প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন

প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার একটি উদ্যোগ।

06/03/2026

ইফতার সামগ্রী বিতরণ - ২০২৬ইং

🌙 ❝রমজানের ভালোবাসা ভাগাভাগি❞

আজ প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি রমজানের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে।

এই মহৎ কাজে যারা দূর প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া। আপনাদের সহযোগিতাই আমাদের এমন মানবিক কাজ করতে অনুপ্রাণিত করে।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা আফিকুল ইসলাম সোহাগ এবং পরিচালক শফিউজ্জামান রাজন ভাইকে—যাদের দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আল্লাহ তায়ালা সবার দান ও সহযোগিতা কবুল করুন এবং সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 🤲

—প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন :
জগৎসী, মৌলভীবাজার

05/03/2026

প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ এর প্যাকেটিং কার্যক্রম চলছে...
আলহামদুলিল্লাহ!

07/06/2025

আলহামদুলিল্লাহ।
প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর গোস্থ বিতরন সম্পূর্ন হয়েছে।
#২০২৫

Eid-ul-Adha Mubarak to everyone at home and abroad on behalf of Probasi Charity Foundation✨
06/06/2025

Eid-ul-Adha Mubarak to everyone at home and abroad on behalf of Probasi Charity Foundation✨

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী চ...
04/06/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম
আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন।

আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর গরু কেনা হয়ে গিয়েছে।৷আপনারা যারা অনুদান দিয়েছেন আল্লাহতালা যেন আপনাদের দানকে কবুল করেন।।এই গরুটি শুধুমাত্র গরিব ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।।
জাযাকাল্লাহ খায়ের
প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন

17/05/2025

🐄 কোরবানী প্রজেক্ট ২০২৫

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ঈদুল আজহা—আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের এক মহান প্রতীক।
এমন অনেক গরিব ও অসহায় পরিবার আছে, যারা বছরের পর বছর গোশতের স্বাদ থেকে বঞ্চিত।
তাদের মুখে ঈদের হাসি ফোটানোই আমাদের এই কোরবানী প্রজেক্টের মূল লক্ষ্য।

🎯 প্রজেক্টের উদ্দেশ্য:
🔹 শুধুমাত্র অসহায়, গরিব ও দুস্থ মুসলিমদের মাঝে কোরবানির গোশত বিতরণ।
🔹 ঈদের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার একটি বিনম্র উদ্যোগ।
🐂 এই বছরের কোরবানির পরিকল্পনা:
📌 ইনশাআল্লাহ, একটি মানসম্মত গরু কোরবানি করা হবে।

"Qurbani Project 2025"

💖 আপনার এক হাত বাড়িয়ে দেওয়াই হতে পারে কারো ঈদের আনন্দের কারণ!

জাযাকাল্লাহ খায়ের
প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন

প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক শফিউজ্জামান রাজন সংক্ষিপ্ত সফরে স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।।
14/05/2025

প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক শফিউজ্জামান রাজন সংক্ষিপ্ত সফরে স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।।

04/05/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম
আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন।

আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমাদের প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশনে যে বা যাহারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে করবেন আল্লাহতালা তাদের দানকে কবুল করেন।

আপনাদের সহযোগিতায় আমাদের বিগত কাজগুলি অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে আল্লাহতালা যেন আমাদের এই মহতী কাজ এবং দান করাকে কবুল করেন এবং এই প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন যেন গরীব দুঃখী ও অসহায় মানুষদের পাশে সব সময় থাকতে পারে।

আল্লাহতালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং আমাদের সকলের রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন।
আমিন।।

জাযাকাল্লাহ খায়ের
আফিকুল ইসলাম (সোহাগ)

31/03/2025

প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক🖤🥀

Address

Jagatshi Moulvibazar
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী চ্যারিটি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share