03/06/2026
📌 **ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত "ভলেন্টিয়ার ওয়ার্কশপ"**
আয়োজনের স্থান: ওব্যাট হেল্পার্স, রংপুর।
ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ভলান্টিয়ার ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মশালাটি ছিল জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও আত্মউন্নয়নের এক অনন্য প্ল্যাটফর্ম।
প্রথম দিনে বাংলাদেশ এর সকল ওব্যাট থিঙ্ক ট্যাংক স্বেচ্ছাসেবকদের আগমন ও রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। অংশগ্রহণকৃত এলাকা ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, সৈয়দপুর, গিলাতলা ও মিরপুর অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
কর্মশালার বিভিন্ন সেশনে আমরা শিখেছি—
✅ স্বেচ্ছাসেবার মূলনীতি, দায়িত্ব ও OBAT Think Tank-এর ভিশন ও মিশন
✅ টিম লিডারশিপ ও দল পরিচালনার কৌশল
✅ নেতৃত্ব বিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও টিমওয়ার্ক
✅ শিষ্টাচার ও ইতিবাচক আচরণ গড়ে তোলা
✅ ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন
✅ ফার্স্ট এইড ও প্রাথমিক চিকিৎসা
✅ দুর্যোগকালীন সচেতনতা ও করণীয়
✅ একটি সংগঠন পরিচালনার মৌলিক বিষয়সমূহ
✅ আত্মনেতৃত্ব ও নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার উপায়
এছাড়াও অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে ওব্যাট হেলপার্স এর প্রতিষ্ঠাতা আনোয়ার খান সহ প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তি বর্গ মূল্যবান দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের নতুনভাবে ভাবতে ও কাজ করতে উৎসাহিত করেছে।
কর্মশালার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে OBAT Think Tank-এর ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনা এবং আঞ্চলিক কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি আমরা ভিন্ন জগৎ, কারমাইকেল কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ পেয়েছি, যা আমাদের এই যাত্রাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।
সবশেষে, ক্লোজিং পিকচারের মাধ্যমে কর্মশালার সকল কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। এই অভিজ্ঞতা গুলো আমাদের ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক সৈয়দপুর এর উজ্জ্বল ভূমিকা গড়তে সহায়তা করবে।
সমতায় তারুণ্য, একতাই বল।