উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর

উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর শিক্ষা, ঐক্য,উন্নয়ন

উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর 🇧🇩 মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গতকালের আনন্দ ভ্রমণ 🇧🇩উদয়ন ক্লাব ও পাঠাগার-...
27/03/2026

উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর

🇧🇩 মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গতকালের আনন্দ ভ্রমণ 🇧🇩

উদয়ন ক্লাব ও পাঠাগার-এর আয়োজনে সুন্দর ও স্মরণীয় একটি দিন কাটলো আনন্দ, ভ্রমণ ও একসাথে থাকার উচ্ছ্বাসে।

✨ উদয়ন ক্লাব ও পাঠাগার — অভিযাত্রায় অদম্য।

#২৬মার্চ #স্বাধীনতা_দিবস #আনন্দভ্রমণ

21/03/2026

🌙✨ ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে ঈদের পরপরই উদয়ন ক্লাব ও পাঠাগার আয়োজন করছে একটি স্পেশাল একদিনের অ্যাডভেঞ্চার ট্রিপ! 🌊🏞️

পাহাড়, ঝর্ণা আর সমুদ্র—প্রকৃতির তিন রূপ একদিনেই উপভোগ করার অসাধারণ সুযোগ!

📍 গন্তব্য:
কমলদহ ট্রেইল + বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

✨ ভ্রমণের বিশেষ আকর্ষণ:
🥾 রোমাঞ্চকর পাহাড়ি ট্রেকিং (কমলদহ ট্রেইল)
🌿 ঝর্ণার পথে জঙ্গল, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
💦 এই সময় ঝর্ণায় পানির প্রবাহ তুলনামূলক কম থাকলেও, এর প্রাকৃতিক সৌন্দর্য ও ট্রেইলের অভিজ্ঞতা থাকে দারুণ উপভোগ্য
🌊 নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটানো
🌅 মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে ফিরতি যাত্রা

🍽️ খাবারের ব্যবস্থা:
🥐 সকালের নাস্তা: পরোটা + সবজি, পানি
🍛 দুপুরের খাবার: গরুর মাংস, মুরগি, ভাত, ডাল, সালাদ, পানি
🥪 ফেরার পথে স্ন্যাকস: বাটার বন + কমলা + পানি

👕 বিশেষ উপহার:
সবাইকে ক্লাবের কাস্টম লোগোসহ টি-শার্ট গিফট!

🕔 ভ্রমণের সময়সূচি:
🚐 রওনা: ভোর ৫:০০ টা
🌇 ফিরতি যাত্রা: সূর্যাস্তের পর (রাতের আগেই ফিরে আসা)

📅 তারিখ:
🗓️ ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)

💰 খরচ:
মাত্র ১,৫০০/- টাকা/জন
✔️ ট্রান্সপোর্ট
✔️ সকালের নাস্তা
✔️ দুপুরের খাবার
✔️ স্ন্যাকস
✔️ রান্না, বাবুর্চি ও সরঞ্জাম
✔️ কাস্টম টি-শার্ট

👥 সীমিত আসন: মাত্র ৪০ জন
➡️ আগে রেজিস্ট্রেশন করলে আগে সুযোগ!

⚠️ বিশেষ দ্রষ্টব্য:
ব্যক্তিগত খরচ (ব্যক্তিগত কেনাকাটা বা অতিরিক্ত খরচ) রেজিস্ট্রেশন ফি-এর অন্তর্ভুক্ত নয়।

📞 রেজিস্ট্রেশন ও যোগাযোগ:
📱 মাছুম জুলকারনাইন: 01831854292
📱 মোঃ ইস্রাফিল: 01812465636
📱 একরাম মাহমুদ শিমুল: 01840243174

📍 রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ঠিকানা:
শিমুল ট্রেডার্স, নুরুল্লার গোডাউন, চরমনসা, সদর, লক্ষ্মীপুর।

🎒🌴 চলুন সবাই মিলে প্রকৃতির কোলে কাটাই এক অবিস্মরণীয় দিন!
💦🌅🚐

#উদয়নক্লাব #কমলদহট্রেইল #বাঁশবাড়িয়াসৈকত #সীতাকুণ্ডভ্রমণ #ক্লাবট্রিপ #লক্ষ্মীপুর #চট্টগ্রামঅ্যাডভেঞ্চার

