Gangni Govt. Primary School, Magura

Gangni Govt. Primary School, Magura One of the oldest schools in Magura district. It was established in I921 .

29/11/2025

+880 1779-617822

https://www.youtube.com/watch?v=m8NMXh7hMT4
03/09/2023

https://www.youtube.com/watch?v=m8NMXh7hMT4

"শিশুর অতিচঞ্চলতা ও ঘুমের ব্যাঘাত"এ বিষয় নিয়ে ShasthoKotha Tv এর নিয়মিত আয়োজন স্বাস্থ্যকথা'য় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে কথা .....

গাংনী চরপাড়ার দরিদ্র এবং অসুস্থ পান্নুর বসতবাড়ি আগুনে পুড়ে গেছে সে সংবাদ হয়তো অনেকেই জানেন। আগুনে কবলে সব হারিয়ে অসুস্থ ...
18/02/2023

গাংনী চরপাড়ার দরিদ্র এবং অসুস্থ পান্নুর বসতবাড়ি আগুনে পুড়ে গেছে সে সংবাদ হয়তো অনেকেই জানেন। আগুনে কবলে সব হারিয়ে অসুস্থ লোকটা আরো বেশি বাজে পরিস্থিতিতে পড়েছে। তার পক্ষ থেকে মানবিক সংকট কাটিয়ে উঠার জন্য সহায়তার আবেদন করা হয়েছে। আমরা সবাই মিলে সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তা করে দরিদ্র মানুষটির গৃহ নির্মাণ ও পুনর্বাসন কাজে অংশীদার হলে সর্ব শান্ত এই পরিবারের কিছুটা সংকট বিমোচন হয়। আসুন সবাই মিলে চেষ্টা করে দেখি। আপনাদের আর্থিক অনুদান বিকাশ / নগদ নম্বর থেকে Sirajul Islam@সিরাজের কাছে এই নম্বরে +8801719267319 পাঠানোর অনুরোধ করছি। কেউ অন্য ভাবে সাহায্য করতে চাইলে সেটাও জানান। আপনার সহায়তার অর্থ ক্ষতিগ্রস্থ পান্নুর কাছে যথাযথ ব্যবস্থায় হস্তান্তর করা হবে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।

“ধোনির চিকিৎসায় সহায়তার আবেদন"----------------------------------------------------------------------» একই বিষয়ে বার বার ...
24/10/2022

“ধোনির চিকিৎসায় সহায়তার আবেদন"
----------------------------------------------------------------------
» একই বিষয়ে বার বার আমার লেখা পেয়ে বিরক্ত হবেন অনেকে জেনেও আমি পুনঃপুনঃ আপনাদের স্বরণ করছি । কারণ একটাই, আমরা সবাই মিলে একটা ভালো কাজে যুক্ত থাকতে চাই। দেশে বিদ্যমান স্বাস্থ্য সেবার সবচেয়ে ভালো সুযোগটা নিয়ে দেখতে চাই হত-দরিদ্র অসুস্থ একজন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমান্য অবদান রাখা যায় কিনা। আমরা যে চেষ্টা টা করছি সেটা না করলেও কেউ কাউকে দোষ দিবে না। কিন্ত যদি সফল হই, ধোনির কাধে চড়ে যদি শিশু সন্তান বাবা মানে কি তা বুঝতে পারে তাহলে এর চেয়ে বেশি খুশির কিছু নাই।
» আমাদের অনেকের অনেক সীমাব্ধতা আছে। সে সব সীমাব্ধতার গণ্ডী পেরিয়ে এবং বিশেষ ক্ষেত্রে অনেক টানা-পোড়েন বা অভাব উপেক্ষা করেও আমরা অনেকে বিপদে থাকা মানুষের জন্য যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করে থাকি। মানবিক বিবেচনায় ধোনির বাস্তবতা তেমনই একটা ঘটনা। কোভিড-১৯ সহ নানাবিধ জটিলতায় অকালে অত্যন্ত বিপর্যয়ে পড়েছে ছেলেটি । যথাযথ চিকিৎসায় এ থেকে সারিয়ে তোলা সম্ভব। তিন বছরের অধিক কাল ধরে শিশু সন্তান, স্ত্রী এবং বৃদ্ধ মাকে থাকা সংসারের একমাত্র উপার্জনকারী তরূণ দীর্ঘদিন বিছানাগ্রস্থ। তার বাস্তবতা সরেজমিন না দেখলে বোঝানো মুস্কিল।
» ধোনিকে সহায়তা করতে যারা নিয়ত বা মনে মনে ঠিক করেছেন তারা এখনই করুন; পরিমাণে যাই হোক। দাতা নিজ থেকে প্রকাশ না করলে আমরা কারোর নাম এবং অনুদানের পরিমাণ প্রকাশ করবো না।
» সুস্থতা মানুষের হাতে নেই। আমরা চেষ্টা করে দেখতে পারি মাত্র। আল্লাহ চাইলে শেফা হবে। সুস্থতা ফিরে আসবে।
» সকলের ছোট ছোট অনুদানে কাজটা সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ। দ্রুততম সময়ে আপনাদের সবার সহোযোগিতা প্রাপ্তির প্রত্যাশায় আছি। দ্রুত ধোনিকে ঢাকায় স্থানান্তরের জন্য আবশ্যক অর্থের সংস্থান হলেই তাকে ঢাকায় নিয়ে আশা হবে।
» সবথেকে বড় কথা টাকা থাকলে বা যোগাড় হলেই সব কিছু হয়ে যাবে না। আপনাদের সার্বিক সহযোগিতা দরকার হবে বিভিন্ন পর্যায়ে।
» “বিকাশ” কিম্বা “নগদ” হিসাব থেকে ধোনির অনুদানের অর্থ পাঠাতে স্বেচ্ছাসেবক সিরাজের মোবাইল নম্বর 01719267319) এবং স্বেচ্ছাসেবক রাজিবুল-এর নম্বর - 01716-707098 ব্যবহার করতে অনুরোধ করছি।

