FDEB কুষ্টিয়া জেলা

FDEB কুষ্টিয়া জেলা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হাতিয়ার সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার-নৈতিকতার আদর্শে উজ্জীবিত ডিপ্লোমা প্রকৌশলীদের প্রিয় সংগঠন “FDEB কুষ্টিয়া জেলা শাখা”

04/05/2026
28/04/2026

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি), কুষ্টিয়া জেলা শাখা

✨ বিশেষ জরুরি দৃষ্টি আকর্ষণ ✨
🗓️ ভোটার হালনাগাদের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি:

কুষ্টিয়া আইডিইবি-এর সম্মানিত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ আইডিইবি সদস্যদের ভোটার হালনাগাদের শেষ দিন।
অতএব, যারা এখনো ভোটার হালনাগাদ সম্পন্ন করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ভোটার হালনাগাদ সংক্রান্ত যেকোনো সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন:
📞 যোগাযোগ: ০১৭১১-৯৫৫৪৭৬
সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সময়মতো ভোটার হালনাগাদ সম্পন্ন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

✍️ মাআসসালাম,
প্রকৌশলী সাইফুল্লাহ সোহেল
সভাপতি
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)
কুষ্টিয়া জেলা শাখা

ভোলায় নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতার সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থিতাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে : ম...
07/04/2026

ভোলায় নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতার সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি

তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে : মিয়া গোলাম পরওয়ার

ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদাকে সুমিকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৭ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সাওদা সুমি সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস প্রদান করায় তাঁকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে- যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক, নিন্দনীয় এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি এই গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশ করলেই কাউকে গ্রেফতার করা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

তিনি বলেন, বর্তমান সরকার ক্রমাগতভাবে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। জামায়াতের নারী কর্মী সাওদা সুমির গ্রেফতার সরকারের দমনমূলক ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, একটি স্বাধীন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের গ্রেফতার দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলবে এবং জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবে।

এছাড়াও তিনি দেশের সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী সমাজ, সাংবাদিক সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ জানাতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী অধিকার নিয়ে যে সব তথাকথিত প্রগতিবাদী নারী সংগঠন অহর্নিশ মুখে ফেনা তোলেন তারা এখন নিরব কেন?

তিনি বলেন, দেশের নাগরিকদের ওপর জুলুম-নির্যাতন ও দমনপীড়ন চালিয়ে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের অধিকার হরণ করে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর দায় সরকারকেই নিতে হবে।

আমি অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জুলুম-নির্যাতন বন্ধ করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

🕊️ শোকবার্তা 🕊️কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মা নদীতে  ফেরি পারাপারের সময় মর্মান্তিক দুর্ঘটনায় বহু ...
25/03/2026

🕊️ শোকবার্তা 🕊️

কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মা নদীতে ফেরি পারাপারের সময় মর্মান্তিক দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানি ও হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এমন অবহেলার যথাযথ শাস্তি দাবী জানাচ্ছি।

প্রকৌশলী সাইফুল্লাহ সোহেল
সভাপতি
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
কুষ্টিয়া জেলা শাখা।

23/03/2026

IDEB Constitution in Bangla
Link Comment a

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর ও জেলা শাখার সাবেক শিবিরের ঈদ পুনর্মিলনী ২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেব...
22/03/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর ও জেলা শাখার সাবেক শিবিরের ঈদ পুনর্মিলনী ২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ প্রকৌশলী সিরাজুল ইসলাম। সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।আনন্দঘন এই প্রোগ্রামে সাবেক ভাইদের আনন্দ ও মিলন মেলায় পরিণত হয়। আরো অসংখ্য মেহমান উপস্থিত ছিলেন। সকলেই জীবন পরিকল্পনার বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এই আয়োজন এর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা যুব বিভাগ কে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি প্রকৌশলী এম সাইফুল্লাহ সোহেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Address

Somobai Market-2, Kataikhana Mor
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when FDEB কুষ্টিয়া জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share