19/03/2026

🌙✨ ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে ঈদের পরপরই উদয়ন ক্লাব ও পাঠাগার আয়োজন করছে একটি স্পেশাল একদিনের অ্যাডভেঞ্চার ট্রিপ! 🌊🏞️

পাহাড়, ঝর্ণা আর সমুদ্র—প্রকৃতির তিন রূপ একদিনেই উপভোগ করার অসাধারণ সুযোগ!

📍 গন্তব্য:
কমলদহ ট্রেইল + বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

✨ ভ্রমণের বিশেষ আকর্ষণ:
🥾 রোমাঞ্চকর পাহাড়ি ট্রেকিং (কমলদহ ট্রেইল)
🌿 ঝর্ণার পথে জঙ্গল, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
💦 এই সময় ঝর্ণায় পানির প্রবাহ তুলনামূলক কম থাকলেও, এর প্রাকৃতিক সৌন্দর্য ও ট্রেইলের অভিজ্ঞতা থাকে দারুণ উপভোগ্য
🌊 নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটানো
🌅 মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে ফিরতি যাত্রা

🍽️ খাবারের ব্যবস্থা:
🥐 সকালের নাস্তা: পরোটা + সবজি, পানি
🍛 দুপুরের খাবার: গরুর মাংস, মুরগি, ভাত, ডাল, সালাদ, পানি
🥪 ফেরার পথে স্ন্যাকস: বাটার বন + কমলা + পানি

👕 বিশেষ উপহার:
সবাইকে ক্লাবের কাস্টম লোগোসহ টি-শার্ট গিফট!

🕔 ভ্রমণের সময়সূচি:
🚐 রওনা: ভোর ৫:০০ টা
🌇 ফিরতি যাত্রা: সূর্যাস্তের পর (রাতের আগেই ফিরে আসা)

📅 তারিখ:
ভ্রমণের তারিখ শীঘ্রই জানিয়ে দেয়া হবে
(আপডেট পাবেন গ্রুপে বা ফোনের মাধ্যমে)

💰 খরচ:
মাত্র ১,৫০০/- টাকা/জন
✔️ ট্রান্সপোর্ট
✔️ সকালের নাস্তা
✔️ দুপুরের খাবার
✔️ স্ন্যাকস
✔️ রান্না, বাবুর্চি ও সরঞ্জাম
✔️ কাস্টম টি-শার্ট

👥 সীমিত আসন: মাত্র ৪০ জন
➡️ আগে রেজিস্ট্রেশন করলে আগে সুযোগ!

⚠️ বিশেষ দ্রষ্টব্য:
ব্যক্তিগত খরচ (ব্যক্তিগত কেনাকাটা বা অতিরিক্ত খরচ) রেজিস্ট্রেশন ফি-এর অন্তর্ভুক্ত নয়।

📞 রেজিস্ট্রেশন ও যোগাযোগ:
📱 মাছুম জুলকারনাইন: 01831854292
📱 মোঃ ইস্রাফিল: 01812465636
📱 একরাম মাহমুদ শিমুল: 01840243174

📍 রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ঠিকানা:
শিমুল ট্রেডার্স, নুরুল্লার গোডাউন, চরমনসা, সদর, লক্ষ্মীপুর।

🎒🌴 চলুন সবাই মিলে প্রকৃতির কোলে কাটাই এক অবিস্মরণীয় দিন!
💦🌅🚐

#উদয়নক্লাব #কমলদহট্রেইল #বাঁশবাড়িয়াসৈকত #সীতাকুণ্ডভ্রমণ #ক্লাবট্রিপ #লক্ষ্মীপুর #চট্টগ্রামঅ্যাডভেঞ্চার

15/03/2026

🌙✨ ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে ঈদের পরপরই উদয়ন ক্লাব ও পাঠাগার আয়োজন করছে একটি স্পেশাল একদিনের অ্যাডভেঞ্চার ট্রিপ! 🌊🏞️

পাহাড়, ঝর্ণা আর সমুদ্র—প্রকৃতির তিন রূপ একদিনেই উপভোগ করার অসাধারণ সুযোগ!

