Noakhali Animal Welfare Community - NAWC

Noakhali Animal Welfare Community - NAWC বৃহত্তর নোয়াখালীর সকল প্রানী প্রেমীদের নিয়ে তৈরি একটি অরাজনৈতিক প্রানী কল্যাণমূলক সংগঠন। ❤️

প্রিয় প্রাণীপ্রেমী বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ও আমাদের প্রিয় সহযোদ্ধারা,আজ আমাদের জন্য এক অত্যন্ত কষ্টের দিন।গভীর দুঃখের সঙ্গে...
21/10/2025

প্রিয় প্রাণীপ্রেমী বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ও আমাদের প্রিয় সহযোদ্ধারা,
আজ আমাদের জন্য এক অত্যন্ত কষ্টের দিন।গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, “Noakhali Animal Welfare Community (NAWC)” এখন থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

এই কথাটি লিখতে আমাদের সবার বুকটা ভার হয়ে আসছে, কারণ NAWC আমাদের কাছে কেবল একটি সংগঠন ছিল না—
এটি ছিল আমাদের ভালোবাসা, আমাদের বন্ধন, এবং প্রাণীদের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিচ্ছবি।

আমরা যখন এই উদ্যোগটি শুরু করেছিলাম, তখন আমাদের উদ্দেশ্য ছিল একটাই:নোয়াখালীর প্রাণীদের পাশে দাঁড়ানো।যাদের কণ্ঠ নেই, যাদের কথা কেউ শোনে না, তাদের জন্য কিছু করা।
সাপ, পাখি, বিড়াল, কুকুর—যেই হোক না কেন, আমরা চেয়েছিলাম সবাই যেন নিরাপদে, ভালোবাসায় বাঁচতে পারে।

এই যাত্রায় আমরা কখনও ভয় পাইনি, কখনও হার মানিনি।
অসংখ্য রাত্রে ফোন পেয়ে আমরা দৌড়ে গেছি উদ্ধার করতে, কখনও বিষধর সাপের সামনে, কখনও আহত কুকুরের পাশে।
আমরা ঘামে ভিজেছি, কাঁদতেও হয়েছে— কিন্তু প্রতিটি বাঁচানো প্রাণীর চোখে যখন নতুন আলো দেখেছি, তখন মনে হয়েছে— সব কষ্টই সার্থক।
কিন্তু সময় সবকিছু বদলে দেয়।
আমাদের সদস্যরা এখন নোয়াখালীর বাইরে— কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির জন্য।ফলে নিয়মিত উদ্ধার বা কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।
আমরা অনেক ভেবেছি, চেষ্টা করেছি কোনোভাবে চালিয়ে নিতে, কিন্তু প্রাণীদের জন্য কাজ মানে শতভাগ সময়, মনোযোগ ও উপস্থিতি দেওয়া।অর্ধেকভাবে করা মানে দায়িত্বে অবহেলা— আর সেটা আমরা কোনোভাবেই করতে চাই না।

তাই ভীষণ কষ্ট নিয়েই সিদ্ধান্ত নিতে হয়েছে, আমরা “Noakhali Animal Welfare Community” বন্ধ করে দিচ্ছি।
এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।

আমরা জানি, আমাদের পথচলায় অনেক ভুলও ছিল।
কখনও হয়তো কাউকে কষ্ট দিয়েছি, কখনও হয়তো কারো প্রত্যাশা পূরণ করতে পারিনি।
তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই—
তাদের প্রতি যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা জানতেন আমরা নিখুঁত নই, তবুও আন্তরিক।আপনারাই ছিলেন আমাদের শক্তি, আমাদের পরিবার।

শেষে শুধু এটুকুই বলবো—
ধন্যবাদ, আপনাদের আমাদের শিখিয়েছেন কষ্টেও কীভাবে ভালোবাসতে হয়।ধন্যবাদ, প্রতিটি প্রাণীকে, যারা আমাদের বিশ্বাস করেছে।

ধন্যবাদ, প্রতিটি মানুষকে, যারা পাশে থেকেছে।আমরা হয়তো আর NAWC হিসেবে নেই,কিন্তু আমাদের ভালোবাসা চিরকাল থাকবে।
ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে—আমরা ফিরে আসবো নতুন আঙ্গিকে ; নতুন রুপে। ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন।

– ভালোবাসা ও কৃতজ্ঞতায়,
Noakhali Animal Welfare Community - NAWC

24/09/2025

শুভ সকাল ✌️✌️❤️❤️

আমার এক ছোট‌ ভাই - বন্ধুর মা অসুস্থ, হাসপাতালে ভর্তি তাই দেখতে গেছিলাম । দেখলাম একটা অসুস্থ রোগীর পাশে একটা বিড়াল অপলক ...
19/09/2025

