Red Crescent Youth BDRCS, Raipur Upazila Team

Red Crescent Youth BDRCS, Raipur Upazila Team Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Red Crescent Youth BDRCS, Raipur Upazila Team, Nonprofit Organization, Laksamipur, Bangladesh, Raipur, Lakshmipur.

কৃতজ্ঞতা Media News 🤝
03/06/2026

কৃতজ্ঞতা Media News 🤝

আজ বিকেল প্রায় ৫টায় রায়পুর মেইন রোডে অবস্থিত রূপালী ইলেকট্রনিক্সের ৫ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়...
03/06/2026

আজ বিকেল প্রায় ৫টায় রায়পুর মেইন রোডে অবস্থিত রূপালী ইলেকট্রনিক্সের ৫ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে রায়পুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে প্রচণ্ড ধোঁয়া ও তীব্র গরমের কারণে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের কয়েকজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়।

রায়পুর ফায়ার সার্ভিসের সাহসী সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মানবতার সেবায় নিয়োজিত রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের সকল স্বেচ্ছাসেবকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। তাদের এই নিঃস্বার্থ সেবা, দায়িত্ববোধ এবং মানবিকতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মানবতার সেবায় সর্বদা পাশে — রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট। ❤️🤝🚑🔥

তাপমাত্রা অনেক না হলেও বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প থাকার কারনে আপনারা প্রচুর ঘামছেন, ফলে আপনাদের দেহ থেকে অতিরিক্ত লবন পা...
02/06/2026

তাপমাত্রা অনেক না হলেও বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প থাকার কারনে আপনারা প্রচুর ঘামছেন, ফলে আপনাদের দেহ থেকে অতিরিক্ত লবন পানি বেরিয়ে যাচ্ছে,
সুতরাং এই চরম ভ্যাপসা গরমের ভেতরে যারা বাহিরে কাজ করছেন, আপনারা কিছু সময় পরপর পর্যাপ্ত পানি পান করুন, আর আপনার শারিরীক কোন সমস্যা না থাকলে পানিতে হালকা লবন গুলিয়ে খেতে পারেন বা স্যালাইন।

কারন এই চরম ভ্যাপসা গরমে আপনার দেহে পানিশূন্যতা তৈরী হয়ে অনেক জটিল সমস্যা তৈরী হতে পারে এমন কি পরিস্থিতি বেশি খারাপ হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

02/06/2026

আসুন সবাই সতর্ক হই 🌸

ধন্যবাদ Tridev Nath Sourja  বিভাগীয় উপ প্রধান,প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগরায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট,লক্ষীপুর ইউনিট...
02/06/2026

ধন্যবাদ Tridev Nath Sourja

বিভাগীয় উপ প্রধান,
প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগ
রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট,
লক্ষীপুর ইউনিট।

একজন জরুরী রোগীকে ১ম বারের মতো (A+) লাল ভালোবাসা উপহার দিল। আমরা সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবো।
মুমূর্ষ রোগীকে রক্তদান করি
অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

গত রবিবার বিকাল ৩টায় রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট-এর মাসিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় গত মাসের কার্যক্রম...
02/06/2026

গত রবিবার বিকাল ৩টায় রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট-এর মাসিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় গত মাসের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় “Great Member of the Month” নামে নতুন একটি সম্মাননা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়, যার মাধ্যমে প্রতি মাসে সেরা সদস্যকে স্বীকৃতি প্রদান করা হবে। এছাড়াও নতুন সদস্যদের সংগঠনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের স্বাগত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন দলনেতা আনোয়ার হোসেন রিপন এবং সঞ্চালনা করেন প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের প্রধান সিফাত রহমান ও উপ-প্রধান ত্রি দেবনাথ। পরিশেষে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

🌙✨ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ✨🌙মানবতার সেবায় নিয়োজিত রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিট এর পক্ষ থেকে সবাই...
27/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ✨🌙

মানবতার সেবায় নিয়োজিত রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিট এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।

সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখ কামনা করছি।

24/05/2026

☀️ তীব্র তাপপ্রবাহে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন! 🌡️

বর্তমান তীব্র গরমে একটু অসচেতনতা ডেকে আনতে পারে গুরুতর শারীরিক সমস্যা, এমনকি হতে পারে প্রাণঘাতীও। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় এখনই হোন আরও সচেতন।

এই ছোট্ট ভিডিওটি দেখে জেনে নিন—
তাপপ্রবাহের সময় কী করবেন, আর কী এড়িয়ে চলবেন।

পর্যাপ্ত পানি পান করুন
প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া এড়িয়ে চলুন
ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে থাকুন
হিটস্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন
শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ খেয়াল রাখুন

সচেতনতাই পারে বিপদ কমাতে।
নিজে নিরাপদ থাকুন, পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করুন।

তীব্র গরমে সুরক্ষা—আপনার সচেতনতাই সবচেয়ে বড় শক্তি!

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষেরায়পুর উপজেলা ফায়...
20/05/2026

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"
আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে

রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আয়োজনে অংশ গ্রহণ করেন, রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।

অগ্নি নিরাপত্তা, সচেতনতা ও মানবসেবায়
সবসময় প্রস্তুত রায়পুর ফায়ার সার্ভিস।

সার্বিক সহযোগিতায় সব সময় প্রস্তুত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রায়পুর উপজেলা দল।

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগীয় প্রধান Sifat Rahman  যুব রেড ক্রিসেন্ট, লক্ষ্মীপুর ইউন...
18/05/2026

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগীয় প্রধান Sifat Rahman যুব রেড ক্রিসেন্ট, লক্ষ্মীপুর ইউনিট কর্তৃক আয়োজিত বেসিক ফার্স্ট এইড ট্রেনিং সফলভাবে সম্পন্ন করে সনদপত্র অর্জন করেছেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজের মানুষের সেবায় এবং মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

তার এই সাফল্য ও অর্জনে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট গর্বিত। 💖

সিফাত রহমানের জন্য আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
মানবতার সেবায় আপনার পথচলা আরও সুন্দর ও সফল হোক। ❤🤝

Address

Laksamipur, Bangladesh, Raipur
Lakshmipur
3710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth BDRCS, Raipur Upazila Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share