📍 গন্তব্য:
রূপসী ঝর্ণা + গুলিয়াখালী সমুদ্র সৈকত

✨ ভ্রমণের বিশেষ আকর্ষণ:
🌄 সকালে ঠান্ডা ঝর্ণার জলে স্নান
🥾 পাহাড়ি ট্রেকিং ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ
🌿 কেওড়া বন ও সবুজ ঘাসের মাঠে হাঁটাহাঁটি
🌊 নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটানো
🌅 মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে ফিরতি যাত্রা

🍽️ খাবারের ব্যবস্থা:
🥐 সকালের নাস্তা: পরোটা + সবজি, পানি
🍛 দুপুরের খাবার: গরুর মাংস, মুরগি, ভাত, ডাল, সালাদ, পানি
🥪 ফেরার পথে স্ন্যাকস: বাটার বন + কমলা + পানি

👕 বিশেষ উপহার:
সবাইকে ক্লাবের কাস্টম লোগোসহ টি-শার্ট গিফট!

🕔 ভ্রমণের সময়সূচি:
🚐 রওনা: ভোর ৫:০০ টা
🌇 ফিরতি যাত্রা: সূর্যাস্তের পর (রাতের আগেই ফিরে আসা)
📅 তারিখ:
ভ্রমণের তারিখ শীঘ্রই জানিয়ে দেয়া হবে
(আপডেট পাবেন গ্রুপে বা ফোনের মাধ্যমে)

💰 খরচ:
মাত্র ১,৫০০/- টাকা/জন
✔️ ট্রান্সপোর্ট
✔️ সকালের নাস্তা
✔️ দুপুরের খাবার
✔️ স্ন্যাকস
✔️ রান্না, বাবুর্চি ও সরঞ্জাম
✔️ কাস্টম টি-শার্ট
👥 সীমিত আসন: মাত্র ৪০ জন
➡️ আগে রেজিস্ট্রেশন করলে আগে সুযোগ!

⚠️ বিশেষ দ্রষ্টব্য:
ব্যক্তিগত খরচ (ব্যক্তিগত কেনাকাটা বা অতিরিক্ত খরচ) রেজিস্ট্রেশন ফি-এর অন্তর্ভুক্ত নয়।

📞 রেজিস্ট্রেশন ও যোগাযোগ:
📱 মাছুম জুলকারনাইন: 01831854292
📱 মোঃ ইস্রাফিল: 01812465636
📱 একরাম মাহমুদ শিমুল: 01840243174

📍 রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ঠিকানা:
শিমুল ট্রেডার্স, নুরুল্লার গোডাউন, চরমনসা, সদর, লক্ষ্মীপুর।

🎒🌴 চলুন সবাই মিলে প্রকৃতির কোলে কাটাই এক অবিস্মরণীয় দিন!
💦🌅🚐

#উদয়নক্লাব #রূপসীঝর্ণা #গুলিয়াখালীসৈকত #সীতাকুণ্ডভ্রমণ #ক্লাবট্রিপ #লক্ষ্মীপুর #চট্টগ্রামঅ্যাডভেঞ্চার

অভিনন্দন নব নির্বাচিত মাননীয় মন্ত্রী মহোদয়।পানি সম্পদ মন্ত্রণালয়। আমাদের লক্ষীপুর জেলার অহংকারShahiduddin Chowdhury Anee...
18/02/2026

অভিনন্দন
নব নির্বাচিত
মাননীয় মন্ত্রী মহোদয়।
পানি সম্পদ মন্ত্রণালয়।
আমাদের লক্ষীপুর জেলার অহংকার
Shahiduddin Chowdhury Anee
উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ❤️❤️

