Pensioner’s Association of BMET

Pensioner’s Association of BMET Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pensioner’s Association of BMET, Community Organization, Asia Technical Training Center, 149/9 C Shah Alibagh, Mirpur.

11/05/2025

শোক বাণী
বগুড়া সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্লাম্বিং এন্ড পাইপ ট্রেডের কারখানা সহকারী (অব.) জনাব টি.এম
হারুন অর রশীদ সাহেব নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম এর রুহের মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার এর প্রতি গভীর শোক জানিয়ে ধৈর্য্য ধারণ এর জন্য অনুরোধ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন
বি:দ্র: মরহুম এর নামাজে জানাজা অদ্য ১১ মে বাদ আসর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

16/02/2025

একটি শোক সংবাদ

অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২৫ বাদ মাগরিব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায়

বগুড়া টি,টি,সির মেডিকেল শাখা

ইনচার্জ জনাব ডাক্তার শেখ মো, আব্দুল হক দীর্ঘ দিন কিডনি জনিত রোগে আক্রান্ত থাকার পর আজ দুনিয়ার সফর শেষ করে মহান রবের নিকট চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা প্রিয় দায়িত্বশীল ভাই কে

ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ আসনে সমাসীন করুন। আমীন।

মরহুমের শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য্য ধারণ এর জন্য তাওফিক দান করুন।

09/01/2025

জীবনের এই তিনটি ধাপে দুঃখ করবেন না:

(১) প্রথম ক্যাম্প: ৫৮ থেকে ৬৫ বছর

কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান।
আপনার ক্যারিয়ারে যত সফল বা ক্ষমতাবানই হোন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে।
তাই পুরোনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না।

(২) দ্বিতীয় ক্যাম্প: ৬৫ থেকে ৭২ বছর

এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়।
বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করবে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে।
"আমি আগে ছিলাম..." বা "আমার এক সময় ছিল..." এই কথাগুলি বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করবে না। এতে দুঃখ করবেন না।

(৩) তৃতীয় ক্যাম্প: ৭২ থেকে ৭৭ বছর

এই পর্যায়ে, পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়।
আপনার সন্তান-সন্ততি বা নাতি-নাতনি যতই থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গীর সাথে বা একাই থাকবেন।
যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন।
তারা কম দেখা করার জন্য তাদের দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত।

এবং ৭৭-এর পর থেকে,
পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায়।
এই সময়ে মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের শেষ ধাপ, এবং সবাই একদিন এই পথেই যাবে।

তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে আনন্দে পূর্ণ করে তুলুন।

আপনার যা ভালো লাগে তা খান,
পান করুন, খেলুন, এবং যা ইচ্ছে তাই করুন।

সুখে থাকুন, আনন্দে জীবন কাটান।

প্রিয় প্রবীণ নাগরিক বন্ধু ও বোনেরা,

উপরের লেখা লেখক অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন।
লেখকের জন্য অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।

৫৮-এর পর বন্ধুদের একটি গ্রুপ তৈরি করুন এবং মাঝে মাঝে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মিলিত হন। টেলিফোনের মাধ্যমে সংযোগ বজায় রাখুন। পুরোনো জীবনের স্মৃতি শেয়ার করুন এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করুন।

সবসময় সুখে থাকুন।

12/07/2024

"একটি শোক সংবাদ"
আমাদের দীর্ঘ ৩৫-বৎসরের সহোকর্মী বি-কে টিটিসি, মিরপুর ও বি-জি টিটিসি, মিরপুর এর অবসরপ্রাপ্ত চীফ্-ইন্সট্রাকটর জনাব "শেখ মোঃ শাহ্জাহান" বার্ধক্য জনিত কারণে আজ বৈকাল ৪ঃ৫৫ মিনিটের সময় বিজয় স্মরনিস্থ নিজ বাসগৃহে ইন্তেকাল করেছেন।"ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
মৃত্যকালে তিনি স্ত্রী, দুই কণ্যা,পাঁচ ভাই,দুই বোন ও আনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে আমরা তাঁর দীর্ঘি কর্ম জীবনের সহোকর্মী বৃন্দ গভীরভাবে শোকহতো। আমরা সকলেই তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামণা করছি। মহান আল্লাহ্-তায়ালার নিকট দোওয়া করি, আল্লাহ যেন তাঁর জীবনের সকল গুণাহ্-খাতা মার্জনা করে তাঁকে বেহেস্ত নসীব করেন।
মহান আল্লাহ্-তায়ালা যেন শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে এই নিদারুন দূঃখ ও কষ্ট সহ্য করবার তৌফিক এনায়েত করেন। আমিন

