে কাজ করে যাচ্ছি।

আমরা ইতোমধ্যেই প্রতিবন্ধী বন্ধুদের জ্ঞান-পিপাসা পূরণের লক্ষ্যে আমাদের YoyTube চ্যানেলে বিভিন্ন বিষয়ে প্রায় 86 টি ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছি যার মধ্যে অন্নতম হলো ভিডিও এডিটিং, ম্মিউজিক এডিটিং, 'How to Work In YouTube।' এবং কম্পিউটার এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার সংক্রান্ত টিউটোরিয়াল।
তাছাড়া আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপ এ বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে

স্কুল অফ মাইন্ড লাইট বিশ্বাস করে যে
"উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ প্রযুক্তিগত সহযুগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও হয়ে উঠতে পারে দক্ষ মানবসম্পদ। তারাও হয়ে উঠতে পারে স্টিফেন হকিংস।"
তারাও অবদান রাখতে পারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে।

প্রতিবন্ধী ব্যক্তিরা আজ আর সমাজের বোঝা নয়, করুনার পাত্রও নয়। এখন তারা অর্জন ও
উপার্জন করতে পারে।, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুগি পন্ন দ্রব্য ও সেবা উৎপাদন করা এখন সময়ের দাবি।

আমাদের এই কার্যক্রমটি পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা গেলে সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
প্রতিবন্ধী ব্যক্তিরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে এবং বিভিন্ন দক্ষতা বৃদ্ধি-মূলক প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী, আত্মপ্রত্যয়ী সর্বোপরি মানবসম্পদ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
আমাদের এই অনলাইন স্কুলটির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা ঘরে বসেই তাদের পছন্দমতো বিষয় শিখতে পারবে: এতে করে তাদের অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হবে এবং যাতায়াতের কষ্টও হবে না।
এখন আমাদের এই কার্যক্রমটি পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা
বিস্তারিত জানতে আমাদের ক্লাসগুলোতে অংশ নিতে ভিজিট আমাদের;
page : https://www.facebook.com/Schoolofmindlight2018
YouTube channel : https://www.youtube.com/channel/UCdc2Vegm3qZd6-InWC20j6g
Email : [email protected]
এখন পড়ালেখা হবে আরও সহজে, ঘরে বসেই অনলাইনে।।

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিবেকের জাগরণ ও নতুন ভোরের আহ্বান্্। আজ​ ৫ই আগস্ট—ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় দিন। অন্যায়ের শ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিবেকের জাগরণ ও নতুন ভোরের আহ্বান্্। আজ​ ৫ই আগস্ট—ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় দিন। অন্যায়ের শিকল ভেঙে মুক্ত আকাশের নিচে শ্বাস নেওয়ার দিন, শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য সাহসের জয়ের দিন।
​জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না; এটি ছিল আমাদের সামগ্রিক মানসিকতার এক বিশাল রূপান্তর। ভয়, হতাশা আর দমন-পীড়নের অন্ধকার ঠেলে আমাদের যুবসমাজ প্রমাণ করেছে—যখন মন ও আত্মা জাগ্রত হয়, তখন কোনো অন্যায্য শক্তিই তাকে দাবিয়ে রাখতে পারে না।
​'School Of Mind Light' বিশ্বাস করে, প্রতিটি সামাজিক রূপান্তরের মূল ভিত্তি হলো সচেতন মন এবং সত্যের আলো। জুলাইয়ের এই মহান আত্মত্যাগের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়:
​ভয়কে জয় করা: সত্য ও ন্যায়ের পথে ভয়কে জয় করাই হলো মনের আসল শক্তি।
​সচেতনতা ও ঐক্য: যখন স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের বিবেক জাগ্রত হয়, তখন গড়ে ওঠে এক অভেদ্য ঐক্য।
​চিন্তার স্বাধীনতা: একটি আলোকময় সমাজ গড়তে মানসিক দাসত্ব থেকে মুক্তি এবং স্বাধীন চিন্তার বিকাশ অপরিহার্য।
​আসুন, এই ঐতিহাসিক দিনে আমরা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হই—আমরা আমাদের চিন্তা, বিবেক ও কর্মকাণ্ডে সত্য ও ইনসাফের আলো জ্বালিয়ে রাখব।
আমাদের মন হোক আলোকময়, আমাদের সমাজ হোক অন্যায়মুক্ত।

