The Red July - লালমনিরহাট

The Red July - লালমনিরহাট "রক্তাক্ত জুলাই কে সংগ্রহ, সংরক্ষণ এবং বিস্তারই The Red July এর মূল লক্ষ্য"
The Red July - Lalmonirhat এর অফিসিয়াল পেজ!

18/12/2025

ভা'র'তীয় আধিপত্যবাদ ও আওয়ামী স'ন্ত্রা'সীদের হাতে শহীদ শরিফ ওসমান হাদীর নৃশংস হ'ত্যা'র প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

🕝 সময়: বাদ জুম্মা (২:৩০)
📍 স্থান: কালেক্টরেট মাঠ, লালমনিরহাট

দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থেকে প্রতিবাদ জোরদার করার আহ্বান।

“জান দিব, জুলাই দিব না”
— শহীদ শরিফ ওসমান হাদী

আহ্বানে: সাধারণ ছাত্র-জনতা, লালমনিরহাট

নতুন কমিটি গঠন করা হবে।
31/08/2025

নতুন কমিটি গঠন করা হবে।

জুলাই শহিদ দিবস ২০২৫ উপলক্ষেদ্যা রেড জুলাই এর দেশব্যাপী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবেদ্যা রেড জুলাই - লালমনিরহাট...
17/07/2025

জুলাই শহিদ দিবস ২০২৫ উপলক্ষে
দ্যা রেড জুলাই এর দেশব্যাপী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে
দ্যা রেড জুলাই - লালমনিরহাট জেলা টিম
আজ বৃক্ষরোপণ করেছে।
এই কর্মসূচির মাধ্যমে আমরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

---দ্যা রেড জুলাই - লালমনিরহাট

16/07/2025

বৃষ্টিপাত এবং দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজকের (১৬ই জুলাই) নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আবহাওয়া অনূকূল এ থাকলে কর্মসূচিটি আগামী ১৭ জুলাই, বিকাল ৩ টায় সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হবে। সবাইকে উপস্থিত থাকার অনুরোধ রইল।

— দ্যা রেড জুলাই টিম, লালমনিরহাট

16/07/2025

বৃষ্টিপাত এবং দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজকের (১৬ জুলাই) নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

— দ্যা রেড জুলাই টিম, লালমনিরহাট

15/07/2025

🌳 জুলাই শহিদ দিবস উপলক্ষে “দ্যা রেড জুলাই” এর বৃক্ষরোপণ কর্মসূচী 🌳

জুলাই শহিদ দিবসের মহান স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে The Red July দেশব্যাপী আয়োজন করেছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচী। তারই অংশ হিসেবে The Red July - লালমনিরহাট জেলাও আগামীকাল ১৬ই জুলাই এই কর্মসূচী পালন করতে যাচ্ছে।

📅 তারিখ: আগামীকাল
🕞 সময়: বিকাল ৩.৩০ মিনিট
📍 স্থান: সোহরাওয়ার্দী মাঠ

জুলাই গণঅভ্যুত্থানে নারীরা শুধু সাহসের প্রতীক নয়, পরিবর্তনের অগ্রদূত।তাদের কণ্ঠে উঠেছিল ন্যায়ের গান, হাতে ছিল প্রতিরোধের...
14/07/2025

জুলাই গণঅভ্যুত্থানে নারীরা শুধু সাহসের প্রতীক নয়, পরিবর্তনের অগ্রদূত।
তাদের কণ্ঠে উঠেছিল ন্যায়ের গান, হাতে ছিল প্রতিরোধের পতাকা।
ইতিহাসের পৃষ্ঠায় তারা লিখেছে লড়াই আর বিজয়ের গল্প।
তাদের পদক্ষেপেই সম্ভাবনার নতুন ভোর।”

লালমনিরহাটের অগ্নি কন্যাদের একাংশ।

11/07/2025

চাঁদা দিবি নাকি জীবন নিবো?

06/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি, জুলাই শহিদ দিবস এবং শহিদদের স্মরণে “দ্য রেড জুলাই”, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আগামী ১৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।

🕓 সময়: বিকেল ৪টা
📅 তারিখ: ১৬ জুলাই

06/07/2025

যেসব গান জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে প্রেরণা জুগিয়েছে!

Video: Dhaka Post

০৪ জুলাই ২০২৪ | সারাদেশে সেদিন যা ঘটেছিল-১.সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে অনঢ় শিক্ষার্থীরা। আজ  আন্দোলনের চতুর্থ দিন...
04/07/2025

০৪ জুলাই ২০২৪ | সারাদেশে সেদিন যা ঘটেছিল-

১.সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে অনঢ় শিক্ষার্থীরা। আজ আন্দোলনের চতুর্থ দিন। বুধবারও, রাজধানীর শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখেন, আন্দোলনকারীরা।

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে অনঢ় শিক্ষার্থীরা | Quota Strike Day |

২. কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট-হাইকোর্ট, রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির শুরুতেই সময় চান রিটকারীর আইনজীবী।

‘কোটা বিরোধী আন্দোলন দেখে কোর্ট রায় পরিবর্তন করে না’ | Quota movement |

৩. কোটা ইস্যুতে ঢাবির হলের সামনে গিয়ে আন্দোলনে যোগদানের আহ্বান | Quota movement |

৪. চতুর্থ দিনের মতো আন্দোলনে কোটাবিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলকারীরা। দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি জানায়, বৈষম্যমূলক কোটাপদ্ধতি বাতিলের। সেইসাথে সারাদেশের সব পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

কোটা পুনর্বহালের রায় বহাল, ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা! | Quota Protests |

৫. নতুন কর্মসূচি ঘোষনা করে চতুর্থ দিনের আন্দোলন স্থগিত করেছে কোটাবিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে আন্দোলকারীরা। দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। প্রায় সাড়ে ৫ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।ঘোষনা দেয়, আন্দোলন চালিয়ে যাওয়ার।

সাড়ে ৫ ঘণ্টা অচল ছিল শাহবাগ এলাকা; নতুন কর্মসূচি ঘোষণা | Quota Protest | Govt. Job |

তথ্য সংগ্রহ : যমুনা টেলিভিশন

| The Red July |

Address

Lalmonirhat
5500

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Red July - লালমনিরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share