22/06/2026
We are deeply grateful to the Government of New Zealand 🇳🇿 for its generous contribution of NZD 2 million to support WFP’s Rohingya response in Bangladesh 🇧🇩.
This timely support will help WFP continue providing essential food assistance to Rohingya refugees.
Nearly a decade into the crisis, around 1.2 million Rohingya refugees continue to rely on humanitarian assistance. New Zealand has been a longstanding partner of WFP in Bangladesh, supporting vulnerable communities, including Rohingya refugees and host communities affected by crises and climate shocks.
Thank you, New Zealand, for your continued solidarity and partnership with the people of Bangladesh and the Rohingya community. 🇳🇿 🤝 🇧🇩
বাংলাদেশে 🇧🇩 রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কার্যক্রমে সহযোগিতা করতে নিউজিল্যান্ড সরকার 🇳🇿 যে ২০ লক্ষ নিউজিল্যান্ড ডলার অনুদান দিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এই গুরুত্বপূর্ণ সহায়তা WFP-কে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সহায়তা করবে।
প্রায় এক দশক পেরিয়ে গেলেও, এখনো প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রতিদিনের চাহিদা পূরণে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এই কঠিন সময়ে নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে WFP-এর নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে রয়েছে। তারা সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রোহিঙ্গা শরণার্থী, আশ্রয়দাতা সম্প্রদায় এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের মানুষ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে থাকার জন্য নিউজিল্যান্ডকে আন্তরিক ধন্যবাদ। 🇳🇿 🤝 🇧🇩