23/02/2026
রমজান মাসে ইসলামের অসংখ্য বিজয়গাথা ইতিহাস রয়েছে। এই ইতিহাস সামনে রেখে ছাত্রসমাজের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে—এম এম সিফাতুল্লাহ।
আজ সোমবার রাজধানীর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পল্লবী থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সভাপতি মাহমুদুল হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা,
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পল্লবী থানার সভাপতি সৈয়দ রেদোয়ান হায়দার,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পল্লবী থানার সভাপতি মাওলানা শেখ জাকারিয়া।
বক্তারা বলেন, দেশের ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে হলে রমজানের ঐতিহাসিক শিক্ষা কাজে লাগাতে হবে। তারা তরুণ প্রজন্মকে আদর্শিক ও নৈতিক গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।