21/08/2025
একবেলা ভালো খাবার আমাদের কাছে সাধারণ, কিন্তু তাদের কাছে স্বপ্নপূরণ।
আসসালামু আলাইকুম,
স্বাগতম কাজী অরফান্স কিচেনে। গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি এতিমখানা মাদ্রাসার ছাত্রদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে। আমাদের প্রথম উদ্যোগ ছিল সপ্তাহে একদিন বিকেলের নাস্তা হিসেবে শিশুদের মাঝে খাবার বিতরণ করা। ছোট এই প্রচেষ্টা দিয়ে আমরা আশেপাশের অনেক এতিমখানা মাদ্রাসায় বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছি।
এখন আমরা আমাদের কাজকে আরও একধাপ এগিয়ে নিতে চাই। ইনশাআল্লাহ, আমাদের নতুন লক্ষ্য হলো – সপ্তাহে একদিন কোনো একটি এতিমখানা মাদ্রাসায় দুপুরের একবেলা ভরপেট পুষ্টিকর খাবারের আয়োজন করা। আমরা জানি, এতিমখানা মাদ্রাসার কর্তৃপক্ষের ইচ্ছে থাকলেও, সবসময় ছাত্রদের ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন না। তাই আমরা চাই – অন্তত সপ্তাহে একদিন হলেও বাচ্চারা যেন পেট ভরে পুষ্টিকর উন্নত মানের খাবার খেতে পারে, আনন্দে সময় কাটাতে পারে।
আমরা একটি ছোট টিম যারা অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজ করে থাকি আমাদের টিম মেম্বার বেশিরভাগই স্টুডেন্ট পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিং কাজ করে নিজের খরচ চালায় আমাদের এই ইনকামের একটি অংশ দিয়ে এতিমখানা মাদ্রাসার ছাত্রদের জন্য আমাদের এই কার্যক্রম শুরু করেছি এখনো পর্যন্ত কারো কাছ থেকে কোন প্রকার টাকা-পয়সা গ্রহণ করি নাই।
তবে বিগত দিনের কাজটি আমরা প্রফেশনালভাবে করতে পারিনি, কারণ আমরা এই কাজে অভ্যস্ত নই। তাই হয়তো আমাদের ভিডিও এপিসোডগুলো দেখতে ততটা সুন্দর হয়নি। এজন্য আমাদের ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেদের উন্নত করার, যেন আগামীতে আরও সুন্দরভাবে এই কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
আমাদের স্বপ্ন একদিন দেশের প্রতিটি এতিমখানা মাদ্রাসায় এমন আয়োজন করা। আপনারাও চাইলে এই কার্যক্রমে অংশ নিতে পারেন। আপনার ক্ষুদ্র সহযোগিতা একটি এতিম শিশুর একবেলার খাবারের ব্যবস্থা করতে পারে। প্রতিটি আয়োজন আমরা পূর্ণ স্বচ্ছতার সাথে ভিডিও আকারে প্রকাশ করবো, যাতে আপনি নিজেই দেখতে পারেন আপনার দান কোথায় ব্যয় হচ্ছে।
আপনি যদি অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন – তাহলেও আমাদের জন্য দোয়া করবেন, আর সম্ভব হলে আমাদের এই কার্যক্রম সম্পর্কে অন্যদের জানিয়ে সহযোগিতা করবেন।
দান/সহযোগিতা করতে যোগাযোগ করুন
01852-836800 WhatsApp