20/03/2026
সুবিধাবঞ্চিত মানুষ, এতিমখানার শিক্ষার্থী এবং সরকারি হাসপাতালের নবজাতকদের জন্য—
“Smile for Eid” নিয়ে হাজির হয়েছিল Your Batman টিম।
এবারের Smile for Eid ইভেন্টটি তিনটি ধাপে সম্পন্ন করা হয়।
প্রথম ধাপে, বিভিন্ন এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় ঈদের উপহার, যাতে তারাও উৎসবের আনন্দে শামিল হতে পারেন।
দ্বিতীয় ধাপে, আমাদের টিম যায় জামিয়া ইসলামিয়া হিলফুল ফুজুল মাদ্রাসা ও এতিমখানায়। সেখানে অবস্থানরত এতিম শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ও আনন্দ ভাগ করে নিতে উপহার প্রদান করা হয়।
তৃতীয় ধাপে, টিম পৌঁছে যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে। আমাদের ছোট্ট একটি স্বপ্ন ছিল—নবজাতক শিশুদের প্রথম ঈদ হোক আমাদের দেওয়া উপহারের মাধ্যমে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, নবজাতকদের জন্য বিশেষভাবে উপহার বিতরণ করা হয়।
এটি ছিল Your Batman টিমের আরেকটি সম্পূর্ণ ডোনেশন ফ্রি মানবিক উদ্যোগ।
এই ইভেন্টটির পরিকল্পনা করেন আমাদের নির্বাহী পরিচালক আরাফাত হোসাইন (শান্ত)।
মাঠ পর্যায়ে দক্ষতার সাথে বাস্তবায়ন করেন মেন্টর ফাহাদ বিন বেলায়েত, পরিচালক (Planning & Ex*****on) সারোয়ার হোসাইন বুলবুল সহ Your Batman টিমের সকল সদস্য।