Shohrab Hossain

Shohrab Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shohrab Hossain, Nonprofit Organization, Mirpur.

আপনি...বাসের টিকেট কেটে...রংপুর যাচ্ছেন!ভাড়া ১২ শ টাকা...এখন ড্রাইভার যদি প্রতি জেলা ক্রস করার সময় বলে....'ভাই, ভাড়া দেন...
15/01/2026

আপনি...
বাসের টিকেট কেটে...রংপুর যাচ্ছেন!
ভাড়া ১২ শ টাকা...
এখন ড্রাইভার যদি প্রতি জেলা ক্রস করার সময় বলে....
'ভাই, ভাড়া দেন!'
আপনার তখন কেমনডা লাগবে?
এই ধরুণ স্কুল গুলোর কথা...আপনার সন্তান যদি নতুন স্কুলে ভর্তি হয়...ভর্তি ফি লাগবে! দিবেন। এটাই স্বাভাবিক।
এক বছর পরে আপনার বদলী হলো...বাচ্চা টিসি পেলো...বা অন্য কোন কারণে আবার নতুন স্কুলে গেলেন...ভর্তি হলেন! নতুন করে ভর্তি ফি দিলেন!
এই পর্যন্ত ঠিক আছে!
কিন্তু বাচ্চা একই স্কুলে আছে....রেজাল্ট ভাল করেছে....তবুও..
বছর শেষে এসে আপনাকে একই স্কুলে ভর্তি হতে হবে...এবং মোটামুটি বড় অংকের টাকা দিয়ে...!
বিষয়টা কেমন হয়ে গেল না?
এটা কি নীরব চাঁদাবাজি নয়?
বছর শেষে শিক্ষার্থীদের বেতনের বোঝা বাড়ে...বাড়ে নতুন অনেক খরচ...তারপরেও ভর্তি হওয়া স্কুলে প্রতি ক্লাশে ভর্তি হওয়ার এই বিধানটা একেবারের বুকে চেপে বসা পাথরের মত...যেটা সরানোর কেউ নেই।
(Ai photo)

সমস্যা: আমি পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বের করতে চাইসমাধান: ChatPDF.comসমস্যা: আমি ইমেইল মার্কেটিং কপি লিখতে পার...
22/10/2025

সমস্যা: আমি পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বের করতে চাই
সমাধান: ChatPDF.com

সমস্যা: আমি ইমেইল মার্কেটিং কপি লিখতে পারি না
সমাধান: Flowrite.com

সমস্যা: আমার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য রঙের কম্বিনেশন দরকার
সমাধান: Khroma.co

সমস্যা: আমি আমার ওয়েবসাইটের ইউএক্স ডিজাইন টেস্ট করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অটো জেনারেট করতে চাই
সমাধান: Soundraw.io

সমস্যা: আমি আমার ভয়েসকে টেক্সটে রূপান্তর করতে চাই
সমাধান: Whisper.ai

সমস্যা: আমি পেশাদারভাবে প্রোডাক্টের নাম বের করতে পারি না
সমাধান: Namelix.com

সমস্যা: আমি কোর্সের জন্য অটো স্লাইড তৈরি করতে চাই
সমাধান: Gamma.app

সমস্যা: আমার হ্যান্ডরাইটিং সুন্দর নয়, ডিজিটাল হ্যান্ডরাইটিং দরকার
সমাধান: Calligrapher.ai

সমস্যা: আমি কনটেন্ট আইডিয়াগুলোকে ভাইরাল থ্রেডে রূপান্তর করতে চাই
সমাধান: Tweetmonk.com

ChatPDF brings ChatGPT-style intelligence and PDF AI technology together for smarter document understanding. Summarize, chat, and analyze.