​ #জুলাই_গণঅভ্যুত্থান_দিবস
#জুলাই_বিপ্লব
্ট


#মানসিক_জাগরণ
#নতুন_বাংলাদেশ
#সত্যের_আলোন

দক্ষতা ও ব্যক্তিত্বের মেলবন্ধন: আত্মউন্নয়নের মূল চাবিকাঠি ✍️মাহফুজা আক্তারআমরা প্রায়ই একটা কথা শুনি—"ভেতরের গুণই আসল, বা...
16/07/2026

দক্ষতা ও ব্যক্তিত্বের মেলবন্ধন: আত্মউন্নয়নের মূল চাবিকাঠি
✍️মাহফুজা আক্তার
আমরা প্রায়ই একটা কথা শুনি—"ভেতরের গুণই আসল, বাইরের রূপ কিছু নয়।" কথাটি শুনতে ভালো লাগলেও, বাস্তব পৃথিবীর নিয়মটা কিন্তু কিছুটা ভিন্ন।
​ধরা যাক, একটি চমৎকার মোবাইল অ্যাপ্লিকেশনের (Mobile Application) কোডিং বা ভেতরের ফিচারগুলো যতই শক্তিশালী হোক না কেন, তার ইউজার ইন্টারফেস (User Interface) যদি আকর্ষণীয় ও সহজ না হয়, তবে কেউ সেটি ডাউনলোড করতে চায় না। সফটওয়্যারটি প্লে-স্টোরে অবহেলাতেই পড়ে থাকে। আমাদের বাস্তব জীবনেও প্রথম দেখায় আমাদের বাহ্যিক উপস্থাপন, পরিপাটি ভাব আর ব্যক্তিত্বই হলো সেই প্রথম ইন্টারফেস, যা অন্যের মনে আমাদের প্রতি আগ্রহ ও বিশ্বাস তৈরি করে।
​কিন্তু শুধু আকর্ষণীয় ইন্টারফেসই কি শেষ কথা? একদমই না। উক্ত প্ল্যাটফর্মের ভেতরে যদি কাজের ফিচার না থাকে, তবে ব্যবহারকারীরা যেমন তা সাথে সাথেই আনইনস্টল করে দেয়, ব্যক্তিদের ক্ষেত্রেও বিষয়টি একই। আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে চলার পথে এমন কিছু মূল বিষয় রয়েছে, যা ব্যক্তিত্বকে অন্যের কাছে অনুকরণীয় করে তোলে:
​১. উপস্থাপন ও পরিপাটি ব্যক্তিত্ব
​আমাদের পোশাক, রুচিবোধ এবং শারীরিক অঙ্গভঙ্গি ও আচরণ হলো আমাদের 'Visual Branding'। নিজেকে পরিপাটি রাখা মানে নিজের ও সামনের জনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। এটি অন্যের মনে আমাদের প্রতি প্রথম বিশ্বাস ও আস্থার জায়গাটি তৈরি করে।
​২. যোগাযোগের গভীরতা ও রিভার্স কারিশমা
​কথোপকথনে নিজের ঢাক নিজে না পিটিয়ে সামনের মানুষটির প্রতি মনোযোগ দেওয়াটাই হলো আসল কারিশমা। আলাপে বারবার "আমি এটা করেছি" বা "আমি ওটা পারি"—এসব বলার চেয়ে অপরপক্ষের কথা গভীর চিন্তাশীলতার সাথে শোনা ও প্রশ্ন করার মাধ্যমে অন্যের হৃদয়ে এক অন্যরকম ইতিবাচক অনুভূতি তৈরি করা যায়। যখন আমরা কাউকে গুরুত্বপূর্ণ অনুভব করাব, তখন চারপাশের সবাই স্বাভাবিকভাবেই আমাদের প্রতি আকৃষ্ট হবে।
​৩. ব্যক্তিত্বের সীমানা ও 'না' বলার শিল্প
