লাহার কান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Laxmipur Sadar
  • লাহার কান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন

লাহার কান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন Education is the backbone of a nation.
শিক্ষাই জাতির মেরুদণ্ড ।

Permanently closed.
আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন, আমরা লাহার কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন ধরে একত্রিত হয়ে...
05/03/2026

আসসালামু আলাইকুম
আশা করছি সবাই ভালো আছেন,
আমরা লাহার কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন ধরে একত্রিত হয়ে একটি প্রোগ্রাম করার জন্য ঐক্যমত পেষণ করছি, কিন্তু নানা বিদ প্রতিকূলতার জন্য তা বাস্তবয়ন সম্ভব হয়নি, আলহামদুলিল্লাহ এই বছর পবিত্র রমজান মাসে আবারও আমরা সম্মিলিত একটি ইফতার মাহফিলের আয়োজনের উদ্যোগ গ্রহন করি...
ইফতার মাহফিলের আয়োজন কে কেন্দ্র করে যাবতীয় তথ্যের আপডেট আমরা ইনশাআল্লাহ দ্রুত প্রদান করছি।
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৯ রমজান ১৯ মার্চ রোজ বৃহস্পতিবার আমাদের ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
এই জন্য একটি রেজিষ্ট্রেশন সাইট খোলা হয়েছে দ্রুত সবাইকে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।
রেজিষ্ট্রেশন এর তারিখ আগামী ২৭ রমজান ১৭ মার্চ পর্যন্ত।
সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের দাওয়াত এবং রেজিষ্ট্রেশন এর বিষয়টি অবগত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc3le0BKOZ_Wb9uzyKUCswgCfH6jhjCiN-5MbxInJC0Q-65Ag/viewform?usp=dialog

লাহার কান্দি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ১৯৯৭ ব্যাচ মোঃ মোর্শেদ আলম গতকাল রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেন। ইন্নালিল্...
28/01/2026

লাহার কান্দি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ১৯৯৭ ব্যাচ মোঃ মোর্শেদ আলম গতকাল রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা আজ সকাল ৯টা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদনের অনুরোধ রইল।
19/11/2025

অনলাইনে আবেদনের অনুরোধ রইল।

I am very Respectful to all of my Teacher,Trainers,Mentors,Leaders,Gurusfor shinning me.Happy Teachers Day🌹Thanks all🙏💗
05/10/2025

I am very Respectful to all of my Teacher,Trainers,Mentors,Leaders,Gurus
for shinning me.
Happy Teachers Day🌹
Thanks all🙏💗

অ্যাসোসিয়েশনের নাম - ‘লাহার কান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।লক্ষ্য ও উদ্দেশ্য : অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতি...
21/07/2025

অ্যাসোসিয়েশনের নাম - ‘লাহার কান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

লক্ষ্য ও উদ্দেশ্য : অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে নিম্নবর্ণিত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত হবে
ক) ‘লাহার কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পরিচিতির সুযোগ সৃষ্টি করা এবং তাঁদের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগোরুক রাখা;
খ) অ্যাসোসিয়েশন কর্তৃক বক্তৃতা, সমাবেশ, সিম্পোজিয়াম, সেমিনার, প্রদর্শনী ও ভ্রমণের আয়োজন করা;
গ) বুলেটিন, সাময়িকী, পুস্তক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা;
ঘ) অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রয়োজনে তাঁর আবেদনের ভিত্তিতে তাঁর সাহায্যে এগিয়ে আসা;
ঙ) ‘লাহার কান্দি উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দান ও বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখা;
চ) জাতীয় দুর্যোগ এবং দেশ ও সমাজের প্রয়োজনে কাজ করার জন্য একটি কল্যাণ তহবিল গঠন করা এবং তহবিলের অর্থে জনকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা;
ছ) ‘লাহার কান্দি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা ও এর উন্নয়নকে বিশেষ অবদান রাখছেন এমন ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদানের ব্যবস্থা করা;
জ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমজাতীয় এবং অনুরূপ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কর্মকান্ড পরিচালনা করা;
ঝ) উপরোল্লিখিত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে সহায়ক অন্যান্য কার্যক্রম গ্রহণ করা।

‘লাহার কান্দি উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হতে পারবেন।

অভিনন্দন ও শুভকামনা।।
01/07/2025

অভিনন্দন ও শুভকামনা।।

শোক সংবাদ অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, ঐতিহ্যবাহী লাহারকান্দি মোল্...
03/05/2025

শোক সংবাদ
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, ঐতিহ্যবাহী লাহারকান্দি মোল্লা বাড়ির (টুকামিয়া চৌধুরীর পুরাতন বাড়ির) জনাব হাবিব উল্লাহ মিয়া আজ সন্ধ্যা ৬টা ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ৮ ঘটিকায় লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

লবণ যদি নষ্ট হয়ে যায়, কে করবে তার পরিশোধন?একজন তরুণ গ্রামের যুবক তাঁর সম্প্রদায়ের একজন শালীন, ধার্মিক ও সজ্জন মেয়েকে...
02/05/2025

লবণ যদি নষ্ট হয়ে যায়, কে করবে তার পরিশোধন?