09/10/2025

📑 অফিসের কাজে এক্সপার্ট হতে চাইলে MS Word-এর এই ৫০টি শর্টকাট কমান্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ! 💼🔥

1️⃣ Ctrl + N 🆕 – নতুন ডকুমেন্ট খুলে দেবে।
2️⃣ Ctrl + O 📂 – পুরনো ডকুমেন্ট ওপেন করবে।
3️⃣ Ctrl + S 💾 – যেকোনো সময় ফাইল সেভ করবে।
4️⃣ F12 ✏️ – “Save As” ডায়ালগ খুলবে।
5️⃣ Ctrl + P 🖨️ – প্রিন্ট কমান্ড খুলবে।
6️⃣ Ctrl + C 📋 – নির্বাচিত লেখা বা ছবি কপি করবে।
7️⃣ Ctrl + X ✂️ – কাট করবে।
8️⃣ Ctrl + V 📥 – পেস্ট করবে।
9️⃣ Ctrl + Z ↩️ – Undo করবে।
🔟 Ctrl + Y ↪️ – Redo করবে।

1️⃣1️⃣ Ctrl + A 🧾 – পুরো ডকুমেন্ট সিলেক্ট করবে।
1️⃣2️⃣ Ctrl + F 🔍 – নির্দিষ্ট শব্দ খুঁজবে।
1️⃣3️⃣ Ctrl + H 🔁 – Replace করে শব্দ বদলাবে।
1️⃣4️⃣ Ctrl + K 🌐 – Hyperlink যুক্ত করবে।
1️⃣5️⃣ Ctrl + B 🅱️ – Bold করবে।
1️⃣6️⃣ Ctrl + I ✒️ – Italic করবে।
1️⃣7️⃣ Ctrl + U ⬆️ – Underline দেবে।
1️⃣8️⃣ Ctrl + E 🧭 – Center align করবে।
1️⃣9️⃣ Ctrl + L ⬅️ – Left align করবে।
2️⃣0️⃣ Ctrl + R ➡️ – Right align করবে।
2️⃣1️⃣ Ctrl + J 📄 – Justify করবে।
2️⃣2️⃣ Ctrl + M ➡️ – Paragraph indent বাড়াবে।
2️⃣3️⃣ Ctrl + Shift + M ⬅️ – Indent কমাবে।
2️⃣4️⃣ Ctrl + T 📏 – Hanging indent তৈরি করবে।
2️⃣5️⃣ Ctrl + Shift + T 📐 – Hanging indent কমাবে।
2️⃣6️⃣ Ctrl + 1 – Line spacing 1.0 করবে।
2️⃣7️⃣ Ctrl + 2 – Line spacing 2.0 করবে।
2️⃣8️⃣ Ctrl + 5 – Line spacing 1.5 করবে।
2️⃣9️⃣ Ctrl + Shift + L 📌 – Bullet point যোগ করবে।
3️⃣0️⃣ Ctrl + Q 🧹 – Paragraph formatting মুছে ফেলবে।

3️⃣1️⃣ Ctrl + Shift + N 🔄 – Normal style সেট করবে।
3️⃣2️⃣ Ctrl + Shift + C 📝 – কেবল ফরম্যাট কপি করবে।
3️⃣3️⃣ Ctrl + Shift + V 🖋️ – কেবল ফরম্যাট পেস্ট করবে।
3️⃣4️⃣ Ctrl + ] ➕ – Font size এক ধাপ বাড়াবে।
3️⃣5️⃣ Ctrl + [ ➖ – Font size এক ধাপ কমাবে।
3️⃣6️⃣ Ctrl + D 🎨 – Font settings ডায়ালগ খুলবে।
3️⃣7️⃣ Ctrl + Shift + > 🔍 – দ্রুত ফন্ট বড় করবে।
3️⃣8️⃣ Ctrl + Shift + < 🔍 – দ্রুত ফন্ট ছোট করবে।
3️⃣9️⃣ Ctrl + Home ⬆️ – ডকুমেন্টের শুরুতে যাবে।
4️⃣0️⃣ Ctrl + End ⬇️ – ডকুমেন্টের শেষে যাবে।
4️⃣1️⃣ Ctrl + Page Up 📄⬆️ – আগের পেজে যাবে।
4️⃣2️⃣ Ctrl + Page Down 📄⬇️ – পরের পেজে যাবে।
4️⃣3️⃣ Alt + Ctrl + I 👁️ – Print Preview খুলবে।
4️⃣4️⃣ Ctrl + Shift + E 🖊️ – Track Changes চালু/বন্ধ করবে।
4️⃣5️⃣ Ctrl + Shift + A 🅰️ – সব লেখা Capital Letter করবে।
4️⃣6️⃣ Shift + F3 🔄 – বড় ↔ ছোট হাতের অক্ষর পরিবর্তন করবে।
4️⃣7️⃣ Ctrl + Spacebar 🧼 – ফন্ট ফরম্যাট রিসেট করবে।
4️⃣8️⃣ Ctrl + Backspace ⬅️ – আগের শব্দ মুছে ফেলবে।
4️⃣9️⃣ Ctrl + Delete ➡️ – পরের শব্দ মুছে ফেলবে।
5️⃣0️⃣ Ctrl + Alt + V 📂 – Paste Special ডায়ালগ খুলবে।