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়্যারপার্সন, আপসনীন নেত্রী বেগম খালেদা জিয়া আনুমানিক সকাল ৬.০০ ঘঠিকায় মৃত্য বরন করেন।ইন্না...
30/12/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়্যারপার্সন, আপসনীন নেত্রী বেগম খালেদা জিয়া আনুমানিক সকাল ৬.০০ ঘঠিকায় মৃত্য বরন করেন।ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাহের রাজেউন। উনার মৃত্যুতে উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর পরিবার গভীরভাবে শোক প্রকাশ ও উনার বিদহী আত্মার মাগফিরাত কামনা করছে।মহান আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,আমিন।

উদয়ন ক্লাব ও পাঠাগারের সম্মানিত উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক মোঃ ইউসুফ স্যার লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ হিসেবে পদা...
12/12/2025

উদয়ন ক্লাব ও পাঠাগারের সম্মানিত উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক মোঃ ইউসুফ স্যার লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ হিসেবে পদায়নের জন্য উদয়ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

01/11/2025

রামগতির ইটভাটা সংকট ও জলবায়ু বিপর্যয়: শাসনব্যবস্থা, পরিবেশ ও জনস্বাস্থ্য
— মাছুম জুলকারনাইন

রামগতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি ভঙ্গুর ভূখণ্ড, যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান প্রতিদিনই পরীক্ষার মুখোমুখি হয়। লবণাক্ত মাটি, নদীভাঙন, জলবায়ুর অস্থিরতা—সব মিলিয়ে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই পরিবেশগত ঝুঁকির তালিকায় শীর্ষ অবস্থানে। এমন একটি সংবেদনশীল এলাকায় যদি উন্নয়ন বা শিল্প স্থাপন হয়, তা হওয়া উচিত ছিল কঠোর পরিবেশ নীতি ও বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে। কিন্তু বাস্তব চিত্র এক নির্মম ব্যঙ্গ—রামগতিতে মোট ৫১টি ইটভাটা কার্যক্রম, যার মধ্যে বৈধ মাত্র দুটি, বাকি ৪৯টি অবৈধভাবে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এই তথ্য যদি সত্য হয়, তাহলে তা শুধু প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ নয়; এটি রাষ্ট্রের পরিবেশনৈতিক লজ্জাস্থল, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।

ইটভাটা শিল্পের সবচেয়ে বড় ক্ষতি ঘটে মাটি ও বায়ুর ওপর। ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে টপ সয়েল সংগ্রহ করা হয়, যা কৃষির জন্য অপরিহার্য। মাটি পুনর্গঠনে প্রকৃতির প্রয়োজন হয় প্রায় এক শতাব্দী, অথচ কিছু বছরের লোভ ও প্রভাবের কাছে সেই মাটি হাতেনাতে লুট হয়ে যাচ্ছে। এতে শুধু জমির উর্বরতা নয়, খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। উপকূলীয় অঞ্চল যেখানে ইতোমধ্যেই লবণাক্ততার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে জমির উর্বরতা নষ্ট হওয়া মানে কৃষকের ভবিষ্যৎ ধ্বংস, খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা এবং দারিদ্র্যের গভীরতা বৃদ্ধি।

অবৈধ ইটভাটার চিমনি থেকে অবিরাম নির্গত ধোঁয়া বাতাসে মিশে গঠন করছে বিষাক্ত বায়ুস্তর। সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড ও সূক্ষ্ম কণা (PM2.5/PM10) মানুষের ফুসফুস ধ্বংস করে। শিশুর শ্বাসনালী, বৃদ্ধের হৃদযন্ত্র এবং গর্ভবতী নারীর স্বাস্থ্য এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণের কারণে প্রতি বছর দুই লক্ষাধিক মানুষের অকালমৃত্যু ঘটে। রামগতির মতো প্রান্তিক উপকূলে যেখানে চিকিৎসা সুবিধা সীমিত, সেখানে এমন দূষণ সরাসরি জীবনসংকটে রূপ নেয়। ধূলা ও ধোঁয়ায় ভরা বাতাস, চোখ জ্বালা, কাশি, হাঁপানি—এসব এখানে নিত্যদিনের রোগে পরিণত হয়।

