04/10/2026
✨ত্রৈমাসিক সমন্বয় সভা- ২০২৬ ✨
সোপিরেট এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে অদ্য ০৩ অক্টোবর , ২০২৬ইং তারিখে সোপিরেট এর প্রকল্প প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
🗓️সভার সময় ও স্থান
তারিখ: ০৩ অক্টোবর , ২০২৬ইং।
সময়: সকাল ৯.০০ ঘটিকা।
স্থান: সোপিরেট হলরুম।
🎤 সভার সভাপতিত্ব ও পরিচালনা
উদ্বোধন ও সমাপনী বক্তব্য: জনাব মোঃ শরীফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, সোপিরেট।
তিনি সংস্থার লক্ষ্য অর্জনে সবাইকে আরও যত্নশীল হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন।
সঞ্চালনা: সভাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন জনাব মোঃ শাহাদাত হোসেন, উপ-সমন্বয়কারী ও জনাব তপন আলী অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, সোপিরেট।।
👤 সভায় উপস্থিত ছিলেন
সভার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন:
জনাব সিদ্দিক উল্যা সোহেল, সিনিয়র অর্থ ও হিসাব কর্মকর্তা।
মো. আব্দুল বাতেন, এম আই এস এন্ড আইটি।
এছাড়াও প্রকল্পের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সকল রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
📝 সভার মূল আলোচ্য বিষয়সমূহ
সভায় সংস্থার সার্বিক উন্নয়ন ও মাঠ পর্যায়ের চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
📈 বর্তমান অবস্থা: প্রতিটি চলমান সংস্থার অগ্রগতি, চ্যালেঞ্জ এবং অর্জিত সফলতাসমূহ পর্যালোচনা।
🎯 লক্ষ্য ও ফলাফল: নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হয়েছে তার মূল্যায়ন।
🚩 মাঠ পর্যায়ের সমস্যা: কর্মী, স্থানীয় কমিউনিটি বা বাহ্যিক কারণে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান।
🛡️ ঝুঁকি ব্যবস্থাপনা: আর্থিক, নিরাপত্তা বা প্রাকৃতিক দুর্যোগের মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কৌশল নির্ধারণ।
✅ পরপর তিন মাস ওরটিআর ১০০% অর্জন করায় চারটি শাখাকে নির্বাহী পরিচালক মহোদয় পুরস্কার তুলে দেন।
#বাংলাদেশ #সমন্বয়সভা #লক্ষ্মীপুর