Tarbiyah Islamic Da'wah Center

Tarbiyah Islamic Da'wah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tarbiyah Islamic Da'wah Center, Nonprofit Organization, ঝিটকা হরিরামপুর মানিকগঞ্জ, Manikganj.

কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে মানুষের জীবনকে আলোকিত করা। আমরা ইসলামের সঠিক আকীদা,আমল ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে কাজকরি—ব্যক্তি,পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।

20/04/2026

প্যারেন্টিং সেমিনার

আলোচক:
উস্তাদ শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ (সিরাজগঞ্জ)
প্রধান শিক্ষক:
বাইতুর রহমান জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স,
খালপাড়া, নোয়াগাঁও, রাজেন্দ্রপুর বাজার, শ্রীপুর, গাজীপুর।
সময়: বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত
তারিখ: ২৪.০৪.২০২৬ ইং
স্থান:
তারবিয়াহ ইন্টারন্যাশনাল একাডেমি
মডেল টাউন, খাজা কলেজ রোড,
ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ।
বিষয়: সন্তান প্রতিপালনে পিতা-মাতার ভূমিকা
প্রয়োজনে যোগাযোগ: ০১৮১৯৫৪৯৯০৭

🔖 দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে 'নিয়তের গুরুত্বদুনিয়ামুখী বনাম আখিরাতমুখী নিয়ত:মহান আল্লাহ বলেন, যে দুনিয়া চায় আমি সেখা...
17/04/2026

🔖 দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে 'নিয়তের গুরুত্ব

দুনিয়ামুখী বনাম আখিরাতমুখী নিয়ত:

মহান আল্লাহ বলেন, যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই, যা আমি চাই, যার জন্য চাই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত, বিতাড়িত অবস্থায়। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য। (সূরা ইসরা:18-19)

ইসলামে দুনিয়া ও আখিরাত পরস্পরবিরোধী নয়। তবে সমস্যা তখনই হয় যখন কেউ পরকালকে বাদ দিয়ে কেবল দুনিয়া লাভের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। যেমন, দুনিয়াকামী ব্যক্তি ইলম শেখে সার্টিফিকেট, পদমর্যাদা, মানুষের প্রশংসা, চাকরী বা অর্থের জন্য। এটা এক প্রকার মুনাফিকী চরিত্র।

অন্যদিকে, আখিরাতকামী ব্যক্তি ইলম শেখে নিজের ও সমাজের মূর্খতা দূর করতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হলো ইখলাস। ইলম শেখঅ দিয়ে উদাহরণ দেয়া হলো, অন্য কিছুও হতে পারে। দাওয়াত, ইমামতি, শিক্ষকতা, খুতবা, ওয়াজ মাহফিল, ইত্যাদি।

এই নিয়তের পবিত্রতার ভিত্তিতে কর্মতৎপরতাও হয় ভিন্ন ভিন্ন: দুনিয়াকামী মুসিলমের ইবাদতে উৎসাহ নির্ভর করে মানুষের উপস্থিতি বা সম্মানী বেতন-ভাতার ওপর। কিন্তু যার উদ্দেশ্য আল্লাহ, তিনি লোকসংখ্যা কম হোক বা বেশি, বেতন ভাতা কম হোক বা বেশী, পরীক্ষায় পাশ করুক বা ফেল, সর্বদা দ্বীনের ওপর অবিচল থাকেন, তাকওয়া ধরে রাখেন।

ফলাফল: দুনিয়াকামী ব্যক্তি হয়তো দুনিয়াতে কিছু যশ-খ্যাতি পায়, টাকা পয়সা, বাড়ি গাড়ি অর্জন করে, কিন্তু তার ইলমে কোনো বরকত বা নূর থাকে না। সে তার সার্টিফিকেট, বেতন সুনাম ইত্যাদি নিয়ে খুব সন্তুষ্ট থাকলেও নিজেই হেদায়াত থেকে বঞ্চত থেকে যায়। বিপরীতে, পরকালমুখী ব্যক্তির ইলমে আল্লাহ বরকত দান করেন, সে আল্লাহ সন্তুষ্টির সন্ধান পায় এবং তা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে ।

এর চেয়ে ভয়াবহ বিষয় হলো:
যারা কেবল দুনিয়ার চাকচিক্য ও স্বার্থে দ্বীনি কাজ করে, তাদের আমল কিয়ামতের দিন বাতিল (নিষ্ফল) হয়ে যাবে। তাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না ।

