One community welfare Trust

One community welfare Trust দাওয়াহ, ফরজে আইন শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনাকারী একটি অলাভজনক ইসলামী ট্রাস্ট।

দুইজনই মুরুব্বি—বয়স সত্তরের কাছাকাছি। জীবনের এই প্রান্তে এসেও তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা রিকশা চালানো। কিন্তু দ...
18/03/2026

দুইজনই মুরুব্বি—বয়স সত্তরের কাছাকাছি। জীবনের এই প্রান্তে এসেও তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা রিকশা চালানো। কিন্তু দুঃখজনকভাবে, সেই রিকশাটিতেই সম্প্রতি ত্রুটি দেখা দিয়েছে, যা জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।
অন্যদিকে, মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। সীমিত আয়ে সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে অতিরিক্ত এই ব্যয় যেন একপ্রকার অসহায়তার কারণ হয়ে দাঁড়ায়।
তাদের এমন অসহায় অবস্থার কথা জানতে পেরে এগিয়ে আসে One community welfare Trust । সংস্থাটির পক্ষ থেকে তাদের হাতে রিকশা মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেওয়া হয়।
শুধু তাই নয়, তাদের আশ্বস্ত করে বলা হয়—“আপনারা আগে রিকশাটি মেরামত করুন। এরপরও যদি কোনো অতিরিক্ত খরচ হয়, দোকানের মেমো নিয়ে আসবেন, ইনশাআল্লাহ বাকি টাকাও প্রদান করা হবে।”
অনেকের কাছে এসব কাজ হয়তো মামুলি হতে পারে, কিন্তু একটা নতুন সংস্থার জন্য ধারাবাহিক কাজ করে যাওয়া কষ্টসাধ্যই। সর্বপরি আমরা আপনাদের দোয়ায় শামিল হতে চাই।

One community welfare Trust  এ আজ পঞ্চম দিনের মতো ইফতার বিতরণ হলো।
13/03/2026

One community welfare Trust এ আজ পঞ্চম দিনের মতো ইফতার বিতরণ হলো।

রমযানের শুরু থেকেই খুব মন চাচ্ছিল, যদি রোযাদার পথচারী ও দুস্থদের ইফতার করাতে পারতাম! আল্লাহ তায়ালা আমাদের হৃদয়ের সেই আকু...
12/03/2026

রমযানের শুরু থেকেই খুব মন চাচ্ছিল, যদি রোযাদার পথচারী ও দুস্থদের ইফতার করাতে পারতাম! আল্লাহ তায়ালা আমাদের হৃদয়ের সেই আকুতি কবুল করেছেন। গত তিনদিন যাবত আমরা পথচারীদের মধ্যে ইফতার বিতরণে সক্ষম হচ্ছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন আমাদের কমিউনিটিকে কবুল করেন এবং আমাদের ভাইদের উত্তম প্রতিদান দান করেন।

আলহামদুলিল্লাহ, আমাদের কমিউনিটির পক্ষ থেকে গতকাল ৮টি মাদরাসার ৩১ জন শিক্ষার্থীকে ঈদ হাদিয়া হিসেবে পোশাক প্রদান করা হয়েছে...
12/03/2026

আলহামদুলিল্লাহ, আমাদের কমিউনিটির পক্ষ থেকে গতকাল ৮টি মাদরাসার ৩১ জন শিক্ষার্থীকে ঈদ হাদিয়া হিসেবে পোশাক প্রদান করা হয়েছে।
কমিউনিটির যাত্রার শুরু থেকেই আমরা ছবি তোলার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি। তবুও প্রথমদিকে চেহারাবিহীন কিছু ছবি তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টি গভীরভাবে অনুধাবন করে বুঝতে পারি—এটাও তাদের জন্য এক ধরনের অস্বস্তি বা অবমাননার কারণ হতে পারে। তাই এখন আমরা কেবল পণ্যের ছবি তুলি—তাও সবসময় নয়। কেননা এত প্রয়োজনের ভিড়ে আমাদের এই সামান্য কাজ কতটুকুই বা প্রচারের দাবি রাখে!
আরেকটি বিষয় আমরা সবসময় লক্ষ্য রাখি—সহযোগিতা প্রদানের জন্য কাউকে ডেকে আনি না; বরং সসম্মানে তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে যেমন তার কষ্ট কম হয়, তেমনি তার সম্মানও অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি তার প্রকৃত পরিস্থিতিও আমাদের সামনে স্পষ্ট হয়।
যাইহোক, আমাদের কমিউনিটির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকেই একদিন বৃহৎ কল্যাণের মাধ্যম বানিয়ে দেন।

মহিলাটির বয়স এখনো খুব বেশি নয়। এরই মধ্যে তিনি তিন সন্তানের জননী হয়েছেন। ছোট সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যেই ইলেকট্র...
11/03/2026

মহিলাটির বয়স এখনো খুব বেশি নয়। এরই মধ্যে তিনি তিন সন্তানের জননী হয়েছেন। ছোট সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যেই ইলেকট্রিক শর্টসার্কিটে তার স্বামীর মর্মান্তিক মৃত্যু ঘটে। সে থেকেই শুরু হয় তার সংগ্রামময় জীবনযাত্রা।
গত পাঁচ বছর ধরে তিনি তিন সন্তানকে নিয়ে কঠিন অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। বিষয়টি জানতে পেরে আমরা সিদ্ধান্ত নিই—যেভাবেই হোক তার জন্য কোনো একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করতে হবে।পরবর্তীতে জানতে পারি, তিনি সেলাইয়ের কাজ শিখছেন। তাই আমরা তাকে ফোনে জানাই যে, তাকে সেলাই মেশিন কিনে দিবো আমরা।
আলহামদুলিল্লাহ! আমাদের কমিউনিটি আজ তাকে একটি সেলাই মেশিন কিনে দিতে সক্ষম হয়েছে।
ওয়ান কমিউনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট; সবার সাথে সুখে দুঃখে।
বি.দ্র. আমাদের সাবলম্বী প্রকল্পে আপনিও আপনার যাকাত ও সাদাকাহর অর্থ দিয়ে শরিক হতে পারেন এবং এই সেবামূলক কাজে অংশ নিয়ে অশেষ সাওয়াবের অংশীদার হতে পারেন।

07/03/2026

আলহামদুলিল্লাহ, আজ প্রায় অর্ধশতাধিক যুবকের উপস্থিতিতে আয়োজিত হলো OneCommunity WelfareTrust এর ইফতার মাহফিল। আসরের পর থেকেই ছিল উপস্থিতি। প্রায় একঘন্টার ঈমানি মুজাকারা প্রত্যেকেই মনযোগ দিয়ে শুনেছে। আমাদের সাথে থাকার আশ্বাসও দিয়েছে। আল্লাহ তায়ালা তাদের প্রত্যেককেই দ্বীনের জন্য কবুল করুন।

Address

Madaripur Municipality
Madaripur
7900

Website

Alerts

Be the first to know and let us send you an email when One community welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share