বিহাইডহর যুব সংঘ

বিহাইডহর যুব সংঘ একটি সামাজিক সংগঠন।

বিহাইডহর যুব সংঘের সদস্য ও ইতালি প্রবাসী প্রিয় ভাই সাব্বির আহমদের শুভ ওয়ালিমা অনুষ্ঠানে যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শু...
21/09/2026

বিহাইডহর যুব সংঘের সদস্য ও ইতালি প্রবাসী প্রিয় ভাই সাব্বির আহমদের শুভ ওয়ালিমা অনুষ্ঠানে যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আল্লাহ নবদম্পতির দাম্পত্য জীবনকে সুখ, শান্তি, বরকত ও ভালোবাসায় পরিপূর্ণ করুন। 🤲
শুভ হোক নতুন পথচলা। ❤️
— বিহাইডহর যুব সংঘ

বিহাইডহর যুব সংঘের সদস্য মো: সাইফুল ইসলাম সাজু আহমদের শ্রদ্ধেয় আব্বা, আমাদের সবার প্রিয় ফারুক উদ্দিন (কালা চাচা) অসুস্...
18/09/2026

বিহাইডহর যুব সংঘের সদস্য মো: সাইফুল ইসলাম সাজু আহমদের শ্রদ্ধেয় আব্বা, আমাদের সবার প্রিয় ফারুক উদ্দিন (কালা চাচা) অসুস্থতার খবর শুনে যুব সংঘের সদস্যবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় কালা চাচাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর সকল কষ্ট দূর করে দেন এবং তাঁকে দীর্ঘ, সুস্থ ও নেক হায়াত দান করেন। আমিন।
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে একে অপরের পাশে থাকার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ।বিহাইডহর যুব সংঘের সম্মানিত সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব জুনেদ আহমদ Zuned Ahmad (পিতা: মরহুম বশির উদ...
17/09/2026

আলহামদুলিল্লাহ।
বিহাইডহর যুব সংঘের সম্মানিত সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব জুনেদ আহমদ Zuned Ahmad (পিতা: মরহুম বশির উদ্দিন) এর পক্ষ থেকে বিহাইডহর হাফিজিয়া মাদরাসার বোর্ডিংয়ের জন্য ১০০ কেজি চাল দান করা হয়েছে।
এই মহৎ উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উক্ত দান কার্যক্রমে উপস্থিত ছিলেন বিহাইডহর যুব সংঘের সভাপতি Kazi Johurul Raju সাধারণ সম্পাদক Hussain Ahmad ও কোষাধ্যক্ষ Khaled Ahmed বিহাইডহর হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক Nazrul Islam এবং সম্মানিত মুহতারাম হুজুর।
আল্লাহ তাআলা তাঁর এই সদকাহ কবুল করুন, তাঁর রিজিকে বরকত দান করুন, নেক হায়াত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান (জাযায়ে খাইর) দান করুন। আমীন।

🤲 আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়মিত দান-সদকাহ করার তাওফীক দান করুন। আমীন।

07/09/2026

বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে মখরের খেয়াঘাট পর্যন্ত রাস্তার দুপাশের ঝোপঝাড় আর জঙ্গল পরিষ্কার করে পথচারীদের যাতায়াত মসৃণ করতে কাঁধে কাঁধ রেখে কাজ করছে আমাদের সংগঠনের সদস্যবৃন্দ।গ্রামের সৌন্দর্য বর্ধনের স্বার্থে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে যে সকল সদস্যবৃন্দ নিজেদের স্বেচ্ছাশ্রমে নিয়োজিত রেখেছিলেন তাদের প্রতি বিহাইডহর যুব সংঘ কৃতজ্ঞ।সে সাথে এই কর্মযজ্ঞে ঠান্ডা (কোক) সরবরাহের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত রাখতে সহযোগিতা করায় বিহাইডহর বাজারের ব্যবসায়ী মুজিব ভাইর প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে যুব সংঘের কোষাধ্যক্ষ জনাব,শাহরিয়া হোসেন খালেদের সৌজন্যে বিরানি আপ্যায়নের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
তরুণদের এই স্বেচ্ছাশ্রম আর উদ্দীপনাই পারে আমাদের সমাজকে বদলে দিতে। আসুন আমরা নিজের বাড়ির পাশাপাশি গ্রামের প্রতিও যত্নশীল হই। যার যার অবস্থান থেকে এগিয়ে আসি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তুলি পরিচ্ছন্ন,আধুনিক,সুখী,সমৃদ্ধশালী,আদর্শ একটি গ্রাম।
#বিহাইডহর_যুব_সংঘ
#স্বেচ্ছাশ্রম
#পরিচ্ছন্ন_গ্রাম
#আমাদের_গ্রাম_আমাদের_দায়িত্ব
#তরুণদের_শক্তি
#ঐক্যেই_পরিবর্তন