পরিবেশ অধিদপ্তরের কাছে ইটভাটা স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক, এবং আইন রয়েছে যাতে আবাসিক এলাকা, বিদ্যালয়, হাসপাতাল কিংবা নদীর তীরের আশেপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু কাগজের আইন আর মাঠের বাস্তবতার মাঝে অনেক দূরত্ব। যেখানে আইন তার শক্তি হারায় এবং প্রভাবশালী গোষ্ঠী তাদের অর্থ ও সম্পর্কের জোর দেখায়, সেখানে রাষ্ট্রের নৈতিকতা ও নাগরিক অধিকারের মৃত্যু ঘটে নীরবে। নিয়মিত মনিটরিং থাকলে, সাহসী প্রশাসন থাকলে, জনগণের স্বাস্থ্য ও পরিবেশের মূল্য যদি সত্যিই বিবেচ্য হতো, তাহলে এভাবে প্রকাশ্যে অবৈধতা চলতে পারত না।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার বাংলাদেশের উপকূল। লবণাক্ততা বাড়ছে, নদীভাঙন গ্রাস করছে বসতি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মানুষকে উদ্বাস্তু করছে। এমন প্রেক্ষাপটে অবৈধ ইটভাটা মানে আশ্রয়হীন মানুষকে আরও আশ্রয়হীন করে দেওয়া। গাছ কাটা ও বন ধ্বংস করে কাঠ সংগ্রহ করা মানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করা। প্রকৃতি সবসময় তার প্রতিশোধ নেয় ধীরে, কিন্তু নিশ্চিতভাবে।

এই অপরাধের শেকড় শুধুই অর্থনৈতিক নয়; এটি নৈতিক, প্রশাসনিক ও রাষ্ট্রীয় দুর্বলতার প্রতিচ্ছবি। যখন আইন থাকে কিন্তু প্রয়োগ হয় না, যখন পরিবেশ থাকে কিন্তু তার রক্ষক থাকে না, যখন মানুষের স্বাস্থ্য থাকে কিন্তু তার মূল্য থাকে না, তখন এমন অবৈধ সাম্রাজ্য দাঁড়াইয়েই যায়। এই নীরব আপস ও উদাসীনতার নামই সুশাসনের বিপরীত—এটি শাসনব্যবস্থার আত্মহত্যা।

রামগতির ইটভাটাগুলো শুধু ইট পোড়াচ্ছে না, ভবিষ্যৎ পোড়াচ্ছে। নদীর তীর ভাঙছে, ফসলের জমি ফুরিয়ে যাচ্ছে, বাতাস বিষাক্ত হয়ে উঠছে, আর মানুষ অদৃশ্য মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। উন্নয়নের স্বপ্ন তখনই ধ্বংসাত্মক হয়ে ওঠে, যখন তা টেকসইতার ভিত্তিতে দাঁড়ায় না। আজ রামগতি ধুঁকছে; কাল দেশের অন্য উপকূলও একই পরিণতির মুখোমুখি হবে। প্রকৃতি কারো কাছে ঋণ রেখে যায় না। আমরা যদি তাকে ধ্বংস করি, সে আমাদের ফিরিয়ে দেয় দ্বিগুণ শক্তিতে।

সুতরাং অবিলম্বে কঠোর অভিযান, প্রযুক্তিগত বিকল্প যেমন পরিবেশবান্ধব ব্লক ব্যবহার, স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা—এসব এখন সময়ের অপরিহার্য দাবি। উপকূলকে রক্ষা করা মানে দেশকে রক্ষা করা। আজ যাদের গলা চেপে এই অবৈধ ইটভাটা টিকে আছে, তাদের নীরবতা আগামী প্রজন্মের শ্বাসরোধ হয়ে উঠবে। পরিবেশের ক্ষতি কোনো স্থানীয় ব্যক্তি বা সরকারের ক্ষতি নয়; এটি জাতির ক্ষতি, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি।

শেষ পর্যন্ত সত্যটি খুব সহজ—
অবৈধ লাভের সঙ্গে জনগণের স্বাস্থ্য, প্রকৃতি আর ভবিষ্যতের নিরাপত্তার যুদ্ধ হলে, প্রকৃতি জয়ী হবে। কিন্তু সেই বিজয়ে আমরা থাকব না, থাকবে শুধু আমাদের ভুল সিদ্ধান্তের ধ্বংসস্মারক।

