Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন

Call Contact the organization

Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন This is the official page of Sheikh Foundation.Like to stay connected with us . For Man +8801302-430085, For Women +8801743-968900

পরিচিতি
সংগঠনের নাম: শেখ ফাউন্ডেশন
স্লোগান: “কোরআন সুন্নাহর সাথে মুসলিম উম্মাহর পাশে”

নাম করণের কারণ :
মরহুম হারান শেখ মাগুরা জেলার ০৫ নং হাজরাপুর ইউনিয়নের বাঁশতৈল গ্রামের বাসিন্দা ছিলেন । তিনি সমাজের একজন সজ্জন ব্যক্তি ছিলেন । তাঁর পরকালীন মুক্তি কামনায় এ সংগঠন টি প্রতিষ্ঠিত । যা তাঁহার বংশধরদের মাধ্যমে পরিচালিত একটি সম্পূর্ণ ধর্মীয় অলাভ জনক প্রতিষ্ঠান ।

লক্ষ্য ও উদ্দেশ্য:
কোরআন শিক্ষা ও মহানবী হযরত মোহাম্মাদ সাঃ সুন্নাহ আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানুষ কে ধর্মের বিধান পালনে আগ্রহী করে তোলা এবং প্রচলিত ধর্মীয় অজ্ঞতা ও কুসংস্কার দূর করে সঠিক ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে সমাজে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে পরকালীন মুক্তি লাভ করা ।

কর্ম পরিকল্পনা:
কোরআন শিক্ষা, কোরআন ও আমপারা বিতরণ এবং মহানবী হযরত মোহাম্মাদ সাঃ সুন্নাহ কে নিয়েই আমাদের মূল পরিকল্পনা ।

কোরআন শিক্ষা:
শেখ ফাউন্ডেশন “হাফিজার এন্ড রেবেকা হাফিজিয়া মাদ্রাসা”র মাধ্যমে মাগুরা জেলার ৫ নং হাজরাপুর ইউনিয়নের সব বয়সের সকল মুসলমান দের জন্য অফলাইনে- অনলাইনে বয়ষ্ক পুরুষ ও বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষার আয়োজন করছে, আপনি ও কোরআন শিক্ষা গ্রহন করতে পারেন ।

কোরআন শিক্ষার বৈশিষ্ট্য সমূহ :
১। দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত পুরুষদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার মাধ্যমে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন পাঠদান করানো হয় ।

২। কঠিন উচ্চারণ গুলো মাশক্বের মাধ্যমে সহীহ্ করা হয় । হরফের মাশক্ব, সূরার মাশক্ব, নামাজের মাশক্বের ব্যবস্থা করা হয় ।

৩। ওযু, গোসল, তায়াম্মুম ও নামাজের বাহির ও ভিতরের ফরয, ওয়াজিব, সুন্নাহ ও নফল সম্পর্ক সহ ওযু, নামাজ, রোজা ভজ্ঞের কারণ সমূহ শিক্ষা দেওয়া হয় ।

৪। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জুরুরি দোয়া, মাসয়ালা - মাসায়েল শিক্ষা দেওয়া হয় ।

৫। যারা বয়স্ক কোরআন পড়তে পারে না তাদের কে সহীহ্ ও শুদ্ধ ভাবে নামাজ শিক্ষার ব্যবস্থা করা হয় ।

বি: দ্রঃ
শুধু মাত্র মাগুরা জেলার ৫নং হাজরাপুর ইউনিয়নের ১৫ টি গ্রামের ৪৬ টি মসজিদে বিনামূল্যে আমপারা, পবিত্র কোরআন বিতরণ ও বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু আছে , আপনার প্রয়োজনে ফ্রি কপি সংগ্রহ করে নিতে পারেন ||

আসুন আমরা সবাই কোরআন পড়া শিখি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি ও ধর্মীয় বিধী- বিধান আনুসারে জীবন গঠন করি ।
আল্লাহ আমাদের সহায় হোক ||

আপনার প্রয়োজনে যোগাযোগ করুন :

https://www.facebook.com/share/18giCJLga2/?mibextid=wwXIfr

https://youtube.com/?si=StIPhpW504so6A0m

[email protected]
পুরুষদের জন‍্য : +88 01302 430085
মহিলাদের জন্য : +88 01743 968900
Alomkhali Bazar Loskor para
Rawtara- 7600, Magura Sadar Magura Bangladesh.

