রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি - Ramgonj Journalist Welfare Association

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি - Ramgonj Journalist Welfare Association

রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি - Ramgonj Journalist Welfare Association * রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি
* Ramgonj Journalist Welfare Association
* Hello: +8801760685490

রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি একটি শিক্ষা, গবেষণা, সঞ্চয়, সামাজিক-ব্যবসায় ও কল্যাণমূলক সংগঠন। রামগঞ্জের সাংবাদিক সমাজের কল্যাণ সাধনই সমিতির মূল লক্ষ্য। সাংবাদিকদের সংগঠন হিসেবে ২০১১ সালের ১লা আগস্ট রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির জন্ম। সেই থেকে অদ্যাবধি রামগঞ্জ উপজেলায় মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে এই সমিতির।

*লক্ষ্য :
রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির লক্ষ্য রামগঞ্জের সাংবাদিকদের সার্বিক কল্যাণে ক

ার্যক্রম গ্রহণ, সাংবাদিকতার ক্ষেত্রে গবেষণার জন্য বৃত্তি ও পুরস্কার প্রবর্তন, দুঃস্থ সাংবাদিক ও তাদের পরিবারবর্গকে সম্ভাব্য আর্থিক সহায়তা প্রদান, সাংবাদিকদের নিজস্ব গ্রন্থ ও রচনা প্রকাশে আর্থিক অনুদান, মেধাবী অথচ দরিদ্র ছাত্রদের সম্ভাব্য আর্থিক সহায়তা প্রদান প্রভৃতি।

*উদ্দেশ্য :
(ক) সাংবাদিকদের মর্যাদা সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়ন।
(খ) পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের বৈধ অধিকার সংরক্ষণে সহায়তা দান।
(গ) সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে কোনরূপ ক্ষতিগ্রস্থ হলে সদস্যদের সম্ভাব্য সহযোগিতা প্রদান।
(ঘ) সাংবাদিকদের আর্থিক কল্যাণ সাধনে তহবিল গঠন ও পরিচালনা এবং সদস্যদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ।
(ঙ) সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে ও গ্রহণে সহায়তা দান।
(চ) রামগঞ্জে সাংবাদিকতার স্বাধীনতার নিশ্চয়তা বিধানে অব্যাহত প্রচেষ্টা চালান এবং পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও গ্রন্থ প্রকাশ।
(ছ) সদস্যদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে যৌথ কর্মদ্যোগ, সাংস্কৃতিক, ক্রীড়া বিষয়ক ও জাতি গঠন মূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ।
(জ) রামগঞ্জের প্রবীণ ও কৃতী সাংবাদিকদের মূল্যায়ন ও বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রবর্তন।
(ঝ) সংবাদপত্র সংশ্লিষ্ট অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের সংঙ্গে সৌহাদ্যপূর্ণ ও সহযোগিতা মূলক সম্পর্ক প্রতিষ্ঠা এবং যৌথ কার্যক্রম গ্রহণ।
(ঞ) মেধাবী ও উদ্যমী তরুণ/তরুণীদের সাংবাদিকতা পেশায় আকৃষ্ট করা।
(ট) পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন, প্রশিক্ষণ ও গবেষণা প্রকল্প গ্রহণ।
(ঠ) দেশ ও বিদেশের সাংবাদিকাদের সাথে যোগাযোগ স্থাপন, সফর বিনিময়, পারস্পরিক সহযোগিতা আদান-প্রদান ইত্যাদি কর্মসূচী গ্রহণ।

*সদস্যভূক্তি :
রামগঞ্জের যে কোন স্থানে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্বে নিয়োজিত যে কোন ব্যক্তি সমিতির সদস্য হতে পারবেন। সদস্যভূক্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে ৫০০ (পাঁচশত) টাকা ভর্তি ফি দিতে হবে। তাছাড়া সদস্যভুক্তির পর প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১০০/ টাকা করে সদস্য ফি দিতে হবে।

*সদস্যপদ :
রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ৪ ধারা মোতাবেক সমিতিতে চার ধরনের সদস্য থাকবেন। যথা- সাধারণ সদস্য, সহযোগী সদস্য, আজীবন সদস্য ও সম্মানিত সদস্য।

*সাধারণ সদস্য :
দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত রামগঞ্জের সাংবাদিকরা রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সদস্য হতে পারবেন।

*সহযোগী সদস্য :
জনসংযোগ পেশায় কর্মরত অথবা সাংবাদিকতা করতে আগ্রহী ব্যক্তিবর্গ সমিতির সহযোগী সদস্য হতে পারবেন। সহযোগী সদস্য ফিস বার্ষিক এককালীন ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা। সহযোগী সদস্যদেরকে সমিতির পরিচয়পত্র দেয়া যাবে এবং প্রশিক্ষণ প্রদান করা হবে।

*আজীবন সদস্য :
সমিতির সাধারণ সদস্য ও জনসংযোগ পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ সমিতির তহবিলে এককালীন ১০১০০/- (দশ হাজার একশত) টাকা অনুদান প্রদান করে আজীবন সদস্যপদ লাভ করতে পারবেন। আজীবন সদস্যদেরকে সংস্থার পরিচয়পত্র ও একটি সনদপত্র প্রদান করা হবে।

*সম্মানিত সদস্য :
রামগঞ্জের প্রবীন ও প্রথিতযশা যে কোন সাংবাদিককে রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সম্মানিত সদস্যপদ প্রদান করা যাবে। স্থায়ী পরিষদের সিদ্ধান্তক্রমে সম্মানিত সদস্যপদ দেয়া হবে। সম্মানিত সদস্যদের একটি সনদপত্র ও সমিতির মনোগ্রাম খচিত ক্রেস্ট প্রদান করা হবে।

Address

Thana Road, Ramgonj
Lakshmipur
3720

Telephone

+8801760685490

Website

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি - Ramgonj Journalist Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি - Ramgonj Journalist Welfare Association:

Share