বিহাইডহর যুব সংঘের সদস্য লন্ডন প্রবাসী জনাব জুবের আহমদ (পিতা: মরহুম বশির উদ্দিন)​তিনি বিহাইডহর হাফিজিয়া মাদরাসার কোমলমতি...
13/07/2026

বিহাইডহর যুব সংঘের সদস্য লন্ডন প্রবাসী জনাব জুবের আহমদ (পিতা: মরহুম বশির উদ্দিন)

​তিনি বিহাইডহর হাফিজিয়া মাদরাসার কোমলমতি ছাত্রদের পবিত্র কোরআন শরিফ সুরক্ষিত রাখার জন্য একটি চমৎকার কোরআন বক্স উপহার দিয়েছেন এবং মাদরাসার উন্নয়ন কাজের জন্য নির্মাণ ফান্ডে নগদ ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। মাশাআল্লাহ!

​আল্লাহ তাআলা তাঁর এই মহৎ দানকে কবুল ও মঞ্জুর করুন। তাঁর উপার্জনকে বরকতময় করুন এবং তাঁর মরহুম পিতা,মাতাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। 🤲

ইনশাআল্লাহ আগামীকাল ৩১/০১/২৬ ইং 🤍
30/01/2026

ইনশাআল্লাহ আগামীকাল ৩১/০১/২৬ ইং 🤍

ঐতিহ্যবাহী বিহাইডহর হাফিজিয়া মাদ্রাসা'র ৪১ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামী "৩১ জানুয়ারী, রোজ শনিবার"।      -...
27/01/2026

ঐতিহ্যবাহী বিহাইডহর হাফিজিয়া মাদ্রাসা'র ৪১ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামী "৩১ জানুয়ারী, রোজ শনিবার"।
-----তাফসীর পেশ করবেন-----
প্রধান অতিথিঃ- মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, চট্রগ্রাম। (রাত: ৯:৩০ মিনিট)

প্রধান বক্তাঃ- শায়খ ইয়াহইয়া তাকী সাহেব, ঢাকা। (বাদ যোহর)

এছাড়াও দেশ বরণ্য উলামায়ে কেরামগন তাফসীর পেশ করবেন। ইনশাআল্লাহ ❤️

বিহাইডহর যুব সংঘের অন্যতম সদস্য জনাব আবু তালিব এর প্রবাস গমন আনন্দের এবং সুখময় হোক।🤍
14/12/2025

বিহাইডহর যুব সংঘের অন্যতম সদস্য জনাব আবু তালিব এর প্রবাস গমন আনন্দের এবং সুখময় হোক।🤍

শীঘ্রই শুভ উদ্ভোদন। 🤍গ্রীণ লাইফ জেন্টস পার্লার। নর্থ টাওয়ার(১ম তলা), কলেজ রোড, বিয়ানীবাজার।
20/11/2025

শীঘ্রই শুভ উদ্ভোদন। 🤍
গ্রীণ লাইফ জেন্টস পার্লার।
নর্থ টাওয়ার(১ম তলা), কলেজ রোড, বিয়ানীবাজার।

শুভ কামনা প্রিয় ভাই।Behaidohor Jubo Songho / বিহাইডহর যুব সংঘ  এর পক্ষ থেকে আপনার আগামী জীবনের উজ্জ্বলতা কামনা করি। দাম্...
09/11/2025

শুভ কামনা প্রিয় ভাই।
Behaidohor Jubo Songho / বিহাইডহর যুব সংঘ এর পক্ষ থেকে আপনার আগামী জীবনের উজ্জ্বলতা কামনা করি। দাম্পত্যের রহমত তোমাকে ঘিরে রাখুক।
আমিন, সুম্মা আমিন 🤲💖

Address

Behaidohor
Maulvi Bazar
3253

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিহাইডহর যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share