💡 টিপস: সবগুলো শর্টকাট মুখস্থ না করলেও সমস্যা নেই।
যেগুলো বেশি কাজে লাগে, সেগুলো আগে প্র্যাকটিস করুন ✨
ধীরে ধীরে বাকিগুলোও অভ্যাস হয়ে যাবে 💪

💾 এই পোস্টটি কাজে লাগলে — Save বা Share করুন!


08/10/2025

*লিপিড প্রোফাইল কী?*

একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইল ব্যাখ্যা করেছেন এবং একটি অনন্য উপায়ে এটি ব্যাখ্যা করে একটি সুন্দর গল্প শেয়ার করেছেন।

কল্পনা করুন যে আমাদের শরীর একটি ছোট শহর।

এই শহরের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হল - *কোলেস্টেরল*

তার কিছু সঙ্গীও আছে।

অপরাধে তার প্রধান অংশীদার হল - *ট্রাইগ্লিসারাইড*

তাদের কাজ হল রাস্তায় ঘোরাঘুরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রাস্তা অবরোধ করা।

*হৃদয়* এই শহরের কেন্দ্রস্থল।

সব রাস্তা হৃদয়ের দিকে নিয়ে যায়।

যখন এই সমস্যা সৃষ্টিকারীরা বাড়তে শুরু করে, তখন আপনি কল্পনা করতে পারেন কী ঘটে।

তারা হৃদয়ের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।

কিন্তু আমাদের দেহ-শহরেও একটি পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে - *এইচডিএল* (উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন - ভালো পুলিশ)

ভালো পুলিশ এই সমস্যা সৃষ্টিকারীদের ধরে জেলে রাখে *(লিভার)*।

তারপর লিভার তাদের শরীর থেকে বের করে দেয় - আমাদের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে।

কিন্তু
একজন খারাপ পুলিশও আছে - *LDL* যে ক্ষমতার জন্য লোভী।

LDL এই দুষ্কৃতীদের জেল থেকে বের করে রাস্তায় ফিরিয়ে আনে।

যখন ভালো পুলিশ *HDL* পড়ে যায়, তখন পুরো শহরটা স্তব্ধ হয়ে যায়।

এমন শহরে কে থাকতে চাইবে?

তুমি কি এই দুষ্কৃতীদের কমাতে এবং ভালো পুলিশের সংখ্যা বাড়াতে চাও?

*হাঁটা* শুরু করো!

প্রতিটি পদক্ষেপের সাথে *HDL* বাড়বে, এবং *কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড* এবং *LDL* এর মতো দুষ্কৃতীরা কমবে।

তোমার শরীর (শহর) আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

তোমার হৃদয় - শহরের কেন্দ্র - দুষ্কৃতীদের *(হার্ট ব্লক)* থেকে সুরক্ষিত থাকবে।

আর যখন হৃদয় সুস্থ থাকবে, তখন তুমিও সুস্থ থাকবে।

তাই যখনই সুযোগ পাবে - হাঁটা শুরু করো!

