Bangladesh Deeni Sheba Foundation, Manikganj Unit

Bangladesh Deeni Sheba Foundation, Manikganj Unit Building a prosperous Bangladesh with self-reliant and conscious citizens in the light of Islam

28/03/2024
আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ।
28/03/2024

আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ।

17/09/2023

আসুন মহান আল্লাহর পচ্ছন্দনীয় ৭ টি গুণ সম্পর্কে জেনে নেই:

১। তওবাঃ
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন"
( বাকারাঃ২:২২২ )

২। তাহারাত ( পবিত্রতা):
"যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন"
( বাকারাঃ২:২২২ )

৩। তাক্বওয়া (আল্লাহ ভীতি):
"নিশ্চই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন"
( তওবাঃ৯:৪ )

৪। ইহসানঃ
"আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন"
(আল ইমরানঃ৩:১৩৪ )

৫। তাওয়াক্কুলঃ
"নিশ্চই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের"
(আল ইমরানঃ৩:১৫৯ )

৬। ন্যায়বিচারঃ
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন"
( মায়িদাহঃ৫:৪২)

৭। সবরঃ
"আল্লাহ ধৈর্য্যশীলদের ভালোবাসেন"
(আল ইমরানঃ৩:১৪৬ )

মহান আল্লাহ আমাদের সবাই কে তার মনোনীত বান্দা হওয়ার তাওফিক দান করুন ৷

14/08/2023

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এর পুরুস্কার বিতরনী অনুষ্ঠান:

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-এর পুরস...
14/08/2023

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ১৩ আগস্ট সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। যথাসময়ে সকাল ১০ টায় কানায় কানায় পূর্ণ হলে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদগ্ধ ক্বারী নাজমুল হাসান।

অত্যন্ত আনন্দচিত্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী পাঁচজন হাফেজকে পুরস্কার, ক্রেস্ট এবং সনদ তুলে দেন। সাথে সাথে তিনি নিজেও একটি বই উপহার গ্রহণ করেন। বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনকে এই প্রোগ্রাম আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ দেন তিনি। বক্তব্য প্রদানকালে মাননীয় প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত হন এবং শোকের মাস আগস্টে তার নিহত পরিবারকে স্বরণ করে দোয়া চান সবার কাছে। ধর্মীয় ধারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের অবদান এবং বর্তমান সময়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত চাওয়ায় বাস্তবায়ন হওয়া উপজেলা পর্যায়ের মডেল মসজিদসহ আরও অনেক ইসলামি কাজে কাজের বিষয়ে তুলে ধরেন।

ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে আড়াই ঘন্টাব্যাপী এই মনমূগ্ধকর অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান, ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব ফরিদুল হক খান এমপি, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রামস্থ নানুপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, পিএইচপি গ্রুপের প্রধান জনাব সুফী মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাক্তন মূখ্য সচিব এবং বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল কালাম আজাদ ইসলাম শিক্ষা এবং কওমি শিক্ষার্থীদের নিয়ে অর্থবহ কথা তুলে ধরেন এবং ইসলামি শিক্ষিতদের আরও কর্মক্ষেত্র তৈরির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব ফরিদুল হক খান এমপি এবং বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওমর ফারুক ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশেন পক্ষ থেকে একটি বই উপহার হিসেবে তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে উপহারটি গ্রহণ করেন এবং বইটি হাতে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে সবাইকে দেখান।

দীর্ঘ প্রায় চার মাসের ধারাবাহিক প্রতিযোগিতা কার্যক্রমের পর এমন একটি সফল অনুষ্ঠান সম্পন্ন করায় বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওমর ফারুক ও ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান এবং যারাই এই অনুষ্ঠান সফল করতে ভূমিকা রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকালে দ্বীনি সেবার আয়োজনে মেহমানরা
14/08/2023

সকালে দ্বীনি সেবার আয়োজনে মেহমানরা

03/08/2023
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর গ্র্যান্ড ফিনাল।
26/07/2023

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর গ্র্যান্ড ফিনাল।

আলহামদুলিল্লাহজাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন । গ্র্যান্ড ফিনালে আগত সকল প্রতিযোগীদের বা...
26/07/2023

আলহামদুলিল্লাহ
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন । গ্র্যান্ড ফিনালে আগত সকল প্রতিযোগীদের বাংলাদেশ দ্বীনি সেবা ফউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে । এখন শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অপেক্ষা ।

অন্ধ হাফেজের জন্য একবার মাশাআল্লাহ বলি
23/07/2023

অন্ধ হাফেজের জন্য একবার মাশাআল্লাহ বলি

19/07/2023

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ :

আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা জেলা ও বিভাগীয় অডিশন শেষ করে এখন আমরা গ্র্যান্ড ফিনালে পৌছেছি ।

ইনশাআল্লাহ আগামী ২২ জুলাই রোজ শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে । বিভাগীয় পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত সকল প্রতিযোগীদের উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে ।

14/07/2023

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩.

ঢাকা বিভাগের বাছাই পর্ব আগামী ১৫ই জুলাই রোজ শনিবার সকাল ৯ টায়
প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে
অতএব ঢাকা বিভাগের জেলা সমূহের থেকে নির্বাচিত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীরা
যথাসময়ে প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।
ঢাকা বিভাগের জেলা সমূহ যথাক্রমে
১)ঢাকা
২)নারায়ণগঞ্জ
৩)নরসিংদী
৪)গাজীপুর
৫)মুন্সিগঞ্জ
৬)কিশোরগঞ্জ
৭)টাঙ্গাইল
৮)ফরিদপুর
৯)মাদারীপুর
১০)শরীয়তপুর
১১)রাজবাড়ি
১২)গোপালগঞ্জ
১৩) মানিকগঞ্জ
উল্লেখিত জেলাগুলো থেকে বাছাইকৃত প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় স্থান অধিকারীরা ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ।

মানিকগন্জ জেলা বাছাইয়ের বিজয়ীদের নাম ও পরিচিতঃ১ম স্হানঃ মো: আবু সাইম আহম্মদপিতা: মনিরুজ্জামানমাদরাসা: দারুল আবরার আল ইসল...
11/06/2023

মানিকগন্জ জেলা বাছাইয়ের বিজয়ীদের নাম ও পরিচিতঃ

১ম স্হানঃ মো: আবু সাইম আহম্মদ
পিতা: মনিরুজ্জামান
মাদরাসা: দারুল আবরার আল ইসলামীয়া,চড় বেউথা,মানিকগন্জ।
মোবাইল: 01914190192

২য় স্হানঃ মো: সরোয়ার হোসেন
পিতা: আয়নাল হক
মাদরাসা: মাদরাসা দারুল উলুম মানিকগন্জ,৬৪ গঙ্গাধর পট্রি,মানিকগন্জ
মোবাইল: 01718060959

৩য় স্হানঃ মু. মাহফুজুর রহমান
পিতা : হা: মাও: আহসান হাবীব
মাদরাসা : দারুল আবরার আল ইসলামীয়া,চড় বেউথা,মানিকগন্জ।
মোবাইল: 01914190192

Address

64, Gangadharpatti
Manikganj
1800

Telephone

+8801727690960

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Deeni Sheba Foundation, Manikganj Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Deeni Sheba Foundation, Manikganj Unit:

Videos

Share