কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন KUJ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন KUJ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (KUJ)
রেজিস্ট্রেশন নং: খুলনা–২০৬৯
সাংবাদিকদের পেশাগত অধিকার ও সংগঠনের প্ল্যাটফর্ম
� কুষ্টিয়া

খোকসা সরকারি কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি!সাইফুল্লাহ সালমান : খোকসা সরকারি কলেজের ভূগোল বিভ...
26/05/2026

খোকসা সরকারি কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি!

সাইফুল্লাহ সালমান : খোকসা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ নজরূল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অনিবন্ধিত একটি প্ল্যাটফর্মে প্রকাশিত অনিয়ম ও কলেজের মালামাল আত্মসাতের অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর” বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ নজরূল ইসলাম বলেন, কলেজের উন্নয়ন কাজের সময় অব্যবহৃত ও পরিত্যক্ত কিছু সামগ্রী যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই অপসারণ করা হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো মালামাল বিক্রি বা আত্মসাতের অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় চলমান উন্নয়ন কাজের জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদারকি কমিটি গঠন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কাজগুলো নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। কলেজের কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অধ্যক্ষ জনাব প্রফেসর শিশির কুমার রায় বলেন, “কলেজে চলমান সকল উন্নয়ন কাজ সরকারি বিধিমালা অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করা হবে। তবে যাচাই-বাছাই ছাড়া কাউকে অভিযুক্ত করা দুঃখজনক।”
এদিকে কলেজের কয়েকজন শিক্ষক জানান, অভ্যন্তরীণ কিছু মতপার্থক্যকে কেন্দ্র করে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়—এমন অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকা

📌 সত্যের গভীরে দৈনিক সূত্রপাত

#খোকসাসরকারিকলেজ
#খোকসাখবর
#কুষ্টিয়া
#খোকসা

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
23/05/2026

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

এই কার্ডটি আজ ভাইরাল!🔎 সত্যের সন্ধানে দৈনিক সূত্রপাত  #দৈনিক_সূত্রপাত  #আজকের_খবর  #বাংলা_নিউজ    #কুষ্টিয়া  #বাংলাদেশ
21/04/2026

এই কার্ডটি আজ ভাইরাল!

🔎 সত্যের সন্ধানে দৈনিক সূত্রপাত

#দৈনিক_সূত্রপাত
#আজকের_খবর
#বাংলা_নিউজ

#কুষ্টিয়া #বাংলাদেশ

সবার কল্যাণ কামনায়...
14/04/2026

সবার কল্যাণ কামনায়...

মহান স্বাধীনতা দিবস অমর হোক! #স্বাধীনতাদিবস    #কুষ্টিয়া  #সাংবাদিক  #ইউনিয়ন
26/03/2026

মহান স্বাধীনতা দিবস অমর হোক!

#স্বাধীনতাদিবস #কুষ্টিয়া #সাংবাদিক #ইউনিয়ন

নতুন ডিসি'র চ্যালেঞ্জ! #কুষ্টিয়া  #অবৈধ  #ইটভাটা  #নিউজ
19/03/2026

নতুন ডিসি'র চ্যালেঞ্জ!
#কুষ্টিয়া #অবৈধ #ইটভাটা #নিউজ

https://www.facebook.com/share/1AfcCYraCR/
15/03/2026

https://www.facebook.com/share/1AfcCYraCR/

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (KUJ)-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের ২য় তলায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মাহবুব, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।
#কুষ্টিয়া #সাংবাদিক #ইউনিয়ন #নিউজ #ঢাকা #বাংলাদেশ

সকল ভাষা শহীদদের স্মরণে  #কুষ্টিয়া  #সাংবাদিক  #ইউনিয়ন    #একুশে
21/02/2026

সকল ভাষা শহীদদের স্মরণে
#কুষ্টিয়া #সাংবাদিক #ইউনিয়ন #একুশে

দোয়া কামনা কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনবানী পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল অসুস্থ হয়ে ...
19/02/2026

দোয়া কামনা

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনবানী পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল অসুস্থ হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের C.C.U তে ভর্তি। সবার কাছে দোয়া কামনা রইলো।
#কুষ্টিয়া #সাংবাদিক #ইউনিয়ন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিতসংবাদ বিজ্ঞপ্তি: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একটি আলোচনা ...
14/02/2026

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত আটটায় শহরের বাবরআলী রেলগেট সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের নৈতিকতা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূল ভিত্তি। পেশাগত মানোন্নয়ন ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক এ.জে. সুজন, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, কোষাধ্যক্ষ আকরামুজ্জামান আরিফ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আমিন হাসান এবং সদস্যবৃন্দ—মো. লাল্টু আহমেদ, ইসমাইল হোসেন ও মো. রোমান উদ্দিন খান।
সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Address

Babar Ali Gate
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন KUJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share