শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি

শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি “শ্রীমঙ্গল উপজেলার সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করি।”

শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও দাওয়াতআলহামদুলিল্লাহ। 🤲শ্রীমঙ...
26/08/2026

শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও দাওয়াত
আলহামদুলিল্লাহ। 🤲
শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সংগঠনের নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্যদের মাঝে নতুন কমিটির লিফলেট বিতরণ, আগামী ২৮/০৮/২০২৬ তারিখ রোজ শুক্রবারের সাধারণ সভার দাওয়াত প্রদান, এবং সংগঠনের সদস্যদের ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সদস্যপদ নবায়ন ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে।
এই কার্যক্রমে সকল ব্যবসায়ী ভাইদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। ❤️
দাওয়াত ও সদস্য নবায়নের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন—
🔹 সভাপতি:
ফরিদুল ইসলাম নাননু ভাই
মেসার্স গ্রামীন ট্রেডার্স
🔹 সাধারণ সম্পাদক:
শামিম আহমেদ ভাই
মেসার্স মাহি ট্রেডার্স
🔹 কোষাধ্যক্ষ:
মোঃ নোয়াব আলী
মেসার্স নাজাত এন্টারপ্রাইজ
🔹 প্রচার সম্পাদক:
ফয়সাল মিয়া
মেসার্স নির্মাণ পয়েন্ট
🔹 সদস্য:
হান্নান মিয়া
মেসার্স শাহাজালাল ট্রেডার্স
সকল সম্মানিত সদস্য ও ব্যবসায়ী ভাইদের প্রতি আন্তরিক অনুরোধ—আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবারের সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুন্দর করতে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা প্রদান করবেন।
ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই আমাদের শক্তি। 🤝
শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সংগঠন
সবার জন্য, সকল ব্যবসায়ীর স্বার্থে। ❤️

02/06/2026

With Ajoy Das – I just got recognized as one of their top fans!

বিজ্ঞপ্তিশ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রীমঙ্গলের সকল রড, সিমেন্ট ও লৌহজাত পণ্যের ব্যবসা প্...
31/05/2026

বিজ্ঞপ্তি
শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রীমঙ্গলের সকল রড, সিমেন্ট ও লৌহজাত পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি শুক্রবার বাধ্যতামূলকভাবে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম শুরু করা হয়েছে।
ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সমিতির সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ী ভাইদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতি
ঐক্যবদ্ধ ব্যবসায়ী, সমৃদ্ধ ব্যবসা।

31/05/2026

আলহামদুলিল্লাহ।

আজ শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ আমাদের সাবেক ক্যাশিয়ার জনাব শাহ আলম ভাইয়ের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় আমরা তাঁর শারীরিক ও মানসিক খোঁজখবর নিয়েছি, তাঁকে সাহস ও ভরসা দিয়েছি এবং সমিতির পক্ষ থেকে সবসময় তাঁর পাশে থাকার আশ্বাস প্রদান করেছি।

পাশাপাশি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমরা সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছি এবং বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য অবগত করেছি।

আমরা আশা করি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতি
"ঐক্য, ন্যায় ও সহমর্মিতার বন্ধনে আমরা একসাথে।"

🌹 শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা 🌹শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি-এরসম্মানিত সেক্রেটারিজনাব আজয় ...
29/12/2025

🌹 শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা 🌹
শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি-এর
সম্মানিত সেক্রেটারি
জনাব আজয় কুমার দাস
মেসার্স সততা ট্রেডার্স-এর কর্ণধার
এর শুভ জন্মদিন উপলক্ষে
শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
🎂🎉
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
সততা, নেতৃত্ব ও সংগঠনের প্রতি আপনার নিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
সমিতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে আপনার অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।
🌺 শুভ জন্মদিন 🌺
📅 তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫ ইং
✍️ শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি

শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতিমহান আল্লাহর অশেষ রহমতে আমাদের বাৎসরিক আনন্দ ভ্রমণটি ২৬/১২/২০২৫ ই...
27/12/2025

শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের বাৎসরিক আনন্দ ভ্রমণটি ২৬/১২/২০২৫ ইং তারিখে সাতছড়ি জাতীয় উদ্যান এ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনকে সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন—সমিতির সকল সদস্যবৃন্দসহ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভবিষ্যতেও সমিতির ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা অটুট থাকুক—এই কামনা। 🌿🤝

Address

Sreemongal
Maulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীমঙ্গল উপজেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share