​সবার জন্য সবসময় সহজলভ্য না হয়ে নিজের কাজের প্রতি একগ্রতা বজায় রাখা জরুরি। অনেকে সম্পর্কের খাতিরে বা সংকোচে 'না' বলতে পারেন না, যা ব্যক্তিত্বের ক্ষতি করে। ভদ্রভাবে দ্বিমত পোষণ করা বা 'না' বলা একটা দারুণ আর্ট।
​উদাহরণস্বরূপ: কেউ যখন এমন একটি কাজের অনুরোধ করে যা আমাদের লক্ষ্য বা সময়ের সাথে মিলছে না, তখন সরাসরি রুঢ়ভাবে প্রত্যাখ্যান না করে কৌশলে বলা যায়—"আপনার আইডিয়াটা চমৎকার, তবে এই মুহূর্তে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের ডেডলাইন নিয়ে ব্যস্ত থাকায় এটিটিতে শতভাগ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আশা করি বিষয়টি ইতিবাচকভাবে নেবেন।" যখন আমরা নিজের সময় এবং মতাদর্শকে শ্রদ্ধা করতে শিখব, চারপাশের সমাজও আমাদের আলাদা মর্যাদা দিতে বাধ্য হবে।
​৪. যোগ্যতা ও ব্যবহারিক দক্ষতা
​সমাজে নিজের স্থায়ী আসন তৈরি করতে হলে নিজের ঝুলিতে কার্যকর দক্ষতা থাকতে হবে। সবাই সহজাতভাবেই পারদর্শী ও আত্মবিশ্বাসে বলীয়ান ব্যক্তির ওপর ভরসা করতে ভালোবাসে। আর এই দক্ষতা অর্জনের প্রসঙ্গে গেলেই করোনাকালের সেই ঘরবন্দি দিনগুলোর কথা মনে পড়ে যায়। 🌟
​তখন চারদিকে এক অদ্ভুত স্থবিরতা। সেই সময়ে আমেরিকান 'EMK Center'-এর একটি ৫ দিনব্যাপী অনলাইন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্পে (Professional Skill Development Bootcamp) যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল আমার। লকডাউনের ওই সময়ে চারপাশের চেনা মুখগুলো যখন ঘরের ক্লান্তি দূর করতে বিনোদন খুঁজছিল, তখন একজন জ্ঞানপিপাসু ও স্বপ্নচারী মানুষের জন্য সেই সাময়িক আনন্দের লোভ সামলানো সহজ ছিল না।
​যেহেতু আমি একজন দৃষ্টিজয়ী মানুষ (আমার চোখের দৃষ্টি নেই), তাই স্বাভাবিকভাবেই আমার সহজে কোথাও একা ঘুরতে যাওয়ার সুযোগ হয় না বললেই চলে। লকডাউনের দিনগুলোতে যখন আমার পরিবারের সদস্যরা দল বেঁধে রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দে মেতে উঠত, তারা আমাকেও সাথে নেওয়ার জন্য খুব অনুরোধ করত। বাইরে যাওয়ার সুযোগ এমনিতেই কম থাকে বলে সেই ডাকটা আমার কাছে ভীষণ লোভনীয় ছিল। কিন্তু আমি নিজের মনে পাথর বেঁধে, ঘরের কোণে বসে প্রতিটি সেশনে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলাম। সাময়িক সেই বিনোদনের চেয়ে নিজের ভেতরের আলো ছড়ানোর জেদটাই ছিল আমার আসল লড়াই।