সাধারণ সম্পাদক
পেনশনার এসোসিয়েশন অব বিএমইটি (প্যাব)

09/06/2024

আবুল খায়ের মোল্লা, প্রাক্তন প্রধান সহকারী, টি টি সি ফরিদপুর। মস্তিষ্কের রক্ত খরণ জনিত রোগে আক্রান্ত হয়ে অদ্য ০৯-০৬-২০২৪ খ্রি: তারিখ সকাল 10-00 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে শোক সহ্য করার তউফিক দান করুন। আমিন

24/04/2024

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর ( BMET) সাবেক উপ সহকারী পরিচালক, এবং ননগেজেটেড কর্মচারী সমিতির সাবেক সভাপতি জনাব মোঃ শহীদুল হাসান তাহেরী অসুস্থ্যতাজনিত কারনে BIHS General Hospital (টেকনিক্যাল মোড়) আই সি ইউ তে আছেন। পেনশনার এসোসিয়েশন অব বি এম ই টি (প্যাব)এর পক্ষ থেকে সকলে তার জন্য দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। আমিন।

বিএমইটি'র সাবেক উপ পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন স্যারের ছোট ভাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,কুমিল্লা'র সাবেক সিনিয়র ইনস্ট...
21/04/2024

বিএমইটি'র সাবেক উপ পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন স্যারের ছোট ভাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,কুমিল্লা'র সাবেক সিনিয়র ইনস্ট্রাক্টর জনাব মোঃ আবুল কালাম অদ্য আসর নামাজ বাদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে এক স্ত্রী, দুই কণ্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পেনশনার এসোসিয়েশন অব বি এম ই টি (প্যাব) এর পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমিন

08/04/2024

বিএমইটি'র সাবেক উপ পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন স্যারের ছোট ভাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,কুমিল্লা'র সাবেক সিনিয়র ইনস্ট্রাক্টর জনাব মোঃ আবুল কালাম ব্রেইন স্ট্রোক করে ICUতে চিকিৎসাধীন আছেন। আমরা তাঁর আশু রোগ মুক্তির জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করি।

06/04/2024
18/03/2024

জনাব কাজী জামিল আযহার, সাংগঠনিক সম্পাদক (প্যাব) কর্তিক প্রাপ্ত তথ্য অনুযায়ী : কাজী হানিফ সাহেব, কিছুক্ষণ আগেই আলী আহমেদ সাহেব সহ সভাপতি, প্যাব এর সাথে কথা বললাম। ওনার স্টোর্ক করে নাই তবে হার্ট এটাক হয়েছে এবং একই সাথে তিনি নিউমোনিয়ায়ও আক্রান্ত। সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কেবলমাত্র আমার ফোন পেয়ে দুমিনিট কথা বললেন। এখনও ডেঞ্জার মুক্ত নন। এনজিও গ্রাম করা হয়নি। এনজিও গ্রাম করার পর পরবর্তি ব্যবস্থা গ্রহন করবেন। সবার কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ তাকে রোগ মুক্ত করুন, আমিন।

আমরা শোকাহতআমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বিএমইটি'র জনশক্তি জরিপ কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুজ্জামান আজ ২৭/০১/২০২৪...
27/01/2024

আমরা শোকাহত

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বিএমইটি'র জনশক্তি জরিপ কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুজ্জামান আজ ২৭/০১/২০২৪ তারিখে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Address

Asia Technical Training Center, 149/9 C Shah Alibagh
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801711528934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pensioner’s Association of BMET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pensioner’s Association of BMET:

Share