ঢাকায় ধোনির চিকিৎসা বিষয়ে অনলাইনে আলোচনার সারাংশ : ===================১। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের অনলাইনে আলোচনা...
23/10/2022

ঢাকায় ধোনির চিকিৎসা বিষয়ে অনলাইনে আলোচনার সারাংশ :
===================
১। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের অনলাইনে আলোচনায় অংশ নিতে পেরেছেন।
২। টেকনিক্যাল কারনে যারা ইচ্ছা থাকা বা চেষ্টা করেও যুক্ত হতে পারেননি তাদের কাছে বিনীত ভাবে দু:খ প্রকাশ করছি।
৩। জুমে ফ্রি মিটিং ৪০ মিনিটে শেষ হয়ে যায় এজন্য সবার কথা শুনার সুযোগ হয়নি।
৪। আলোচনায় মূল বিষয়ে ডাক্তার আশরাফ ভাই প্রয়োজনীয় কথাগুলো সামনে এনেছেন। আমরা সে আলোকে এগিয়ে যাওয়ার চেস্টা করবো।
৫। আমাদের প্রাথমিক রোগ নির্নয় পর্বের কাজ অনেক গোছানো হয়ে এবং যতটা জানা সম্ভাব হয়েছে তাতে ডাক্তার আশরাফ ভাই চিকিৎসা পর্বে ফলাফল ভালো কিছু হবে সে বিষয়ে অনেকটা আশাবাদী।
৬। এখন রোগীকে দ্রুত ঢাকায় এনে ভর্তির ব্যবস্থা করার প্রয়োজন।
৭। সহায়ক হিসেবে কাজ করার সময় রোগীর এবং তার রোগের বিষয়ে ব্যক্তিগত গোপনীয়তার নীতি মনে রাখার আবশ্যক আছে। একমাত্র চিকিৎসকের সাথে ছাড়া অন্য কারোর সাথে রোগীর বিষয়ে খোলামেলা কথা বার্তা বললে ভুল কথা প্রচার পেতে পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে।
৮। দ্রুততম সময়ে ঢাকায় স্থানান্তর করে কীভাবে অগ্রসর হতে হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন ডা: আশরাফ ভাই।
৯। অগ্রাধিকার হিসেবে পিজি হাস্পাতালে ভর্তির জন্য চেসঠা করতে হবে।
১০। এযাবৎ প্রাপ্ত ২৫০০০/- টাকা অনুদানের মধ্যে ২৩০০০/- রোগ নির্নয় কাজে ব্যয় হয়েছে এবং ২০০০/- অবশিষ্ট আছে।
১১। এমতাবস্থায় ৪০,০০০/- যোগাড় করতে হবে তাহলে ১৫ দিনের জন্য রোগীকে একজন এটেন্ডেট সহ ঢাকায় স্থানান্তর করে নিরাপদে রাখা সম্ভব হবে। যারা নিয়ত করেছেন তারা সাধ্যমত সহায়তা করুন। আল্লাহ চাইলে শেফা হবে। সুস্থতা ফিরে আসবে। দ্রুততম সময়ে আপনাদের সবার সহোযোগিতা প্রাপ্তির প্রত্যাশায় শুভ রাত্রি।

Address

Gabtala Bazaar, Gangni, Sadar
Magura
7632

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gangni Govt. Primary School, Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gangni Govt. Primary School, Magura:

Share