​বাইরের সেই চটজলদি আনন্দের মায়া ত্যাগ করে নেওয়া সেই সিদ্ধান্তই পরবর্তীতে আমার পথ চলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। EMK Center-এর সেই ৫ দিনের নিবিড় প্রশিক্ষণ সেশনগুলো শুধু শিক্ষণীয়ই ছিল না, বরং আমার কাছে তা ছিল ভীষণ উপভোগ্য ও রোমাঞ্চকর। সম্পূর্ণ অপরিচিত participant দের সাথে আলাদা আলাদা ব্রেকআউট রুমে (Breakout Room) গ্রুপ তৈরি করে কোনো নির্দিষ্ট রিয়েল-লাইফ কেস স্টাডি নিয়ে আলোচনা করা, যুক্তি-তর্ক ও মক প্রেজেন্টেশন (Mock Presentation) উপস্থাপন করার অভিজ্ঞতাটি ছিল অসাধারণ।
​৫ দিনের সংক্ষিপ্ত যাত্রা থেকে অর্জিত বাস্তব কিছু অমূল্য সম্পদ:
​Business Tricks & Planning: কীভাবে একটি ব্যবসার আইডিয়াকে শুরু থেকে দাঁড় করাতে হয়, 'Business Model Canvas' তৈরি করতে হয় এবং প্রফেশনাল উপায়ে পিচ করতে হয়।
​Remote Teamwork & Leadership: ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্পূর্ণ নতুন ও একদম অপরিচিত সহকর্মীদের সাথেও কীভাবে চমৎকার ইমোশনাল ইন্টেলিজেন্স ও টিম কোঅর্ডিনেশন বজায় রেখে কাজ করা যায়।
​Crisis & Event Management: প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে ডিজিটাল টুলস ব্যবহার করে নিখুঁতভাবে একটা ভার্চুয়াল ইভেন্ট ক্রিয়াট, প্রমোট ও এক্সিকিউট করতে হয়।
​Digital Literacy: ফরমাল ইমেইল রাইটিং, নেটওয়ার্কিং এথিকস এবং বিভিন্ন আধুনিক সফটওয়্যারের মাধ্যমে কর্মক্ষেত্রে স্মার্টলি কাজ করার কৌশল।
​কঠিন সময়ে সব দ্বিধাদ্বন্দ্ব আর জড়তাকে জয় করে নেওয়া সেই সঠিক সিদ্ধান্ত আর ৫ দিনে শেখা বিজনেসের ট্রিকস ও প্রফেশনাল স্কিলগুলোই আজ যেকোনো নতুন উদ্যোগ ও পথচলাকে অনেক বেশি সহজ এবং মসৃণ করে তোলে।
​শেষ কথা: দক্ষতা ও ব্যক্তিত্বের মেলবন্ধন
​সহজলভ্য আড্ডায় কিংবা ঘুরতে গিয়ে ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে, সাময়িক আনন্দের সময়টুকু বাঁচিয়ে নিজের দক্ষতার ওপর বিনিয়োগ করা অনেক বেশি শ্রেয়। আমাদের ভেতরের ভ্যালু বা গুণগুলো যদি শক্তিশালী হয়, তবে বাইরের চমৎকার উপস্থাপনে আকৃষ্ট হওয়া গুণগ্রাহীরা দীর্ঘকাল আমাদের পাশেই থেকে যাবে।
​আসুন, আমাদের নিজেদের ব্র্যান্ডের ওপর বিনিয়োগ করি, কারণ দিনশেষে এই অর্জিত দক্ষতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়! 💼🚀

