Physiotherapy Association of Kushtia কুষ্টিয়া ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • Physiotherapy Association of Kushtia কুষ্টিয়া ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন

Physiotherapy Association of Kushtia কুষ্টিয়া ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলায় ফিজিওথেরাপি সেবার মান উন্নয়ন এবং পেশাজীবিদের অধিকার আদায় আমাদের একমাত্র লক্ষ্য

ফিজিওথেরাপির নামে সেরাজেম বা অপচিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন না তো ??কুষ্টিয়া জেলাতে কয়েকবছর যাবত , রোগীরা ফিজিওথেরাপির ন...
06/08/2026

ফিজিওথেরাপির নামে সেরাজেম বা অপচিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন না তো ??

কুষ্টিয়া জেলাতে কয়েকবছর যাবত , রোগীরা ফিজিওথেরাপির নামে ফ্রি সেরাজেম থেরাপি নিয়ে আসছে।

সেরাজেম মূলতো দক্ষিণ কোরিয়ার তৈরি একটি স্বয়ংক্রিয় থার্মাল ম্যাসাজ ও হিট থেরাপি যন্ত্র,যার কোন FDI certification বা কোন থিওরিটিক্যাল প্রমাণ নাই।

সেরাজেমের দাবী হলো এক মেশিনে সব রোগ ভালো,যা একেবারেই অসম্ভব ,বরং আমি এই কুস্টিয়াতেই অনেক সেরাজেম নেওয়া রোগী পেয়েছি যারা টানা ১ থেকে ৩ মাস সেরাজেম নেওয়ার কারণে মেরুদণ্ডের হাড় অবিন্যস্ত হয়ে গেছে,তার কারণে রোগীর হাটা চলাইআ অসম্ভব হয়ে পড়ে।

এখন সেরাজেমের মার্কেটিং সিস্টেম হলো এমন,সারা বাংলাদেশ এ এদের এক্সপিরিয়েন্স সেন্টার আছে,ওখানে যাবেন সেরাজেম থেরাপি নিবেন টাকা লাগবেনা,কিন্তু যারা স্বচ্ছল ,টাকা পয়সা আছে,মূলতো টার্গেট তারা।

কিছুদিন পরই তাদের বুঝিয়ে শুনিয়ে ১ লাখ থেকে ৩ লাখ টাকার ওপরে দামী মেশিন কিনিয়ে তারপর ছাড়বে।
তারা বুঝ দেয় আপনার বাড়িতে এটা থাকলে সবাই নিতে পারবেন কোন ব্যাথাই আর থাকবে না,কিন্তু এটা ডিরেক্ট ভাওতাবাজি ছাড়া কিছুই না।

এখন অনেকে বলতে পারেন তাদের জন্য গরিব রোগীরা থেরাপি নিতে পারছে,ফ্রি দিচ্ছে এইজন্য আপনাদের সমস্যা।এবার তাদের উদ্দেশ্যে বলি:

প্রথমতো,তারা যে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে,তার সাথে ডাক্তার আপনাকে যে ফিজিওথেরাপি ট্রিটিমেন্ট নিতে বলছে তার কোন অংশেই মিল নেই।
ফিজিওথেরাপি যেখানে মেডিকেল সায়েন্সেরই একটা অংশ এবং ফিজিওথেরাপি চিকিৎসক গণ প্রতিটা রোগীকে শুধুমাত্র এসেসমেন্ট করেই ট্রিটমেন্ট দেন,সেখানে ওনারা যাওয়া মাত্রই বেড এ শুইয়ে দেন যা আসলে একেবারেই বিপরীত।
তাইলে গরিব রোগীদের কি হবে ?
তাদের জন্য কুষ্টিয়া জেলাতে কোথায় কোথায় ফ্রি সেবা পাবেন সেই লিস্ট দিয়ে দিচ্ছি।

১। প্রতিবন্ধি সাহায্য সেবাকেন্দ্র-হাউজিং কুষ্টিয়া - ফ্রি
২। কুষ্টিয়া সদর হসপিটাল- নামমাত্র মূল্য
৩। আশা ফিজিওথেরাপি সেন্টার-র‍্যাবগলি-১০০ টাকা
৪। কুষ্টিয়া মেডিকেল কলেজ-(প্রস্তাবিত)

আর এর বাইরে যারা প্রাইভেট প্রতিষ্ঠান এ ফিজিওথেরাপি নিতে চান সেগুলোর সবখানেই প্রাইসলিস্ট এক,তাই শুধু প্রতিষ্ঠান এর নাম লিস্ট করা হলো:

১। ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার- কোর্টপাড়া,কোর্টস্টেশন রেইলগেট মোড় ।

২।মা ফিজিওথেরাপি সেন্টার ,হাসপাতাল মোড়,মরিয়ম ক্লিনিকের গলি।

৩।বৈশাখি ফিজিওথেরাপি সেন্টার,বৈশাখি ক্লিনিক ,ট্রমা গলি।

৪।এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টার,ট্রমা গলি।

৫।মাইক্রোল্যাব ফিজিওথেরাপি সেন্টার,পেয়ারাতলা।

৬।সনো ফিজিওথেরাপি ইউনিট,সনো টাওয়ার কুষ্টিয়া

৭।কেয়ার অন ফিজিওথেরাপি এন্ড সার্জিকাল পয়েন্ট,সিটি কলেজ মার্কেট।

৮। চাইল্ড ডেভলপমেন্ট সেন্টার,সিডিসি,জেলা স্কুলের সামনের গলি।

৯।রিভাইব ফিজিওথেরাপি সেন্টার,পোড়াদহ

প্রাইভেট প্রতিষ্ঠান এর ভেতর আমাদের জানামতে বর্তমানে শুধু এগুলোতেই অভিজ্ঞ এবং সার্টিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

এগুলার বাইরেও বেশ কিছু প্রতিষ্ঠান এবং নামধারী ফিজিওথেরাপিস্ট কুষ্টিয়া শহরে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছে।

তাই কুষ্টিয়া ফিজিওথেরাপি এসোসিয়েশন এর পরিকল্পনা হলো ভবিষ্যত এ জেলার সার্টিফাইড ফিজিওথেরাপিস্ট দের তালিকা করে তাদের নামে আইডি প্রস্তূত করা।

এবং জনসাধারণের মাঝে সঠিক এবং সেরা ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করা।

এছাড়াও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল চালু হওয়ার পর অতি দ্রুতোই সারাদেশে রিহ্যাবিলিটেশন পেশাজীবিগণ রেজিস্ট্রেশনের আওতায় চলে আসবে,সাথে ফিজিওথেরাপি সেন্টার গুলোও বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন এর আওয়াতায় আসা লাগবে।

31/12/2025

আমাদের সংগঠনের সাথে সংযুক্ত হতে চাইলে নিচের ফর্ম টি পূরণ করুন।

https://forms.gle/sRqau2PVptL7Ri5JA

কুষ্টিয়ার সকল বিপিটি ও ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট ভাই বোনদের গ্রুপে জানাই স্বাগতম।জেলা হিসাবে আমাদের কুস্টিয়া চিকিৎসার দিক ...
29/12/2025

কুষ্টিয়ার সকল বিপিটি ও ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট ভাই বোনদের গ্রুপে জানাই স্বাগতম।

জেলা হিসাবে আমাদের কুস্টিয়া চিকিৎসার দিক দিয়ে দিনকে দিন এগিয়ে গেলেও আমাদের ফিজিওথেরাপি পেশাজীবিদের জীবনের মান উন্নয়ন অনেকটাই পিছিয়ে ।

এর পিছনে একটাই কারণ,পেশাজীবিরা আমরা একজোট হয়ে এখনো চলা শুরু করতে পারিনাই।

যার কারণে ফিজিওথেরাপি পেশা সম্পর্কে রোগীদের মাঝেও অনেক ভ্রান্ত ধারণা এবং অবমূল্যায়নের শিকার হচ্ছি প্রতিনিয়ত আমরা ।

কিন্তু এই অবস্থায় চলতে থাকলে একটা সময় আমাদেরই এই পেশায় থেকে জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে যাবে।

আমাদের জেলায় অশিক্ষিত টেকনিশিয়ানরা রোগী দেখে ভূল চিকিৎসা দেয় ,মানুষ তাদের জন্য একজন ফিজিওথেরাপিস্ট কে তার প্রাপ্য সম্মান দিতে ভূল করছে।

আমাদের এই সংগঠন টা হবে পুরো কুস্টিয়া জেলার জন্য।

পেশাজীবিরা অনুগ্রহ করে কমেন্ট করবেন।

Address

Kushtia
Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Association of Kushtia কুষ্টিয়া ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Physiotherapy Association of Kushtia কুষ্টিয়া ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন:

Shortcuts

Share