13/04/2026
আলহামদুলিল্লাহ, এই প্রজেক্টের আওতায় আমরা ২১টি পরিবারের মাঝে বাজার সামগ্রী বিতরণ করেছি, যার জন্য মোট খরচ হয়েছে ১,০১,৪১০ টাকা।
এছাড়াও, ২০২৪ সালে একজন অন্ধ ভাইকে যে দোকান করে দেওয়া হয়েছিল, তার দোকানের মালামাল ক্রয়ের জন্য নগদ ১০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
পাশাপাশি, দুইটি অসচ্ছল পরিবারকে দুইটি টিউবওয়েল প্রদান করা হয়েছে, যার জন্য মোট ব্যয় হয়েছে ১৮,০০০ টাকা।
এই প্রজেক্টে মোট কালেকশন ১,৮২,০০০ টাকা
মোট খরচ ১,২৯,৪১০ টাকা
জমা ৫২৫৯০ টাকা
আগের জমা ৪৫৪৩০ টাকা
সর্বোমোট জমা ৯৮০২০ টাকা
পরিশেষে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি—
তিনি যেন সকল দাতাদের উত্তম প্রতিদান দান করেন এবং আমাদের এই খেদমত কবুল করেন।