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” 🇧🇩🌱​আজ ০৯ জুলাই ২০২৬ থেকে শুরু হচ্ছে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬...
09/07/2026

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” 🇧🇩🌱
​আজ ০৯ জুলাই ২০২৬ থেকে শুরু হচ্ছে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই দারুণ উদ্যোগে শামিল হতে School of Mind Light-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক আহ্বান! 🌳✨
​সুযোগ ও সামর্থ্য অনুযায়ী আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। আমাদের কোমলমতি শিশুদেরও এই মহৎ কাজে যুক্ত করি, যেন তারা ছোট থেকেই প্রকৃতিকে ভালোবাসতে শেখে। 🪴👶
​আপনার ছাদ, বারান্দা বা বাড়ির আঙিনায় আজই একটি চারা রোপণ করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিন এক টুকরো সবুজ পৃথিবী। 🏡🌿
​ #জাতীয়বৃক্ষরোপণঅভিযান২০২৬ #গাছলাগানপরিবেশবাঁচান #সবুজবাংলাদেশ 🌳🌱

🌙✨ Eid Mubarak from School Of Mind Light! ✨🌙On this blessed occasion of Eid al-Fitr, we extend our warmest greetings to ...
20/03/2026

🌙✨ Eid Mubarak from School Of Mind Light! ✨🌙

On this blessed occasion of Eid al-Fitr, we extend our warmest greetings to all our learners, supporters, and well-wishers. 🤲💙

At School of Mind Light, our mission is “Creating with Mind Light – building a barrier-free inclusive society through education, skills, and technology.”

This Eid, we celebrate not only joy and togetherness, but also the power of inclusion, empowerment, and equal opportunities for persons with disabilities across Bangladesh. 🇧🇩

May this Eid bring hope, strength, and new opportunities for everyone. Let’s continue working together to create a more inclusive and accessible world for all. 🌟

Eid Mubarak! 🌙


💡 School Of Mind Light 💡 টাকা জমানোর চিন্তা কি ঘুম কেড়ে নিচ্ছে? 😟 ঝামেলাবিহীন সঞ্চয়ের পথ মোবাইলেই! 📱 ​শাহিন আর তুহিন, দু...
19/03/2026

💡 School Of Mind Light 💡