*সুস্থ থাকুন...*
এবং *আপনার সুস্বাস্থ্য কামনা করছি*
*এই প্রবন্ধটি আপনাকে HDL (ভালো কোলেস্টেরল) বৃদ্ধি এবং LDL (খারাপ কোলেস্টেরল) হ্রাস করার সর্বোত্তম উপায় সম্পর্কে বলবে
অর্থাৎ হাঁটা।*

প্রতিটি পদক্ষেপ HDL বৃদ্ধি করে। তাই – *আসুন, এগিয়ে যান এবং চলতে থাকুন।*

এই জিনিসগুলি কমিয়ে দিন:-

১. লবণ
২. চিনি
৩. ব্লিচ করা রিফাইন্ড ময়দা
৪. দুগ্ধজাত দ্রব্য
৫. প্রক্রিয়াজাত খাবার

*প্রতিদিন এই জিনিসগুলি খান:-*

১. শাকসবজি
২. ডাল
৩. মটরশুটি
৪. বাদাম
৫. ঠান্ডা চাপযুক্ত তেল
৬. ফল

*তিনটি জিনিস ভুলে যাওয়ার চেষ্টা করুন:*

১. আপনার বয়স
২. আপনার অতীত
৩. আপনার অভিযোগ

*চারটি গুরুত্বপূর্ণ জিনিস গ্রহণ করুন:*

১. আপনার পরিবার
২. আপনার বন্ধুবান্ধব
৩. ইতিবাচক চিন্তাভাবনা
৪. পরিষ্কার এবং স্বাগতপূর্ণ বাড়ি

*তিনটি মৌলিক জিনিস গ্রহণ করুন:*

১. সর্বদা হাসুন
২. আপনার নিজস্ব গতিতে নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন
৩. আপনার ওজন পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণ করুন

*ছয়টি গুরুত্বপূর্ণ জীবনযাত্রার অভ্যাস আপনার গ্রহণ করা উচিত:*

১. জল পান করার জন্য তৃষ্ণার্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।

২. বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।

৩. চিকিৎসা পরীক্ষার জন্য অসুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো না।

৪. অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করো না, ঈশ্বরের উপর আস্থা রাখো।

৫. নিজের উপর কখনো বিশ্বাস হারাবে না।

৬. ইতিবাচক থাকুন এবং সর্বদা একটি ভালো আগামীর আশা করুন।

শুভ সন্ধ্যা.... 🙂💜❤️
17/08/2025

শুভ সন্ধ্যা.... 🙂💜❤️

22/03/2025

গুড়া তেলাপোকা নির্মূলের কার্যকরী টিপস:

1. বোরিক অ্যাসিড ব্যবহার করুন:

এক চা-চামচ বোরিক অ্যাসিড, চিনি ও আটা মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন।

এটি তেলাপোকার আড্ডার কাছে রাখুন। এটি খেলে তারা মারা যাবে।

2. বেকিং সোডা ও চিনি মিশ্রণ:

সমান পরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে তেলাপোকার চলাচলের স্থানে ছিটিয়ে দিন।

চিনি তাদের আকর্ষণ করবে, আর বেকিং সোডা খেলে তারা মারা যাবে।

3. তেলাপোকার স্প্রে তৈরি করুন:

এক কাপ পানি, এক চা-চামচ লবণ ও দুই চা-চামচ ভিনেগার মিশিয়ে স্প্রে করুন।

তেলাপোকা দেখলেই সরাসরি স্প্রে করুন।

4. বাজারের জেল বা স্প্রে ব্যবহার করুন:

তেলাপোকার জন্য বিশেষভাবে তৈরি "ককরোচ জেল" বা "ইনসেক্ট কিলার স্প্রে" ব্যবহার করুন।

তবে শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।

5. পরিচ্ছন্নতা বজায় রাখুন:

বাসার ময়লা ও খাবারের উচ্ছিষ্ট পরিষ্কার রাখুন।

রান্নাঘর ও বাথরুম শুকনো রাখুন, কারণ তেলাপোকা আর্দ্র স্থানে বাসা বাঁধে।

6. ফাটল-গর্ত বন্ধ করুন:

তেলাপোকা সাধারণত দেওয়ালের ফাটল ও আসবাবপত্রের কোণায় লুকিয়ে থাকে।

সেগুলো ভালোভাবে সিলিং বা বন্ধ করে দিন।

7. ল্যাভেন্ডার বা পুদিনা পাতা ব্যবহার করুন:

তেলাপোকা ল্যাভেন্ডার ও পুদিনার গন্ধ সহ্য করতে পারে না।

তেলাপোকার চলাচলের স্থানে এদের পাতার গুঁড়া বা তেল ছিটিয়ে দিন।

এই টিপসগুলো অনুসরণ করলে গুড়া তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

13/03/2025

আছিয়ার মতো আমারও মেয়ে আছে,
অন্তত একটা বিচার জনসম্মুখে এই রমজানে ইসলামী পদ্ধতিতে করেন,
ইনশাআল্লাহ, দেখতে পাবেন সব নিয়ন্ত্রণে আসা শুরু হয়ে গেছে। অন্যথায় আজ অথবা কাল, আপনার অথবা আমার, আমরা কেউই রক্ষা পাবোনা ওই সকল হায়নাদের হাত থেকে।
মহান আল্লাহ আমাদের সঠিক বোঝার এবং পদক্ষেপ নেয়ার জন্য সাহসিকতার তৌফিক দান করুন। আমীন।

আমরা আশংকা করি যে, বর্তমানে দেশে গরুর মাংসে ভেজাল ঢুকে জাবে। বিশেষ করে শহরে কিছু অসাধু ব্যাবসায়ীরা এই ঘোড়ার মাংস গরুর মা...
11/03/2025

আমরা আশংকা করি যে, বর্তমানে দেশে গরুর মাংসে ভেজাল ঢুকে জাবে। বিশেষ করে শহরে কিছু অসাধু ব্যাবসায়ীরা এই ঘোড়ার মাংস গরুর মাংসের ভিতর ঢুকিয়ে দেবে।

কারণ ঘোড়ার মাংসের কেজি ২৫০ টাকা।রেস্টুরেন্ট মালিকরা যে কি করবে তা আর বলার অপেক্ষা রাখে না!

কয়েকদিন পর আমার এই পোস্ট মিলিয়ে নিয়েন.

10/03/2025

ট্রাফিক জ্যামে আটকে আছি। পেছন থেকে একটা দামি গাড়ি বারবার হর্ন বাজাচ্ছে। অথচ সামনে আগানোর মতো কোনো জায়গা নেই। তবু বিরামহীন হর্ন বাজিয়েই যাচ্ছেন পেছনের গাড়ির চালক। আমি ভেবেছি হয়ত ড্রাইভার গাড়ি চালাচ্ছে, অহেতুক হর্ন বাজানো ‍যে অপরাধ সেটা সম্ভবত জানে না। তাই আমি গাড়ি থেকে নেমে একটু দেখতে চাইলাম। চালকের আসনে যিনি বসে আছেন তিনি আর যাই হোক ওই গাড়ির পেশাদার চালক নন। তিনি গাড়ীর মালিক হবেন। যে গাড়ি তিনি চালাচ্ছেন তার দাম কম করে হলেও ২ কোটি টাকা হবে। বড় মানুষ না হলে এরকম গাড়ি চালানোর কথা না।

যিনি হর্ন বাজাচ্ছেন তিনি সমাজের চোখে বড় মানুষ। এই যে তিনি বড় মানুষ, কিন্তু হর্ন বাজাচ্ছেন অহেতুক, তার বড় হওয়াটা সমাজের জন্য ক্ষতির কারণ। কেবল অর্থ-বিত্তে বড় হলেই কিন্তু চলবেনা। দামী গাড়ী কিংবা ফ্ল্যাট কিনে বড় হলেই চলবেনা। আচার আচরণেও বড় হতে হবে।