দ্বীনি ইলম অর্জন করা অন্যান্য ইবাদতের মতো একটি ইবাদত। তাই এটি শুরু করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে বা ইখলাসের সাথে। মনে রাখবেন, প্রকৃত ইলম সেটিই যা মানুষের মনে আল্লাহর ভয় (খাশিয়াত) তৈরি করে এবং মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া হিসেবে জারি থাকে ।

একজন শিক্ষার্থীকে তার অন্তরের নিয়ত বারবার পরীক্ষা করা এবং কেবল দুনিয়াবি স্বার্থে দ্বীনি জ্ঞানকে ব্যবহার না করার জন্য সতর্ক থাকা উচিৎ।

[শেয়ার করুন]

31/03/2026
ঈদ মানেই আনন্দ, আর ইসলামে ঈদ মানেই ইবাদাতের আনন্দ!অতএব ঈদুল ফিতরের বিশেষ কোনো আমল থাকবে না, তা হতে পারে না।আসুন, ঈদুল ফি...
20/03/2026

ঈদ মানেই আনন্দ, আর ইসলামে ঈদ মানেই ইবাদাতের আনন্দ!

অতএব ঈদুল ফিতরের বিশেষ কোনো আমল থাকবে না, তা হতে পারে না।

আসুন, ঈদুল ফিতরের আমলসমূহ একনজরে জেনে নিই...

ঈদুল ফিতরের দিন সকালের জন্য হাদীসে বর্ণিত বিশেষ সুন্নাহ আমল হচ্ছে :
১) ঈদের সালাতের জন্য বের হওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া।
২) ঈদগাহের উদ্দেশে বের হওয়ার পর থেকে সালাত শেষ না হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করা।
৩) ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করা।
৪) ঈদুল ফিতরের সালাত আদায় করা।
৫) ঈদগাহে যে রাস্তা দিয়ে যাবে, সেটি ব্যতিরেকে ভিন্ন রাস্তায় প্রত্যাবর্তন করা।

এ ছাড়াও আরও বেশ কিছু উত্তম আমল হচ্ছে :
১) মিসওয়াক ও অযূ-গোসল করে পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হওা।
২) উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি ব্যবহার করা।
৩) পায়ে হেঁটে ইদগাহে গমন করা।
৪) নারী ও শিশুদের ইদগাহে নিয়ে যাওয়া।
৫) ঈদের খুতবাহ শোনা।
৬) ঈদের শুভেচ্ছা বিনিময় করা।
৭) ঈদগাহ থেকে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করা।

17/03/2026

বেশি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না যদি তা রাসূল (সা.) এর সুন্নাহ পদ্ধতিতে না হয়।
আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক

#সুন্নাহ #রাসূলের_সুন্নাহ #সুন্নাহ_অনুসরণ #আমল #নেক_আমল #বিদআত #জান্নাত

16/03/2026

উম্মতের বড় আলেম ও কুরআনের তাফসিরকারকদের নেতা
আবদুল্লাহ ইবন আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন:
“চার ব্যক্তির প্রতিদান আমি দিতে সক্ষম নই—
১. যে ব্যক্তি আমাকে আগে সালাম দেয়।
২. যে ব্যক্তি মজলিসে আমার জন্য জায়গা করে দেয়।
৩. যে ব্যক্তি আমার প্রয়োজন পূরণের জন্য হাঁটতে হাঁটতে তার পা ধূলিমলিন করে ফেলে।
৪. আর চতুর্থ ব্যক্তির প্রতিদান আমার পক্ষ থেকে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না।”

তখন তাঁকে জিজ্ঞেস করা হলো:
“তিনি কে?”
তিনি (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন:
“সে ব্যক্তি— যার কোনো প্রয়োজন হয়েছে। সে সারা রাত চিন্তা করেছে কার কাছে যাবে। তারপর আমাকে তার প্রয়োজন পূরণের উপযুক্ত মনে করেছে এবং তার প্রয়োজন আমার কাছে পেশ করেছে।”

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেছেন:

“মানুষের প্রয়োজন পূরণ করার মধ্যে এমন এক আনন্দ রয়েছে— যা কেবল সেই ব্যক্তি জানে, যে নিজে সেটার অভিজ্ঞতা লাভ করেছে।”

সুতরাং তুমি ভালো কাজ করো— তা যত ছোটই মনে হোক না কেন।
কারণ তুমি জানো না কোন সৎকর্মটি তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।

আল্লাহ তা'আলা আমাদের ক্বদরের রাত নসীব করেন। আমীন।
10/03/2026

আল্লাহ তা'আলা আমাদের ক্বদরের রাত নসীব করেন। আমীন।

Address

ঝিটকা হরিরামপুর মানিকগঞ্জ
Manikganj
1831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarbiyah Islamic Da'wah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share