টাকা জমানোর চিন্তা কি ঘুম কেড়ে নিচ্ছে? 😟 ঝামেলাবিহীন সঞ্চয়ের পথ মোবাইলেই! 📱
​শাহিন আর তুহিন, দুই বন্ধুর মধ্যে বিকেল বেলা কফি খেতে খেতে কথা হচ্ছিল। শাহিনের ইচ্ছা একটি নতুন বাইক কেনার, কিন্তু চাইলেও সে কিছুতেই টাকা জমাতে পারছিল না।
​শাহিন: "আর বলিস না। একটা নতুন বাইক না কিনলেই নয়, কিন্তু কীভাবে যে টাকা জমাবো—শুরুটাই করতে পারছি না।"
​তুহিন: "আরে বোকা, এত ভাবছিস কেন? একটা ডিপিএস (DPS - Deposit Pension Scheme) খুলে ফেল!"
​শাহিন যেন আকাশ থেকে পড়ল, কপালের ভাঁজ আরও গভীর হলো! 😲
​শাহিন: "ডিপিএস! 🤦‍♂️ ওরে বাবা, ওগুলো তো অনেক ঝুট-ঝামেলা! প্রথমে ব্যাংকে যাও, কাগজপত্রের স্তূপ জমা দাও, আবার প্রত্যেক মাসে মাসে কষ্ট করে টাকা জমা দিয়ে আসো—এত ঝক্কি কে নেবে রে বাবা?"
​তুহিন: (এক গাল হেসে) "আরে বাবা, তুমি কোন যুগে আছো? এখন তো বিকাশেও ডিপিএস খোলা যায়! মাত্র কয়েকটা ক্লিকেই!"
​শাহিন: (অবাক হয়ে চোখ বড় করে) "বিকাশে ডিপিএস? মানে? তাহলে কি বিকাশ আমাদের টাকা দেবে? আর বিকাশে তো অনেক সময় টাকা চুরি হয় শুনেছি, এটার গ্রহণযোগ্যতা কতটুকু? এত টাকা কি ভরসা করে রাখা যায়?"
​তুহিন: (আশ্বাসের সুরে) "থাম, থাম! তোর ভুল ভাঙাচ্ছি। দেখ, ডিপিএসটা কিন্তু বিকাশ দিচ্ছে না। বিকাশ হলো তোর আর ব্যাংকের মধ্যে একটা ডিজিটাল সেতু বা মাধ্যম। তুই বিকাশের মাধ্যমে তোর পছন্দের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে (যেমন আইডিএলসি, ডিবিএইচ, ইত্যাদি) খুব সহজে ডিপিএস খুলতে পারিস। যেহেতু এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা অনুমোদিত, তাই এর গ্রহণযোগ্যতা সম্পূর্ণ নিরাপদ। আর বিকাশের পিন বা ওটিপি কারো সাথে শেয়ার না করলে টাকা চুরি বা প্রতারণার ঝুঁকিও থাকে না। বরং, ব্যাংকে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়!"
​শাহিন: "বাহ! এটা তো দারুণ খবর! তাহলে বল তো, এই সহজ উপায়ে ডিপিএস খোলার আসল প্রক্রিয়াটা কী? আমি তো একদমই বুঝি না!"
​তুহিন: "শোন, পুরো প্রক্রিয়াটা একদম পানির মতো সহজ। চল, তোকে ধাপে ধাপে বুঝিয়ে বলি। বাইকের চাবি তোর হাতে আসা আর শুধু সময়ের অপেক্ষা!"