28/08/2025

সূরা আল-মুলক

বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করি আল্লাহর নামে—করুণার শীতল ঝর্ণাধারা, অনন্ত দয়ার সাগর।

১. মহিমান্বিত সেই সত্তা, যাঁর হাতে সমস্ত রাজ্য ও সাম্রাজ্যের চাবিকাঠি। তিনি সর্বশক্তিমান—এক পলকেই রূপান্তরিত করতে পারেন সৃষ্টির দৃশ্যপট।

২. মৃত্যুর অন্ধকার তিনিই সৃষ্টি করেছেন, জীবনের আলোকোজ্জ্বল প্রভাতও তাঁরই দান। মানুষকে পরীক্ষা করছেন—কাজের সৌন্দর্যে কার দীপ্তি সবচেয়ে উজ্জ্বল হয়। তিনিই প্রবল শক্তিধর, আবার সীমাহীন ক্ষমাশীল।

৩. তিনি সাত আসমান গড়ে তুলেছেন পরিপূর্ণ সুষমায়। দয়াময়ের কারুকাজে কোথায় খুঁজে পাবে তুমি ত্রুটি? যদি মনে সন্দেহ থাকে, তবে দৃষ্টি ফেরাও—আকাশ জুড়ে কোথাও কি দেখতে পাও ভাঙন বা ফাটল?

৪. আবার তাকাও, বারবার তাকাও। শেষে চোখ নামিয়ে আনবে তুমি—হতাশ, নত, ক্লান্ত হয়ে।

৫. তিনি আকাশমণ্ডলকে অলংকৃত করেছেন তারার দীপ্তিমালায়—জোনাকির মতো টিমটিমে, প্রদীপের মতো আলোকোজ্জ্বল। সেই নক্ষত্রগুলো শয়তানদের জন্য নিক্ষিপ্ত আগুনের গোলা, আর প্রস্তুত রয়েছে অগ্নিগহ্বর, দাউ দাউ করে জ্বলা নরক।

৬. যারা তাদের প্রভুকে অস্বীকার করেছে—তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কী ভয়াবহ সে আবাস!

৭. সেখানে যখন তাদের নিক্ষেপ করা হবে, তখন শোনা যাবে আগুনের গর্জন—শ্বাসরুদ্ধকর চিৎকার, যেন ক্রোধে ফেটে পড়ছে।

৮. ক্রোধে যেন তা টুকরো টুকরো হয়ে যাবে! যখন নতুন কোনো দল সেখানে পড়বে, ফেরেশতারা প্রশ্ন করবে: “তোমাদের কাছে কি কোনো সতর্কবার্তাবাহী আসেনি?”

৯. তারা বলবে: “হ্যাঁ, এসেছিল। কিন্তু আমরা তাকে অস্বীকার করেছিলাম। আমরা বলেছিলাম—আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো বিভ্রান্ত।”

১০. তারা আক্ষেপে বলবে: “হায়, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম—তাহলে আজ আমরা এই জ্বলন্ত অগ্নিগহ্বরে পতিত হতাম না।”

১১. তারা তখন নিজেদের অপরাধ স্বীকার করবে। কিন্তু আর সময় থাকবে না—ধ্বংস বর্ষিত হবে তাদের উপর।

১২. যারা অদৃশ্যের অন্তরালেই তাদের রবকে ভয় করে চলে—তাদের জন্য ক্ষমা, আর রয়েছে অনন্ত পুরস্কার।

১৩. গোপন করো কিংবা প্রকাশ—হৃদয়ের অন্তর্গত প্রতিটি কথা তিনি জানেন।

১৪. যিনি সৃষ্টি করেছেন—তিনি কি জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ, সবকিছুর খবরদার।

১৫. এই পৃথিবীকে তিনি বানিয়েছেন সহজ পদচারণার ভূমি। ঘুরে বেড়াও এর বুকে, ভোগ করো তাঁর দেয়া রিজিক। কিন্তু মনে রেখো—ফিরে যেতেই হবে তাঁর দিকেই।

১৬. তোমরা কি নিশ্চিন্ত—আসমানের অধিপতি চাইলে পৃথিবীকে কাঁপিয়ে দেবে না?

