14/09/2025
আলহামদুলিল্লাহ,
সফলতার আরেক ধাপ পেরিয়ে "আবদুল হাকিম মিয়াজি ফাউন্ডেশন"
২৪'র বন্যায় মানুষের পাশে দাড়ানো এবং ২৫'র বন্যায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ অবদান রাখায়,
১৩-০৯-২০২৫ইং তারিখে "বেগমগঞ্জ সোশ্যাল অ্যলাইনমেন্ট ফাউন্ডেশন" কর্তৃক আয়োজিত,
গুণী সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে "আবদুল হাকিম মিয়াজি ফাউন্ডেশন" কে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সাক্ষরিত,
সনদ এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত চিলেন,
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব,
ডঃ মোহাম্মদ আবু ইউসুফ স্যার।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,
আরিফুর ইসলাম স্যার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
"আবদুল হাকিম মিয়াজি ফাউন্ডেশন" এর পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতাবোদ।
"আবদুল হাকিম মিয়াজি ফাউন্ডেশন" এর প্রতি এই মূল্যায়ন, ফাউন্ডেশন'র দেশে এবং বিদেশে থাকা সকল সদস্যবৃন্দ এবং সেচ্ছাসেবীদের অনুপ্রেরণাকে আরো উজ্জীবিত করে তুলবে বলে আমরা আশা পোষণ করি, ইনশাআল্লাহ।
সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি,
আমিন।