​তুহিন: বিকাশে ডিপিএস খোলার প্রক্রিয়াটা খুবই সহজ, শুধু এই ধাপগুলো অনুসরণ কর:
​ধাপ ১: অ্যাপে প্রবেশ 📲: প্রথমে তোর বিকাশ অ্যাপে ঢুকবি। দেখবি হোম স্ক্রিনে 'Savings' বা 'সেভিংস/ডিপিএস' নামে একটি অপশন আছে, সেটায় ক্লিক করবি।
​ধাপ ২: প্রতিষ্ঠান নির্বাচন 🏦: এবার তুই কোন আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমাতে চাস, সেটা বেছে নিবি। স্ক্রিনে দেখবি অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর নাম (যেমন: আইডিএলসি ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স) দেখাচ্ছে।
​ধাপ ৩: জমার পরিমাণ ও মেয়াদ ঠিক কর 👌: এবার তোর স্বপ্নের বাইকের দামের সাথে মিলিয়ে জমার পরিকল্পনাটা সাজা। তুই মাসে কত টাকা করে জমাতে চাস (মাসিক কিস্তি) এবং কত দিনের জন্য (মেয়াদ—যেমন: ১ বছর, ২ বছর, ৩ বছর) ডিপিএসটা খুলতে চাস, তা নির্বাচন করবি।
​ধাপ ৪: নমিনি যুক্তকরণ 👨‍👩‍👧: এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। তুই যার নাম নমিনি হিসেবে দিতে চাস, তার জাতীয় পরিচয়পত্রের (NID) নম্বর এবং তার সাথে তোর সম্পর্ক কী, তা পূরণ করতে হবে। ভবিষ্যতে তোর অনুপস্থিতিতে এই নমিনিই তোর জমানো টাকা তোলার বৈধ দাবিদার হবে, তাই বুঝে-শুনে নির্বাচন করবি।
​ধাপ ৫: শর্তাবলী বুঝে নেওয়া 📝: ডিপিএস খোলার আগে, তোর কিস্তির পরিমাণ, মেয়াদ, নমিনির তথ্য এবং মেয়াদ শেষে তুই মোট কত টাকা মুনাফাসহ ফেরত পাবি—এগুলো স্ক্রিনে বিস্তারিত দেখাবে। ডিপিএস এর সকল শর্তাবলী ভালো করে পড়ে 'সম্মত আছি' বাটনটিতে ক্লিক করবি।
​ধাপ ৬: নিশ্চিতকরণ ও পিন 🔒: তোর ডিপিএস এর সমস্ত তথ্য (কিস্তি, মেয়াদ, মুনাফা, নমিনি) একবার যাচাই করে, তোর বিকাশ পিন দিয়ে প্রক্রিয়াটি নিশ্চিত করবি।
​তুহিন: "ব্যাস! 🥳 তোর ডিপিএস খোলা হয়ে গেল!
​শাহিন: "আরেব্বাস! এটা তো ভাবনার চেয়েও সহজ ছিল! বিশেষ করে নমিনির ব্যাপারটা যুক্ত হওয়ায় আরও নিশ্চিত হলাম যে, এটা একটা সম্পূর্ণ নিরাপদ সঞ্চয় ব্যবস্থা। কিন্তু প্রতি মাসে কিস্তি জমা দেওয়ার ব্যাপারটা? সেটা কি মনে করে আমাকে করতে হবে?"
​তুহিন: "সেটাই তো সবচেয়ে বড় সুবিধা! একবার ডিপিএস খোলার পর, প্রত্যেক মাসে নির্দিষ্ট তারিখে তোর বিকাশ একাউন্ট থেকে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তোর আর মনে করে, বা কষ্ট করে কোথাও গিয়ে টাকা জমা দিতে হবে না! টাকা জমা দেওয়ার চিন্তা পুরোই ফ্রি!"
​শাহিন: "সত্যিই, তুহিন! তুই আজ আমার একটা বড় চিন্তা দূর করে দিলি। ডিপিএস খোলার মাধ্যমে আমি এখন বাইকের স্বপ্ন পূরণের জন্য প্রতি মাসে একটু একটু করে টাকা জমাতে পারবো, কোনো ঝামেলা ছাড়াই! আজই শুরু করছি!"
​📌 শেষ কথা: আপনার স্বপ্নপূরণের পালা!
​ডিপিএস একটি নিরাপদ সঞ্চয় পদ্ধতি যা আপনাকে স্বল্প বা দীর্ঘ মেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে দারুণভাবে সাহায্য করে। তাই, শাহিনের মতো আর দেরি না করে, আপনিও আপনার পছন্দের লক্ষ্য (একটি নতুন ল্যাপটপ, বিদেশ ভ্রমণ বা নতুন বাইকএর ইচ্ছা পূরণের জন্য আজই বিকাশে ডিপিএস খুলে সঞ্চয় শুরু করতে পারেন!
​ #বিকাশডিপিএস #টাকাজমানো #আর্থিকস্বাধীনতা

