Jishan Foundation

Jishan Foundation শহীদ সোলেমান উদ্দিন জিসান এর স্মরনে জিসান ফাউন্ডেশন ২০১৫ সালে আত্মপ্রকাশ করে!

12/03/2026

মানবতার সেবায় জিসান ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমাদের ক্ষুদ্র প্রয়াস!
''তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো; আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও বেশি ভালো।" — (সূরা আল-বাকারা: ২৭১)
পবিত্র মাহে রমজানের রহমত, বরকত ও মাগফিরাতের এই মহিমান্বিত সময়ে, আজ ২২তম রমজানে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জিসান ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের লক্ষ্য—ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায়।
চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান শহীদ সোলেমান উদ্দিন জিসান-এর আদর্শ ও ত্যাগকে ধারণ করে গড়ে তোলা জিসান ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় সচেষ্ট। জিসান ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক শামসুদ্দিন তুহিন ভাই-এর নিরলস পরিশ্রম ও আন্তরিক তদারকিতে আজ চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩০০ টি অসহায় পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির এই কঠিন সময়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কোনো পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের সার্থকতা।
​রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো সর্বোত্তম ইবাদত। একজন অসহায় বা এতিম মানুষের মুখের এক চিলতে হাসিই হতে পারে পরকালে আমাদের নাজাতের উসিলা।
​আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজের সামর্থ্যবান সকলকে একে অপরের প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!
​"আমরা ভালোর সাথে — আমরা মানবতার কল্যাণে।"
​শুভেচ্ছান্তে,
শামসুদ্দিন তুহিন
তত্ত্বাবধায়ক, জিসান ফাউন্ডেশন।

“আজ ইতিহাস নিঃশব্দে কেঁদে উঠেছে…বাংলাদেশ হারাল এক আপোষহীন দেশনেত্রী, সাহসের অবিচল উচ্চারণ—বেগম খালেদা জিয়া।তিনি ছিলেন দৃ...
30/12/2025

“আজ ইতিহাস নিঃশব্দে কেঁদে উঠেছে…
বাংলাদেশ হারাল এক আপোষহীন দেশনেত্রী, সাহসের অবিচল উচ্চারণ—বেগম খালেদা জিয়া।
তিনি ছিলেন দৃঢ়তার প্রতীক, অন্যায়ের কাছে মাথা নত না করা এক সাহসী হৃদয়। আধিপত্য ও চাপের কাছে হার মানেননি কখনও; দেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়ে গেছেন শেষ অবধি।
তার দৃশ্যমান দৃঢ়তা, নিঃশব্দ ত্যাগ আর অদম্য সাহস—সবকিছুই আজ ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে।
আজ মন ভীষণ ভারাক্রান্ত, হৃদয়ে গভীর শূন্যতা। আমরা হারালাম এক সাহসী কণ্ঠ, এক দৃঢ় নেতৃত্ব।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর পরিবার ও প্রিয়জনদের জন্য রইলো গভীর সমবেদনা।
বাংলাদেশ আজ সত্যিই শোকাহত…”

আমরা গভীর ভাবে শোকাহত।
27/12/2025

আমরা গভীর ভাবে শোকাহত।

Address

Chandraganj
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Jishan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share