আমার এক ছোট‌ ভাই - বন্ধুর মা অসুস্থ, হাসপাতালে ভর্তি তাই দেখতে গেছিলাম । দেখলাম একটা অসুস্থ রোগীর পাশে একটা বিড়াল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে । ওনার পাশে এক বৃদ্ধার কাছে জানতে পারলাম ওনার তিন ছেলে দুই মেয়ে কিন্তু অসুস্থ হয়ে চারদিন হাসপাতালে ভর্তি, কেউ কেউ দেখতে এসেছে ক্ষনিকের জন্য কিন্তু এসে কয়েক ঘন্টা পাশে থাকেনি । হয়তো তারা অনেক ব্যাস্ত। বাড়িতে তার একটা পোষা বিড়াল ছিলো " মিনু " । মিনুকে বাড়িতে খেতে দেওয়ার মতো অনেক মানুষ আছে কিন্তু মিনু পুরা দুইদিন কিচ্ছু খাইনি আর কান্না করেছে মানে দিনরাত ডেকেছে । পরে তার একটা নাতি হাসপাতালে দেওয়ার পরে মিনু শান্ত হয় , আর এই দুই দিন এক রাত মিনু তার পাশেই আছে ।

হাসপাতালে মিনু প্রথম দিন আসলেও বাইরে গিয়ে আবার গন্ধ শুঁকে চলে আসে । আর মিনু কে দেখে চান মিয়া বেশ ভালোই মনোবল দেখাচ্ছেন হাসিখুশি আছেন । এজন্যই হয়তো কেউ বলেছিলেন ," বিশ্বাসঘাতক মানুষের থেকে অবলা প্রাণীকে ভালোবাসা উত্তম । বিপদের দিনে পাশে থাকে "

Copy post

এই একটা ভিডিও দেখলাম যেখানে ছোট্ট এই মেয়েটাকে বেধর মারছে। খেয়াল করলে দেখবেন এটা কোন স্বর্নের দোকান না একটা পেট শপবাচ্চা ...
17/09/2025

এই একটা ভিডিও দেখলাম যেখানে ছোট্ট এই মেয়েটাকে বেধর মারছে।
খেয়াল করলে দেখবেন এটা কোন স্বর্নের দোকান না একটা পেট শপ
বাচ্চা মেয়েটা হয়তো নিজের শখের বিড়াল টাকে একটু ক্যাট ফুড খাওয়াতে চাচ্ছিল।

টাকার জন্য পারছিলো না।

পাশের একটা লোক বলছিলো ব্যবসা বানিজ্য এর অবস্থা ভালো না।কিছু কিছু লোকের জন্য দিন কখনো ভালো যাবে না তারাই পরে বলবে আগের দিন ভালো ছিলো।

এরা হচ্ছে পাশের বাড়ির আন্টি

চাইলেই গল্পটা হতে পারতো সুন্দর আর inspiring....

লোকটার আইডি কমেন্ট এ

06/09/2025

ভালোবাসা অসীম ❤️❤️

🐕 কুকুর কামড় দিলে করণীয়ঃ১️⃣ ক্ষত ধোয়াসঙ্গে সঙ্গে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ১৫ মিনিট ধুতে হবে।ধোয়ার পর পোভিডন আয়োডিন বা ...
04/09/2025

🐕 কুকুর কামড় দিলে করণীয়ঃ

১️⃣ ক্ষত ধোয়া

সঙ্গে সঙ্গে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ১৫ মিনিট ধুতে হবে।

ধোয়ার পর পোভিডন আয়োডিন বা স্পিরিট লাগাতে হবে জীবাণু নাশের জন্য।

2️⃣ চিকিৎসা নেওয়া

দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান।

রেবিস ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক।

চিকিৎসক প্রয়োজনে টিটেনাস টিকাও দেবেন।

3️⃣ কুকুর সম্পর্কে তথ্য সংগ্রহ

কুকুর পোষা নাকি পথের তা জানুন।

যদি পোষা হয়, শেষ কবে রেবিস টিকা দিয়েছে সেটা খুঁজে বের করুন।

সম্ভব হলে কুকুরটিকে ১০ দিন পর্যবেক্ষণ করুন।

⚠️ জরুরি সতর্কতা

কোনোভাবেই ভ্যাকসিন নেওয়া বাদ দেবেন না।

শুধু ঘরোয়া চিকিৎসায় ভরসা করবেন না।

রেবিস হলে মৃত্যুর ঝুঁকি ১০০% — তাই প্রথম দিনেই টিকা নিন।

জনসচেতনতায়ঃ Noakhali Animal Welfare Community - NAWC

🐾 বিড়ালের ভাষা বোঝার সহজ কিছু উপায় 🐾আমরা যারা বিড়াল ভালোবাসি, তাদের সবচেয়ে বড় কৌতূহল – “ও আসলে কী বলতে চাইছে?” আসলে বিড়া...
02/09/2025

🐾 বিড়ালের ভাষা বোঝার সহজ কিছু উপায় 🐾

আমরা যারা বিড়াল ভালোবাসি, তাদের সবচেয়ে বড় কৌতূহল – “ও আসলে কী বলতে চাইছে?” আসলে বিড়ালেরও আলাদা ভাষা আছে, শুধু আমাদের সেটা বুঝতে হয়। 😺

