02/04/2026
#কোরান_টাইম
📖 "কিয়ামতে_কৃপণের_ধন" 📖
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
[সুরা-আলে ইমরান-১৮০, তফসীর]
-------------------------------------------------
বিসমিল্লাহির রহমানির রহিম,
-----------------------------------------
আল্লাহ তা'আলা বলেন-
-------
"আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে,
তারা যেন মনে না করে যে, তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য (খুবই) অকল্যাণকর,
তারা যাতে কৃপণতা করেছে,
সত্বর ক্বিয়ামাতের দিন তারই বেড়ি তাদের গলায় পরিয়ে দেয়া হবে।
আসমান ও যমীনের স্বত্বাধিকার কেবল আল্লাহরই।
তোমরা যা কিছুই করছ আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত।"
____[সুরা-আলে ইমরান, আয়াত-১৮০]____
~~~
আয়াতের তাফসীর:
ইরশাদ হচ্ছে-
'কৃপণ ব্যক্তি যেন তার ধন-সম্পদকে তার জন্যে মঙ্গল মনে না করে,
বরং ওটা তার জন্য চরম ক্ষতিকর। ধর্মের ব্যাপারে তো ক্ষতিকর বটেই,
এমন কি কোন কোন সময় দুনিয়াতেও ক্ষতির কারণ হয়ে থাকে।
এর পরিণাম এই হয় যে, ঐ কৃপণের মাল কিয়ামতের দিন তার গলায় জড়িয়ে দেয়া হবে।'
~~~
সহীহ বুখারীর মধ্যে রয়েছে যে,
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ
"যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেন এবং সে ঐ মালের যাকাত আদায় করে না,
তার মাল কিয়ামতের দিন টেকো মাথা বিশিষ্ট এবং
চোখের উপর দুটি চিহ্ন যুক্ত সর্প হয়ে গলাবন্ধের ন্যায়
তার গলায় জড়িয়ে যাবে।
অতঃপর তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে,
‘আমি তোমার মাল, আমি তোমার ধন ভাণ্ডার।"
এরপর তিঁনি। (আরবী)-এ আয়াতটি পাঠ করেন।
~~~
মুসনাদ-ই-আহমাদের একটি হাদীসে এও রয়েছে যে,
লোকটি পালাতে থাকবে এবং সর্পটি তার পিছনে পিছনে দৌড়াতে থাকবে।
"অতঃপর তাকে ধরে নিয়ে গলাবন্ধের মত তার গলায় জড়িয়ে যাবে এবং তাকে দংশন করবে।"
~~~
মুসনাদ-ই-আবূ ইয়ালার মধ্যে রয়েছে,
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
“যে ব্যক্তি তার পিছনে ধন ভাণ্ডার ছেড়ে মারা যাবে,
সেই ধন ভাণ্ডার একটি কুষ্ঠ রোগগ্রস্ত সর্পের আকারে- যার চক্ষু দ্বয়ের উপর দু’টি চিহ্ন থাকবে,
তার পিছনে দৌড়াতে থাকবে।
লোকটি পালাতে থাকবে এবং বলবে, ‘তুমি কে?’
সর্পটি বলবে,
আমি তোমার সেই ধন ভাণ্ডার যা পিছনে ছেড়ে তুমি মারা গিয়েছিলে।
শেষ পর্যন্ত সাপটি তাকে ধরে নেবে এবং তার হাত চিবাতে থাকবে,
অতঃপর অবশিষ্ট শরীরও চিবাতে থাকবে।"
~~~
তাবরানীর হাদীসে রয়েছে,
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
“যে ব্যক্তি তার মনিবের নিকট নিজের অভাবের কথা বলে,
এবং উদ্বৃত্ত মাল থাকা সত্ত্বেও মনিব তাকে কিছুই দেয় না,
তার জন্যে কিয়ামতের দিন ক্রোধে
ফোঁস ফোঁসকারী বিষাক্ত সাপকে ডেকে আনা হবে।"
~~~
অন্য বর্ণনায় রয়েছে যে,
যে অভাবী আত্মীয় তার ধনী আত্মীয়ের নিকট কিছু যাচ্ছা করে,
এবং সে কিছুই প্রদান করে না, তারই এ শাস্তি হবে, ঐ সাপটি তার গলায় হার হয়ে যাবে'।
(তাফসীর-ই-ইবনে জারীর)
~~~
অতঃপর বলা হচ্ছে-
‘আল্লাহই হচ্ছেন নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্বত্বাধিকারী।
তিঁনি তোমাদের যা কিছু দিয়েছেন তা হতে তার নামে কিছু খরচ কর।
সমস্ত কিছু তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে। তোমরা দান করতে থাক,
যেন কিয়ামতের দিন তা কাজে লাগে এবং জেনে রেখো যে,
তোমাদের কথা এবং সমস্ত কাজের আল্লাহ তা'আলা পূর্ণ খবর রাখেন।'
_________[তফসীর ইবনে কাসির]________