💜 আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ 💜 ​স্কুল অফ মাইন্ড লাইট পরিবারের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে বিশ্বের সকল মা ও বোনদের জ...
07/03/2026

💜 আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ 💜
​স্কুল অফ মাইন্ড লাইট পরিবারের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে বিশ্বের সকল মা ও বোনদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রাণঢালা শুভেচ্ছা। আপনাদের অদম্য সাহসেই গড়ে ওঠে এক একটি আলোকিত পরিবার ও সমৃদ্ধ সমাজ।
​✨ এবারের প্রতিপাদ্য:
​"প্রযুক্তিতে সমতা: নারী ক্ষমতায়নের নতুন দিগন্ত"
(Equality in Technology: New Horizons for Women's Empowerment)
​আপনারাই আমাদের শক্তি, আমাদের প্রেরণা আর এগিয়ে চলার চিরন্তন সাহস। প্রযুক্তির এই নতুন যুগে নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলুন এবং অদম্য আত্মবিশ্বাসে জয় করুন আগামীর প্রতিটি লক্ষ্য। 🚀
​“For ALL Women and Girls: Rights. Equality. Empowerment.

বিজ্ঞপ্তিআগামী ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ " বাংলা ইশারা ভাষা দিবস" উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল-এ (নবম ও দশম শ্র...
19/01/2026

বিজ্ঞপ্তি

আগামী ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ " বাংলা ইশারা ভাষা দিবস" উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল-এ (নবম ও দশম শ্রেণীতে) অধ্যয়নরত মেধাবী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীগণের অনুকূলে প্রত্যেককে ৮০০০/-(আট হাজার) টাকা হারে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল-এ (নবম ও দশম শ্রেণীতে) অধ্যয়নরত মেধাবী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীগণের আবেদন সংগ্রহ করার নিমিত্ত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েব সাইট (www.jpuf.gov.bd) এ বর্ণিত আবেদন আপলোড করা হয়েছে (আবেদন এর কপি সংযুক্ত)। আবেদনপত্রের শর্তাদি পূরণ সাপেক্ষে আবেদনপত্র আগামী ২৮-০১-২০২৬ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুকূলে দাখিল করা যাবে।

সংযুক্তি: আবেদন ফরম-১ পাতা।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ২০২৫-২০২৬ অর্থ বছরে অনুদান বরাদ্ধের জন্য এনজিওদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে। আবেদন...
16/01/2026

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ২০২৫-২০২৬ অর্থ বছরে অনুদান বরাদ্ধের জন্য এনজিওদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে। আবেদনের শেষ তারিখ ৩/২/২০২৬। বিজ্ঞপ্তী সংযুক্ত করা হল। বিস্তারিত ওয়েবসাইটে দেখুন। তবে ২০২২-২৩ অর্থবছরে (২৩ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে জমাকৃত) যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

নোটিশ বিজ্ঞপ্তি-২০২৫ ফরম

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরের ডিসেম্বরের ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতিকে মেধাশূন...
14/12/2025

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরের ডিসেম্বরের ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিলো দেশের বুদ্ধিজীবীদের উপর।
​School of Mind Light
​বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতির সেই সূর্য সন্তানদের। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৩১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত যে সকল বুদ্ধিবৃত্তিক শ্রেণির মানুষরা শহীদ হয়েছিলেন, চিরতরে নিখোঁজ হয়েছিলেন, তাঁরা শহীদ বুদ্ধিজীবী।
​একাত্তরের বীর শহীদদের বাংলাদেশ কোনদিন ভুলবে না। তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।
​ #শহীদবুদ্ধিজীবীদিবস #বাংলাদেশ #স্মরণ

"School of Mind Light পরিবারএর পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্ব মানবাধিকার দিবসের শুভেচ্ছা! এবারে প্রতিপাদ্য নির্ধারণ করা হয...
10/12/2025

"School of Mind Light পরিবারএর পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্ব মানবাধিকার দিবসের শুভেচ্ছা!
এবারে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' (Human Rights, Our Everyday Essentials) 🌍✨
​মানুষ হিসেবে আমাদের সবারই কিছু মৌলিক অধিকার আছে – বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এবং সম্মানের সাথে বাঁচার অধিকার। এই অধিকারগুলো আমাদের জন্মগত, এগুলো কেউ কেড়ে নিতে পারে না।
​আজ, এই বিশেষ দিনে, আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি, প্রতিটি মানুষের অধিকারকে আমরা সম্মান জানাবো। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই যেন সমান সুযোগ পায়, সমানভাবে মর্যাদা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো।
​আমাদের ছোট ছোট প্রচেষ্টাগুলোই পারে একটি সুন্দর পৃথিবী গড়তে, যেখানে প্রতিটি মন আলো ছড়াবে, প্রতিটি জীবন পাবে পূর্ণতা।
​আসুন, আমরা মানবিকতার হাত ধরি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, এবং সবার জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ি।
​ #বিশ্বমানবাধিকারদিবস #মানবাধিকার

Address

Mirpur
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when School Of Mind Light posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to School Of Mind Light:

Shortcuts

Share