NSTU Rover Scout Group

Call

NSTU Rover Scout Group "নেতৃত্ব,শৃঙ্খলা, সেবা ও আত্ম-উন্নয়নে স্কাউটিং"

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের নিয়ে আজ ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি সদস্য ...
01/09/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের নিয়ে আজ ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি সদস্য ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে রোভার পারদর্শিতা ব্যাজ, ক্যাম্পিং ও গ্যাজেট–০১ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আগামী দিনের ডে ক্যাম্প/ক্যাম্পের প্রস্তুতির অংশ হিসেবে সদস্যদের ব্যবহারিক ও প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের জন্য নির্বাচিত সিনিয়র রোভার মেট ও রোভা...
28/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের জন্য নির্বাচিত সিনিয়র রোভার মেট ও রোভার মেটদের সঙ্গে সকল রোভার স্কাউটের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার জনাব আব্দুল করিম।

সভায় আগামী দিনে রোভার স্কাউটদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে সকল রোভার স্কাউটের পারস্পরিক পরিচয় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের বার্ষিক গ্রুপ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।...
23/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের বার্ষিক গ্রুপ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলের মাধ্যমে আগামী সেশনের কার্যক্রম পরিচালনার জন্য সিনিয়র রোভার মেট ও রোভার মেট হিসেবে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে।

নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে ২০২৬-২৭ সেশনের জন্য সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১–২২ শিক্ষাব...
20/08/2026

নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে ২০২৬-২৭ সেশনের জন্য সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ শেখ এবং গার্লস ইন সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ইন্না।

বিগত বছরের সফল অর্জনের পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং আগামী দিনের নতুন পথচলা সুসংগঠিত করার  লক্ষ্যে নোবিপ্রবি রোভার স্ক...
10/08/2026

বিগত বছরের সফল অর্জনের পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং আগামী দিনের নতুন পথচলা সুসংগঠিত করার লক্ষ্যে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের কাঙ্ক্ষিত "বার্ষিক গ্রুপ কাউন্সিল-২০২৬" অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেবার মহান ব্রত ও সংগঠনের সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের এই যৌথ প্রচেষ্টা সংগঠনের ধারাবাহিক গতিশীলতা বজায় রাখতে ও ভবিষ্যৎ নেতৃত্বের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নে আপনাদের প্রত্যেকের উপস্থিতি ও সুচিন্তিত মতামত অত্যন্ত গুরুত্ব বহন করে।

📅 তারিখ: ২০ আগস্ট, ২০২৬ খ্রি.
⏰ সময়ঃ দুপুর ৩ টা
📍 স্থান: আইকিউএসি সেমিনার রুম, নোবিপ্রবি।

গ্রুপের সকল সম্মানিত রোভার স্কাউট লিডার, রোভার মেট ,রোভার সদস্য,সহচর ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকে না বরং হয়ে ওঠে একটি জাতির চেতনা, সাহস এবং ভবিষ্যতের প্রেরণা।৩৬ জুলাই ...
05/08/2026

ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকে না বরং হয়ে ওঠে একটি জাতির চেতনা, সাহস এবং ভবিষ্যতের প্রেরণা।

৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা, ঐক্য, সাহস এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে জাতীয় ইতিহাসে স্থান করে নিয়েছে। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, যে কোনো ইতিবাচক পরিবর্তনের পেছনে থাকে জনগণের অংশগ্রহণ, দায়িত্ববোধ এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের অদম্য প্রত্যয়।

এই দিবস কেবল অতীতকে স্মরণ করার উপলক্ষ নয় মানবিক মূল্যবোধ, ন্যায়, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্বশীল নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের চর্চাই একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের ভিত্তি। স্কাউটিংয়ের শিক্ষা তরুণদের এমনভাবে গড়ে তোলে, যাতে তারা দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা এবং মানবিকতার সঙ্গে কাজ করতে পারে।

গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ও সংগ্রামী মানুষকে যাঁদের সাহস, আত্মত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে একটি বৈষম্যহীন, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে।

20/07/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ❝বৃক্ষরোপন অভিযান -২০২৬❞ ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ❝বৃক্ষরোপন অভিযান -২০২৬❞ পরিচালিত হয়েছে। এ সময় উপস্থিত...
14/07/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ❝বৃক্ষরোপন অভিযান -২০২৬❞ পরিচালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যার, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম স্যার এবং গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার জনাব আব্দুল করিম স্যার।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে কিছু নতুন মুখ নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের...
23/06/2026

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে কিছু নতুন মুখ নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

স্কাউটিং কেবল একটি সংগঠনের সদস্যপদ নয়; এটি নেতৃত্ব, সেবামূলক মনোভাব, আত্মোন্নয়ন ও মানবিক মূল্যবোধ চর্চার একটি ধারাবাহিক যাত্রা। আমরা বিশ্বাস করি, প্রত্যেক সদস্য নিজ নিজ অবস্থান থেকে স্কাউটিংয়ের আদর্শকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকলকে অভিনিন্দন ও নোবিপ্রবি রোভার রোভার স্কাউট গ্রুপে স্বাগতম।

Address

Cadet Sergeant Rumi Bhaban, Noakhali Science And Technology University, Sonapur, Maijdee Court
Maijdee Court
NOAKHALI-3814

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801836947191

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSTU Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share