BCIC Youth Club

BCIC Youth Club To Ignite A Spark That Enlightens The Youth

07/04/2026

পবিত্রতার পথে যারা অপেক্ষা করে, তাদের জন্য আল্লাহই সেরা জুটি নির্ধারণ করে দেন।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন—প্রতি মাসে তিন দিন সাওম পালন করা,...
01/04/2026

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন—
প্রতি মাসে তিন দিন সাওম পালন করা,
দুই রাকাআত সালাতুয যুহা আদায় করা,
এবং ঘুমানোর আগে বিতর সালাত আদায় করা।
(সহীহ বুখারী: ১৯৮১, সহীহ মুসলিম: ৭২১)

আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,“প্রতি মাসে তিন দিন সাওম পালন করা সারা বছরের সাওম রাখার সমতুল্য।”
(সহীহ বুখারী: ১৯৭৯, সহীহ মুসলিম: ১১৫৯)

এই তিন দিনই হলো আইয়ামে বীজ—চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখ।

#আইয়ামে_বীজ

28/03/2026

ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহিমাহুল্লাহ) যে কবিতা শুনে কেঁদে ফেলেছিলেন…

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمতাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদের দিনের সুন্নাতসমূহ:১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে উঠা। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৫৯, বাইহাকী হাদীস নং-৬১২৬)২...
20/03/2026

ঈদের দিনের সুন্নাতসমূহ:

১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে উঠা। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৫৯, বাইহাকী হাদীস নং-৬১২৬)

২. মিসওয়াক করা। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)

৩. গোসল করা। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নাম্বার-১৩১৫)

৪. শরী‘আত সম্মত সাজ-সজ্জা করা। (সহীহ বুখারী শরীফ হাদীস নাম্বার-৯৪৮)
সামর্থ অনুযায়ী উত্তম পোষাক পরিধান করা। উল্লেখ্য, সুন্নাত আদায়ের জন্য নতুন পোষাক জরুরী নয়। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)

৫. সুগন্ধি ব্যবহার করা। (আদ্দুররুল মুখতার-২/১৬৮)

৬. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস, যেমন খেজুর ইত্যাদি খাওয়া।(সহীহ বুখারী হাদীস নং-৯৫৩, আদ্দুররুল মুখতার-২/১৬৮)

৭. সকাল সকাল ঈদগাহে যাওয়া। (সুনানে আবু দাউদ হাদীস নাম্বার-১১৫৭)

৮. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায়ে ফিতর আদায় করা। (আদ্দুররুল মুখতার-২/১৬৮)

৯. ঈদের নামায ঈদগাহে আদায় করা সুন্নাত। বিনা উযরে মসজিদে আদায় করা উচিত নয়। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৫৬)

১০. যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৮৬)

১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৯০)

১২. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর বলতে থাকা

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. وَ لِلّٰهِ الْحَمْدُ

17/03/2026

শেষ প্রহরে রবের দুয়ারে ক্ষমাভিক্ষায় কোনো কমতি না হোক...🤲🏼

16/03/2026

প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা। রমাদানের মহিমান্বিত রাতগুলোকে আমরা যেন মোটেও অবহেলা না করি।

মুখে ক্লান্তির ছাপ নিয়ে দিনের শেষ প্রহরে এসেও আরেকটি "এই খালি!" ডাক শোনার  অপেক্ষা। আর কটা যাত্রী ধরতে পারলে সন্তানের জ...
07/03/2026

মুখে ক্লান্তির ছাপ নিয়ে দিনের শেষ প্রহরে এসেও আরেকটি "এই খালি!" ডাক শোনার অপেক্ষা। আর কটা যাত্রী ধরতে পারলে সন্তানের জন্য কিছু কিনে নেয়া যাবে এই প্রত্যাশা চালকের মনে।

তাদেরও পরিবার আছে, আছে বাসায় অপেক্ষমান বাবা-মা ও স্ত্রী-সন্তান। গ্যারেজ মালিক কে ভাড়া দিতে হবে, সামনে কিস্তির তারিখও ঘনিয়ে আসছে। ইফতার টা নাহয় একটু দেরিতেই করা যাবে।

এই গল্পকে সামনে রেখেই BCIC Youth Club উদ্যোগ নিয়েছে রিক্সাওয়ালা মামাদের মাঝে ইফতার হদিয়া পৌঁছে দেয়ার।

গতকাল ইফতারের ঠিক আগ মূহুর্তে মিরপুর ১০ এ ইফতার সামগ্রী বিতরন করি আমরা। আল্লাহ আমাদের কাজগুলোকে কবুল করে নিন, যাদের আর্থিক সহায়তায় আমরা হাদিয়াটুকু পৌছে দিতে পেরেছি তাদের উত্তম বিনিময় দান করুন, আমিন।

উসামা ইব্‌ন যায়দ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ্‌! আমি আপনাকে তো শা’বান মাসে যে পরিমা...
01/02/2026

উসামা ইব্‌ন যায়দ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ্‌! আমি আপনাকে তো শা’বান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না। তিনি বললেন শা’বান মাস রজব এবং রমযানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তলোন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহ তা’আলার নিকটে উত্তোলন করা হবে আমার সাওম পালনরত অবস্হায়। (২৩৫৭, সুনানে আন-নাসায়ী)

ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আইয়ামে বীয অর্থৎ চাদেঁর ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য। (২৪৪৯, সুনানে আবু দাউদ)
#আইয়ামে_বীজ

জুমার দিন দরুদ পড়েছেন তো ?জুমার দিন আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এই দিনের একটি বিশেষ আমল হলো রাসূলুল্...
22/01/2026

জুমার দিন দরুদ পড়েছেন তো ?

জুমার দিন আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এই দিনের একটি বিশেষ আমল হলো রাসূলুল্লাহ ﷺ-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা |

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”
— সুনানে আবু দাউদ: ১০৪৭ (সহিহ)

তিনি আরও বলেছেন—
“জুমার দিন ও জুমার রাতে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত নাজিল করেন।”
— সুনানে বাইহাকি (সহিহ)

দরুদ পাঠের ফজিলত:
১.গুনাহ মাফ হয়।
২.মর্যাদা বৃদ্ধি পায়।
৩.দোয়া কবুলের পথ সুগম হয়।
৪.রাসূল ﷺ-এর নিকট নাম পৌঁছে যায়।

Address

Zoo Road, Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCIC Youth Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share