15/06/2026

📱 "বাংলা হাদিস" — হাদিসবিডির তত্ত্বাবধানে তৈরি অ্যাপ

প্রিয় ভাই ও বোনেরা,

হাদিসবিডির তত্ত্বাবধানে তৈরি "বাংলা হাদিস" অ্যাপটি এখন Android ও iOS — উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। হাজারো সহিহ হাদিস, কুরআনের আয়াত ও ইসলামি জ্ঞান এখন আপনার হাতের মুঠোয়।

আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ —
এই অ্যাপটি সম্পর্কে যদি আপনারা নিজ নিজ ওয়ালে আপনাদের মতামতসহ একটি পোস্ট শেয়ার করেন, তাহলে আশা করা যায় আরও বহু মানুষ এর দ্বারা উপকৃত হবেন। আর এই দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেওয়ার সাওয়াবে আপনিও ভাগীদার হবেন, ইনশাআল্লাহ।

🌱 একটি ছোট শেয়ার হতে পারে আপনার জন্য সাদাকায়ে জারিয়ার মাধ্যম।
আল্লাহ আমাদের সবার এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন। 🤲

এই প্রজেক্টে আর্থিকভাবে সহযোগী হয়ে দ্বীনের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করুন;

📱 মোবাইল ওয়ালেট নম্বরসমূহ
bKash (Personal)
01714110630
01789447788

Nagad (Personal)
01714110630

Rocket (Personal)
017141106304

◼ ভারত থেকে অনুদান পাঠাতে
📞 আব্দুল কাইউম (পিস লাইব্রেরী) — +91 97326 24906

জিবরীলআল্লাহ (সুবহানাল্লাহু ওয়া তা'আলা)-এর পক্ষ থেকে তাঁর মনোনীত নবীগণের (আলাইহি ওয়া সাল্লাম) কাছে ঐশী ওহী পৌঁছে দেওয়...
08/04/2026

জিবরীল
আল্লাহ (সুবহানাল্লাহু ওয়া তা'আলা)-এর পক্ষ থেকে তাঁর মনোনীত নবীগণের (আলাইহি ওয়া সাল্লাম) কাছে ঐশী ওহী পৌঁছে দেওয়া।

আসসালামু আলাইকুম।"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"(আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন)।দীর্ঘ এক মাস সিয়...
21/03/2026

আসসালামু আলাইকুম।
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
(আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন)।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারো ফিরে এসেছে আনন্দের ঈদ। শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!

লাইলাতুল কদর বা পবিত্র শবে কদর হলো হাজার মাসের (৮৩ বছর ৪ মাস) চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রজনী, যা মাহে রমজানের শেষ দশকের...
16/03/2026

লাইলাতুল কদর বা পবিত্র শবে কদর হলো হাজার মাসের (৮৩ বছর ৪ মাস) চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রজনী, যা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করতে হয় ।

এই রাতে কুরআন নাজিল হয়েছে এবং ফেরেশতারা শান্তি ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন । এ রাতের ইবাদত ভাগ্য পরিবর্তন ও গুনাহ মাফের সুবর্ণ সুযোগ ।

লাইলাতুল কদর এর প্রধান ফজিলত ও গুরুত্বসমূহ নিচে দেওয়া হলো:

হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ:
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, "লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম" (সূরা কদর, আয়াত ৩)।

গুনাহ মাফ:
হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।

কুরআন নাজিল:
এই সম্মানিত রাতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল শুরু হয়।

ফেরেশতাদের অবতরণ:
এই রাতে জিবরাঈল (আ.)সহ অসংখ্য ফেরেশতা রহমত ও বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং ফজর পর্যন্ত ইবাদতকারীদের জন্য দোয়া করতে থাকেন।

শান্তির রাত:
এটি একটি অত্যন্ত নিরাপদ ও শান্তিময় রাত, যা ফজর পর্যন্ত অবারিত থাকে।

ভাগ্য নির্ধারণ:
এই রাতে আল্লাহ তাআলা মানুষের জীবনের পরবর্তী এক বছরের রিজিক ও ভাগ্য নির্ধারণ করেন।

করণীয় আমল:
লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য শেষ দশ দিন ইতিকাফ করা সবচেয়ে উত্তম।

এছাড়া রাত জেগে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আযকার এবং বেশি বেশি দোয়া (বিশেষ করে:

আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী) পাঠ করা উচিত ) ।

11/03/2026
জিহ্বা সংযম ও কথা বলার আদব শেখায় এমন কুরআনের ১০টি আয়াত---১. মানুষের সাথে সুন্দর কথা বলা আল্লাহর নির্দেশ।সূরা: আল-ইসরা ...
07/03/2026

জিহ্বা সংযম ও কথা বলার আদব শেখায় এমন কুরআনের ১০টি আয়াত

---

১. মানুষের সাথে সুন্দর কথা বলা আল্লাহর নির্দেশ।

সূরা: আল-ইসরা | আয়াত: ৫৩

আরবি:
وَقُل لِّعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ.