আজ যে ভিডিওটা ভাইরাল হলো, দেখলাম গাড়ির চালক এবং মালিক মিলে রিক্সা আরোহীকে বেদম মারছেন। অথচ অপরাধ কিন্তু তাদের নিজেদের। তারাই রিক্সাটাকে ধাক্কা দিয়েছেন পেছন থেকে তাদের গাড়ি দিয়ে। রিক্সা চালকের পক্ষে কথা বলতে গিয়ে উল্টো মার খেলেন আরোহী।

এই যে মানুষটা গাড়িতে চড়েন, অসহায় মানুষকে মারেন তিনিও হয়ত বড় মানুষ। তার বড় হওয়াটা সমাজের জন‍্য ক্ষতির।

অফিসের বসের সাথে আপনি ভালো আচরণ করেন, বড় নেতার সাথে করেন, যার শক্তি বেশি তার সাথে করেন, সেটা তো করবেনই, এ আচরণ দিয়ে আপনি কতটা বড় সেটা মাপা যাবেনা। কিন্তু একজন রিক্সাচালকের সাথে আপনার আচরন কেমন, একজন বাসার কাজের লোকের সাথে কেমন, অফিসের পিয়নের সাথে কেমন সেটা দিয়ে বুঝা যায় আপনি কতটা বড় মানুষ!

10/03/2025

ঢাকায় যারা আছেন সাবধান…

১। গাজীপুর হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
সবাইকে ধন্যবাদ।

✏️✏️নারী নষ্ট হয় তিলে তিলে।💔🔲নারী মাকে দেখে মা হওয়া শিখে,শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে।👉কথা গুলো সবার জন্য নয়,এটা সমাজে...
10/03/2025

✏️✏️নারী নষ্ট হয় তিলে তিলে।💔
🔲নারী মাকে দেখে মা হওয়া শিখে,শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে।
👉কথা গুলো সবার জন্য নয়,এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য।

🖊️একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শশুরবাড়িতে পা রাখে।মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল স্বত্বা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে।
শুরু থেকেই কোন মেয়ে শশুড়বাড়িতে এসে বেয়াদবি করেনা।স্বামী সহ শশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেনো তাকে একটু আদুরে গলায় কথা বলে,তার ছোট ছোট চেষ্টাকে এপ্রিশিয়েট করে।

আর এই আশায় সে নিজেকে উজার করে সকলের জন্য খাবার বানায়,ঘর সাজায়,উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়,একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে।

নিজের নিজেস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ,নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে।
কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানেনা।বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে।
কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে।কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়।অসম্মান করে।
একদিন দুদিন তিনদিন।মেয়েটা ভাবে হয়ত তারই ভুল,কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল।
একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়।সে তার সকল চেষ্টা শেষ করে দেয়।
শুরু করে প্রতিদ্বন্দ্বীতা।নীরবে আর কতই সহ্য করবে।শুরু করে প্রতি উত্তর।
মেয়েটাও একসময় শশুরবাড়িরতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে।
আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়,সেই দিন ওই মানুষ গুলোই তাকে বেয়াদব এর আখ্যা দেয়।আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে।সে না পারে পরিবারকে ভুল বলতে,না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে।ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়।

যাদের কঠোর আচরনে মেয়েটা এমন হয়ে ঊঠলো তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায়ান।আমাদের সাথে খারাপ আচরন করে।

অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো।
মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশ টা কতই না সুন্দর হতো।
একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে।তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে ঊঠবে।

⛔"সব মেয়ে বা সব পরিবার এক নয়।তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র।"

কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য।💔

Address

Mirpur

Telephone

+8801835187781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohrab Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shohrab Hossain:

Share