BD Clean - Lakshmipur

Website

BD Clean - Lakshmipur We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৬ পর্যন্ত) ৫৮ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতারছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎ...
15/10/2026

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতার
ছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।

সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব, শুধু অসুর নয় বরং বধ হোক সকল অশুভ শক্তিরও।

তারই সাথে দূর হোক অপরিচ্ছন্ন মানসিকতা। পূজা হোক স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন। চারপাশে ছড়িয়ে যাক শুদ্ধতার আলো। আর সেই আলোতে আলোকিত হোক সকলের মন।

এই আনন্দঘন দিনগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে সকল দেশপ্রেমিক সহযোদ্ধাদের জানাই শারদীয় শুভেচ্ছা। পরিচ্ছন্নতায় এবং পবিত্রতায় হোক পূজা উদযাপন।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিবর্তনের শুরু হোক আমাদের নিজেদের থেকে, পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পড়ুক মানুষের দ্বারে দ্বারে।এই প্রত্যয়কে ধারণ করে ১০ অ...
11/10/2026

পরিবর্তনের শুরু হোক আমাদের নিজেদের থেকে, পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পড়ুক মানুষের দ্বারে দ্বারে।

এই প্রত্যয়কে ধারণ করে ১০ অক্টোবর ২০২৬,রোজ শনিবার বিডি ক্লিন - লক্ষ্মীপুর সদর উপজেলা টিমের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় টিমের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা।
সভায় টিমের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

আমরা বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শুধু পরিচ্ছন্নতা অভিযান নয় প্রয়োজন মানুষের মানসিকতার পরিবর্তন, নাগরিক দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টা।
আসুন, নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। আমাদের ঐক্য, দায়িত্ববোধ ও নিরলস প্রচেষ্টায় গড়ে তুলি একটি সচেতন, পরিচ্ছন্ন ও আদর্শ বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অঙ্গীকার! পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে  বিডি ক্লিন - রায়পুর উপজেলা টিমের উদ্যো...
10/10/2026

পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অঙ্গীকার!

পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বিডি ক্লিন - রায়পুর উপজেলা টিমের উদ্যোগে ১০ অক্টোবর ২০২৬, রোজ শনিবার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয় রায়পুর উপজেলা শহীদ মিনার ও তার আশপাশ।
শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয় বরং নিজেদের কাজের মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরছেন বিডি ক্লিনের তারুণ্যরা। আমাদের বিশ্বাস পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের চারপাশকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা একসাথে ঐক্যবদ্ধ হই অপরিচ্ছন্নতার বিরুদ্ধে।আমাদের সচেতনতা ও আমাদের ঐক্যই গড়বে আগামীর পরিচ্ছন্ন বাংলাদেশ

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

28/09/2026

বিডি ক্লিন নেত্রকোনা এর তারুণ্যের কঠোর পরিশ্রমে পরিচ্ছন্ন হচ্ছে সাধুপাড়া বেলতলী খাল।

শপথ বাক্য পাঠ করছেন বিডি ক্লিন তারুণ্যরা।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ...
20/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান।

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন - কমলনগর উপজেলা টিমের উদ্যোগে চর লরেন্স বাজারে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয় এটি সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম শর্ত।
আসুন, নিজেদের বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখি এবং ডেঙ্গু প্রতিরোধে অন্যদেরও সচেতন করি।

পরিচ্ছন্নতা হোক অভ্যাস, ডেঙ্গুমুক্ত হোক সমাজ।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/09/2026

আবর্জনা সরিয়ে বদলে দিলাম হাল,
নতুন রূপে জেগে উঠল রাজারবের খাল।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে ২০০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয়েছে মাধবপাশা রাজারবের খাল।

স্থান: মাধবপাশা, রাজারবের খাল, বাবুগঞ্জ, বরিশাল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/09/2026

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে ২০০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হচ্ছে মাধবপাশা রাজারবের খাল।

স্থান: মাধবপাশা, রাজারবের খাল, বাবুগঞ্জ, বরিশাল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/09/2026

পরিচ্ছন্ন হবে বাবুগঞ্জ মাধবপাশা রাজারবের খাল।

বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করাচ্ছেন বরিশাল -৩ আসনের মাননীয় সংসদ সদস্য #জনাব_জয়নুল_আবেদীন।

স্থান: মাধবপাশা, রাজারবের খাল, বাবুগঞ্জ, বরিশাল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

11/09/2026

আবর্জনা সরিয়ে ফিরিয়ে দিলাম প্রাণ,
কুলকুরমাইয়ে জেগেছে নতুন প্রাণ।

চট্টগ্রাম-৭ আসনের মাননীয় এমপি Humam Quader Chowdhury এর উদ্যোগে ৬৫০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো কুলকুরমাই খালের অংশবিশেষ...

স্থান: রোয়াজারহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share