বাংলা উচ্চারণ:
ওয়া কুল লি ইবাদী ইয়াকুলুল্লাতি হিয়া আহসান। ইন্নাশ শাইত্বানা ইয়ানযাগু বাইনাহুম।

বাংলা অর্থ:
আর আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন এমন কথা বলে যা সবচেয়ে সুন্দর। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে।

অনুপ্রেরণা:
সুন্দর কথা বললে শয়তান সুযোগ পায় না ঝগড়া বাধাতে। কথা বলার আগে ভাবো, এই কথা কি সবচেয়ে ভালো? নাকি আরও সুন্দর করে বলা যায়? উত্তম কথাই শান্তি আনে।

07/03/2026

১৯তম পারা (১৯তম জুয)
১৯তম জুয অন্তর্ভুক্ত করে:
সূরা আল-ফুরকান (২১–৭৭)
সূরা আশ-শু'আরা (১–২২৭)
সূরা আন-নামল (১–৫৫)

প্রথম অংশ: সূরা আল-ফুরকান (২১–৭৭)

(২১–৩২ আয়াত) কাফিরদের আপত্তি: কাফিররা বলেছিল—
কেন ফেরেশতা আসে না?
কেন কুরআন একসাথে নাযিল হয়নি?
আল্লাহ জানান—
কুরআন ধীরে ধীরে নাযিল হয়েছে শিক্ষা দৃঢ় করার জন্য।

(৩৩–৪৪ আয়াত) — সত্য প্রত্যাখ্যানের পরিণতি:
মানুষ যখন অহংকারে সত্য অস্বীকার করে তখন তারা পশুর চেয়েও বিভ্রান্ত হয়।
﴿أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ﴾
“তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃত্তিকেই ইলাহ বানিয়েছে?” (২৫:৪৩)

(৪৫–৬২ আয়াত) — আল্লাহর নিদর্শন:
দিন-রাত, ছায়া, বৃষ্টি—সবই আল্লাহর কুদরতের প্রমাণ।

(৬৩–৭৭ আয়াত) রহমানের বান্দাদের বৈশিষ্ট্য:
এখানে প্রকৃত মুমিনদের চরিত্র বর্ণনা করা হয়েছে।
﴿وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا﴾
“রহমানের বান্দারা তারা, যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে।” (২৫:৬৩)
তাদের বৈশিষ্ট্য:
বিনয় অবলম্বন করে।
রাতের ইবাদত করে।
জাহান্নাম থেকে রক্ষার জন্য দুআ করে, আল্লাহর সাহায্য চায়।
অপচয় করে না।
শিরক করে না।
হত্যা করে না।
ব্যভিচার করে না।
তওবা করে।
মিথ্যা সাক্ষ্য দেয় না।

দ্বিতীয় অংশ: সূরা আশ-শু'আরা (১–২২৭)
এই সূরার মূল বিষয়:
নবীদের দাওয়াত ও জাতির প্রতিক্রিয়া

(১০–৬৮আয়াত) —মূসা (আ.) ও ফিরআউন:
মূসা (আ.) আল্লাহর নির্দেশে ফিরআউনের কাছে দাওয়াত দেন।
﴿رَبِّ اشْرَحْ لِي صَدْرِي﴾
“হে আমার রব! আমার বুক প্রশস্ত করুন।” (২৬:১২)

(৬৯–১০৪ আয়াত) ইবরাহীম (আ.) মূর্তিপূজার বিরুদ্ধে যুক্তি দেন।
﴿فَإِنَّهُمْ عَدُوٌّ لِي إِلَّا رَبَّ الْعَالَمِينَ﴾
“তারা আমার শত্রু, তবে বিশ্বজগতের রব ব্যতীত।” (২৬:৭৭)

(১০৫–১২২ আয়াত) নূহ (আ.)
জাতিকে তাওহীদের দাওয়াত।

(১২৩–১৪০ আয়াত) হূদ (আ.)
আদ জাতির সতর্কবার্তা।

(১৪১–১৫৯ আয়াত) — সালেহ (আ.) সমূদ জাতি উটনীর মু'জিজা অস্বীকার করে।

(১৬০–১৭৫ আয়াত) লূত (আ.)
অনৈতিকতার বিরুদ্ধে সতর্কবার্তা।

(১৭৬–১৯১ আয়াত) শু‘আইব (আ.)
ব্যবসায় প্রতারণার বিরুদ্ধে দাওয়াত।

(১৯২–২২৭ আয়াত) কুরআনের সত্যতা
﴿وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ﴾
“নিশ্চয়ই এটি বিশ্বজগতের রবের নাযিলকৃত কিতাব।” (২৬:১৯২)