১৭. তোমরা কি ভাবো না—তিনি প্রেরণ করবেন না আকাশ থেকে পাথরের ঝড়? তখন বুঝবে সতর্কবার্তার ভয়াবহ সত্য।

১৮. আগেকার প্রজন্মও অস্বীকার করেছিল; তারপর কেমন ভীষণ হয়েছিল শাস্তির দৃশ্য!

১৯. তারা কি দেখেনি ওপরে উড়ে চলা পাখিদের? কখনো ডানা মেলে, কখনো গুটিয়ে নেয়—কিন্তু তাদের ধরে রাখে কে? একমাত্র দয়াময় ছাড়া আর কেউ নয়। তিনি সবকিছুর প্রতি দৃষ্টি রাখেন।

২০. বলো: আল্লাহ ছাড়া আর কে আছে, যে বাহিনী নিয়ে তোমাদের সাহায্য করতে আসবে? কাফিররা তো ভ্রান্তির মরীচিকায় হারিয়ে যায়।

২১. বলো: যদি আল্লাহ তাঁর রিজিক বন্ধ করে দেন, তবে আর কে তা এনে দিতে পারবে? অথচ তারা অহংকারে মত্ত, সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়।

২২. যে মানুষ মুখ থুবড়ে পড়ে পথ চলে—সে কি পথপ্রাপ্ত? নাকি সেইজন, যে সোজা দাঁড়িয়ে সঠিক পথে দৃঢ় থাকে?

২৩. বলো: শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, হৃদয়ের বোধ—সবই তিনিই দিয়েছেন। অথচ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো।

২৪. বলো: তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর একদিন তোমাদের সমবেত করবেন তাঁর সামনে।

২৫. তারা বলে: “কবে আসবে সেই প্রতিশ্রুত শাস্তি, যদি তোমরা সত্যবাদী হও?”

২৬. বলো: “সেই জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। আমি তো কেবল এক স্পষ্ট সতর্ককারী।”

২৭. যখন তারা শাস্তিকে কাছে থেকে দেখতে পাবে—অবিশ্বাসীদের মুখ মলিন হয়ে যাবে। আর বলা হবে: “এই তো সেই, যার জন্য তোমরা এত তাড়াহুড়া করতে।”

২৮. বলো: “আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন, কিংবা আমাদের প্রতি দয়া করেন—তবুও কে রক্ষা করবে কাফিরদের দাহ্য আগুন থেকে?”

২৯. বলো: “তিনিই রহমান, আমরা তাঁর উপর ভরসা করি, তাঁরই উপর নির্ভর করি। খুব শিগগিরই তোমরা জানতে পারবে—কে আছে প্রকাশ্য বিভ্রান্তিতে।”

৩০. বলো: “তোমরা কি ভেবেছ—যদি তোমাদের পানি মাটির গভীরে হারিয়ে যায়, তবে কে এনে দেবে তোমাদের সেই স্বচ্ছ প্রবাহিত জল?”

23/08/2025

প্রগতির মিথ ও পশ্চিমা সভ্যতার ধুঁকুনি: নৈতিক অবক্ষয়ের এক অন্তর্দৃষ্টি
— মাছুম জুলকারনাইন

বর্তমান সময়ে “প্রগতিশীলতা” ধারণাটি যেন একটি ভ্রান্ত মোড়কে বন্দি হয়ে পড়েছে। এখন আর প্রগতির অর্থ বোঝানো হয় না জ্ঞান, বিজ্ঞান, শিক্ষার বিস্তার বা মানবিক মূল্যবোধের বিকাশ দিয়ে; বরং তা ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়ছে বাহ্যিক পোশাক, শরীরের প্রদর্শনী, বিনোদন ও ভোগবাদী মানসিকতার ভিতরে। পাশ্চাত্যের সংস্কৃতিতে একজন নারী যতখানি খোলামেলা পোশাক পরে, সমাজে তাকে তত বেশি আধুনিক ও প্রগতিশীল হিসেবে গণ্য করা হয়। অথচ প্রগতিশীলতা প্রকৃত অর্থে হলো নৈতিকতা, দায়িত্ববোধ, মানবিকতা এবং সমাজের প্রতি ইতিবাচক অবদান রাখার এক ধারাবাহিক প্রচেষ্টা। শুধুমাত্র শরীরের প্রদর্শন কখনোই সভ্যতার উন্নতির পরিচায়ক হতে পারে না।