👉🏼 লেজের ভঙ্গি

লেজ উঁচু → বিড়াল খুশি, তোমাকে দেখে আনন্দিত।

লেজ নড়াচড়া করছে দ্রুত → একটু বিরক্ত বা রাগান্বিত।

👉🏼চোখের ভাষা

ধীরে ধীরে চোখ বন্ধ-খোলা → তোমাকে বিশ্বাস করে ও ভালোবাসে।

বড় বড় চোখ করে তাকানো → কৌতূহলী বা ভয় পাচ্ছে।

👉🏼শরীরের ভঙ্গি

গা ঘষছে → আপন করে নিতে চাইছে।

শরীর কুঁকড়ে ছোট হয়ে গেছে → ভয় পেয়েছে বা অনিরাপদ বোধ করছে।

👉🏻 আওয়াজ

“মিউ মিউ” নরম স্বরে → আদর বা মনোযোগ চাইছে।

জোরে ডাকছে → ক্ষুধার্ত বা অস্বস্তিতে আছে।

👉🏻 গরগর শব্দ

বেশিরভাগ সময় সুখী ও আরামদায়ক অবস্থায় করে। তবে ব্যথা থাকলেও কখনো কখনো করে, তাই খেয়াল রাখতে হবে।

🐱 বিড়ালের ভাষা শিখতে পারলে সম্পর্ক আরও মজবুত হবে। কারণ ওরাও আমাদের সাথে কথা বলতে চায়, শুধু মানুষের মতো শব্দে বলতে পারে না 💕

Noakhali Animal Welfare Community - NAWC

এই যে ভদ্র মহাশয় কে দেখতে পারতেছন যতটুকু শান্ত মনে হয় তার থেকেও তিনগুন এগ্রেসিভ 😑😑উনি বাহিরের বিড়াল হয়তোবা কোনও বিড়ালের ...
30/08/2025

এই যে ভদ্র মহাশয় কে দেখতে পারতেছন
যতটুকু শান্ত মনে হয় তার থেকেও তিনগুন এগ্রেসিভ 😑😑
উনি বাহিরের বিড়াল
হয়তোবা কোনও বিড়ালের সাথে ক্ষমতা দেখাতে গিয়ে মারামারি করে অবস্থা খারাপ 😥
আপাতত ট্রিটমেন্ট চলতেছে ❤️❤️

Noakhali Animal Welfare Community - NAWC আমরা সবসময় অবহেলিত প্রানীর পাশে আছি থাকবো ❤️❤️

🐾 মেছো বিড়ালকে বাঁচান – প্রকৃতির বন্ধু রক্ষা করুন 🐾মেছো বিড়াল আমাদের দেশের এক বিরল ও মূল্যবান বন্যপ্রাণী। এরা থাকে জলা...
30/08/2025

🐾 মেছো বিড়ালকে বাঁচান – প্রকৃতির বন্ধু রক্ষা করুন 🐾

মেছো বিড়াল আমাদের দেশের এক বিরল ও মূল্যবান বন্যপ্রাণী। এরা থাকে জলাভূমি, নদী-খাল, বিল-হাওরের পাশে, আর মাছ ধরেই বেঁচে থাকে। প্রকৃতির এই ছোট্ট শিকারি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু অজ্ঞতা ও ভুল ধারণার কারণে মেছো বিড়াল প্রায়ই মানুষের হাতে প্রাণ হারায়। অনেকে ভাবে, এরা নাকি শুধু হাঁস-মুরগি বা মাছ চুরি করে। অথচ সত্য হলো—প্রকৃতি এদেরকে এমনভাবে তৈরি করেছে যাতে তারা জলজ প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে, যা আমাদের পরিবেশের জন্য খুবই দরকারি।

🔹 আইন কি বলে?
বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী মেছো বিড়াল হত্যা করা দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে জেল ও জরিমানার শাস্তি হতে পারে।

🔹 আমাদের করণীয়:

মেছো বিড়াল দেখলে হত্যা নয়, নিরাপদে তাড়িয়ে দিন।

বনবিভাগ বা প্রাণী উদ্ধারকর্মীদের খবর দিন।

গ্রামবাসী ও শিশুদের শেখান—এরা আমাদের শত্রু নয়, প্রকৃতির অংশ।

🌿 মনে রাখুন—প্রতিটি প্রাণীরই বাঁচার অধিকার আছে।
মেছো বিড়ালকে রক্ষা করা মানে আমাদের জলাভূমি, আমাদের মাছ, আর আমাদের প্রকৃতিকে রক্ষা করা।

👉 আসুন, সবাই মিলে বলি—"মেছো বিড়াল বাঁচাও, প্রকৃতি বাঁচাও"।

Noakhali Animal Welfare Community - NAWC

Address

Maijdee Court
Maijdee Court

Telephone

+8801784874188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Animal Welfare Community - NAWC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share