তৃতীয় অংশ: সূরা আন-নামল (১–৫৫)

(১–১৪) — কুরআনের হিদায়াত
﴿هُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ﴾
“এটি মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।” (২৭:২)

(১৫–৪৪ আয়াত) সুলাইমান (আ.) ও সাবার রানী
সুলাইমান (আ.) আল্লাহর নেয়ামত স্বীকার করেন।
﴿رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ﴾
“হে আমার রব! আমাকে আপনার নেয়ামতের শোকর আদায় করতে সাহায্য করুন।” (২৭:১৯)

(৪৫–৫৫ আয়াত) সালেহ (আ.) ও লূত (আ.) অবাধ্য জাতির ধ্বংস।

১৯তম জুয থেকে ১০টি জীবন ঘনিষ্ঠ শিক্ষা:
১. নিজের প্রবৃত্তিকে ইলাহ বানানো সবচেয়ে বড় বিপদ।
২. প্রকৃত শক্তি বিনয়ে
রহমানের বান্দারা অহংকারী নয়, বিনয়ী।
৩. রাতের ইবাদত হৃদয়কে আলোকিত করে।
৪. পরিবার ইসলামী হওয়াই প্রকৃত সফলতা।
৫. সব নবীর দাওয়াত এক — তাওহীদ।
৬. সত্যের পথে ধৈর্য অপরিহার্য।
৭. আল্লাহর নেয়ামতের শোকর করলে নেয়ামত বাড়ে।
৮. অহংকার মানুষকে সত্য বিমূখ করে।
৯. কুরআন সত্য ও মিথ্যার পার্থক্যকারী।
১০. শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়।

সমাপনী দুআ:
اَللّٰهُمَّ اجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ
হে আল্লাহ! আমাদের আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করুন।
اَللّٰهُمَّ أَعِنَّا عَلَى شُكْرِ نِعْمَتِكَ
হে আল্লাহ! আপনার নেয়ামতের শোকর আদায় করতে সাহায্য করুন।
اَللّٰهُمَّ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
হে আল্লাহ! আমাদের সরল পথে পরিচালিত করুন।
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا
হে আমাদের রব! আমাদের আমল কবুল করুন।
آمِينَ يَا رَبَّ الْعَالَمِينَ

18/02/2026

আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা! এই পবিত্র মাসে আপনার এবং আপনার পরিবারের জন্য শান্তি, বরকত ও সুখ কামনা করছি। আপনার রোজা, ইবাদত এবং প্রার্থনাগুলো আল্লাহ কবুল করুন ও আপনাকে সঠিক পথে পরিচালিত করুন।"
পবিত্র মাসের আত্মশুদ্ধি ও সহমর্মিতা আপনার আত্মাকে প্রশান্ত করুক ।।

১৪৪৭ হিজরি (২০২৬ ইং ) সালের পবিত্র রমজান মাসের মাগুরা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ।
03/02/2026

১৪৪৭ হিজরি (২০২৬ ইং ) সালের পবিত্র রমজান মাসের মাগুরা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ।

১. হালাল ও পবিত্র খাবার গ্রহণ করা আল্লাহর নির্দেশ।সূরা: আল-বাকারাহ | আয়াত: ১৬৮আরবি:يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا ...
03/02/2026

১. হালাল ও পবিত্র খাবার গ্রহণ করা আল্লাহর নির্দেশ।

সূরা: আল-বাকারাহ | আয়াত: ১৬৮

আরবি:
يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ.

বাংলা উচ্চারণ:
ইয়া আইয়্যুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইন্নাহু লাকুম আদুওউম মুবিন।

বাংলা অর্থ:
হে মানুষ! পৃথিবীতে যা হালাল ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার কর। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

অনুপ্রেরণা:
আল্লাহ আমাদের জন্য হালাল ও পবিত্র খাবার নির্ধারণ করেছেন। শয়তান আমাদের হারামের দিকে নিয়ে যেতে চায়। তাই হালাল-হারামের সীমা মেনে চলুন এবং পবিত্র জীবন যাপন করুন।

Address

Bustol, Rawtara, Magura Sadar
Magura
7600

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801302430085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন:

Shortcuts

Share