ইসলাম এই প্রেক্ষাপটে ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। এখানে শালীনতা ও পর্দা কেবল ধর্মীয় বিধান নয়, বরং আত্মমর্যাদা, সম্মান ও সামাজিক নিরাপত্তার প্রতীক। মুসলিম সমাজের ইতিহাসে অসংখ্য নারী চিকিৎসা, শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখেছেন। তারা কখনো শালীনতার বিপরীতে গিয়ে অগ্রগতি অর্জন করেননি; বরং তাদের সাফল্য প্রমাণ করেছে যে প্রকৃত উন্নতি শালীনতা ও নৈতিকতার ভিতেই নিহিত।

অন্যদিকে পাশ্চাত্য সভ্যতা আজ একটি বহুমাত্রিক সংকটের মধ্যে আবদ্ধ। জন্মহার আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে, যা তাদের জনসংখ্যাগত ভারসাম্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিবাহ প্রতিষ্ঠান ক্রমশ ভেঙে পড়ছে, বিবাহবিচ্ছেদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, এবং একক মাতৃত্ব একটি সাধারণ সামাজিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরিবার ভাঙনের এই ধারা শিশুদের মানসিক ও সামাজিক বিকাশকে বিঘ্নিত করছে, যার ফলে একটি অস্থির প্রজন্ম বেড়ে উঠছে।
মানসিক স্বাস্থ্য সংকট পাশ্চাত্যের সভ্যতার আরেকটি বড়ো চ্যালেঞ্জ। উন্নত অর্থনীতি ও প্রযুক্তিগত সমৃদ্ধি থাকা সত্ত্বেও মানসিক চাপ, হতাশা, মাদকাসক্তি ও আত্মহত্যার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কর্মক্ষেত্রে মানসিক অসুস্থতা অনুপস্থিতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে স্পষ্ট হয় যে প্রযুক্তি ও ভোগবিলাস মানুষকে সুখী করতে পারছে না; বরং তারা এক গভীর শূন্যতা ও অর্থহীনতার মধ্যে ডুবে যাচ্ছে।

নৈতিক অবক্ষয়ও পশ্চিমা সভ্যতার অবনতির অন্যতম প্রধান কারণ। যৌন স্বাধীনতার নামে যৌন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, এবং এর পরিণতিতে যৌনবাহিত রোগ ও অকাল গর্ভধারণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একদিকে সামাজিক অবক্ষয়, অন্যদিকে পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যাওয়ার ফলে মানবিক মূল্যবোধ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই সমস্ত উপাদান মিলেই একটি সভ্যতাকে ভেতর থেকে ধীরে ধীরে ক্ষয়ে দিচ্ছে।
অতএব, পাশ্চাত্যের ভোগবাদী সংস্কৃতি যে প্রগতির প্রতীক নয়, বরং অবক্ষয়ের পূর্বাভাস—তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। প্রকৃত প্রগতিশীলতা হলো সেই জীবনব্যবস্থা, যেখানে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধের সম্মিলন ঘটবে। ইসলামি সভ্যতা শালীনতা ও নৈতিকতাকে ভিত্তি করে একটি টেকসই সমাজ গড়ে তোলার রূপরেখা দিয়েছে, যা আজও সভ্যতার স্থায়িত্বের একমাত্র পরীক্ষিত পথ।

Address

চরমনসা-ধর্মপুর, তেওয়ারীগঞ্জ, সদর লক্ষ্মীপুর
Lakshmipur
3702

Alerts

Be the first to know and let us send you an email when উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উদয়ন ক্লাব ও পাঠাগার, লক্ষ্মীপুর:

Share