একজন তরুণ গ্রামের যুবক তাঁর সম্প্রদায়ের একজন শালীন, ধার্মিক ও সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র এক বছর পার হয়েছে, হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। রাগের বশে ঐ আত্মীয়কে মা*রধর করে ফেলেন।

গ্রামের রীতিনীতি অনুযায়ী, এর পর তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। স্ত্রীকে সাথে নিয়ে তিনি দূরবর্তী এক অজানা অঞ্চলের গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। নতুন পরিবেশে তিনি জীবন গুছিয়ে নিতে থাকেন।

প্রতিদিনের মতো তিনি গ্রামের মোড়লের আসরে যেতেন, গল্প করতেন, পরামর্শ নিতেন। একদিন, হঠাৎ মোড়ল তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তাঁর স্ত্রীকে দেখতে পান—একজন শালীন, রূপবতী ও গম্ভীর নারীর সম্মোহনী দৃশ্য।

ঐ মুহূর্তেই মোড়লের অন্তরে কামনা জেগে ওঠে। লালসার শিকারে পরিণত হয়ে, এক অশুভ পরিকল্পনা আঁটেন—কীভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে, সুযোগ বুঝে তাঁর স্ত্রীকে নিজের করে নেওয়া যায়।

কয়েকদিন পর আসরে মোড়ল এক আলোচনা তুললেন:

"শুনেছি এক জায়গায় দারুণ চারণভূমি আছে। কিছু লোক পাঠিয়ে যাচাই করতে চাই।"

তিনি চারজন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকও ছিল।

কয়েকদিনের যাত্রা নির্ধারিত হলো, আর তারা রওনা দিল।

রাতে, মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকারে দেয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলেন। স্ত্রীর ঘুম ভেঙে যায়।

ভয় পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলেন।

স্ত্রী বললেন, "এত রাতে? সব ঠিক আছে তো?"

মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন:

"তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই। তোমায় চাই; আমাকে সঙ্গ দাও।"

মহিলাটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বললেন:

"ভালবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি ঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার ইচ্ছা পূর্ণ হবে।"

মোড়ল খুশি হয়ে বললেন, "বলুন!"

তিনি জিজ্ঞেস করলেন:

"যেমন মাংস নষ্ট না হয় বলে আমরা লবণ ব্যবহার করি, তবে যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায়… তাহলে কে তা পরিশোধন করবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন।

একদিন, একরাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না।

পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এল না।

এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়ে ছিলেন।

মোড়ল তাঁকে জিজ্ঞেস করলেন,

"আপনি কিছু বলছেন না কেন?"

বৃদ্ধ উত্তর দিলেন:

"কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়; এটা যুগের যুগের জ্ঞানভাণ্ডার থেকে আসা একটি বার্তা।

তিনি আপনাকে অপমান করতে পারতেন, কিন্তু অপমানের বদলে আপনার বিবেক জাগিয়ে দিলেন।"

তারপর তিনি ব্যাখ্যা করলেন:

"মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে। কিন্তু যদি লবণ নিজেই পচে যায়, তবে তাকে কে রক্ষা করবে?

অর্থাৎ,

সাধারণ মানুষ ভুল করলে নেতারা তাদের সঠিক পথে ফেরান, কিন্তু যদি নেতা নিজেই বিপথগামী হয়, তবে জাতিকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন, চোখ ভরে এল অশ্রুতে।

যদি পিতা বিপথে যায়—কে সন্তানের পথ দেখাবে?
যদি শিক্ষক পথ হারায়—কে জ্ঞানের আলো ছড়াবে?
যদি নেতা পথভ্রষ্ট হয়—কে জাতিকে রক্ষা করবে?

স্মরণ রাখো—
জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করো।
মূর্খদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না,
পুরো প্রজন্মকেও ধ্বংস করে দেয়।

26/04/2025

বাংলাদেশে মোট হাফেজের সংখ্যা ২৫ লক্ষ। তাহলে বাংলাদেশে মোট জনগণের শতকরা কতজন কোরআনে হাফেজ।?

Address

Lahar Kandi
Laxmipur Sadar
3700

Alerts

Be the first to know and let us send you an email when লাহার কান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share