মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন

মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন, Charitable organisation, মাজগ্রাম , শিলাইদহ, কুমারখালি, কুষ্টিয়া, Kushtia.

সেচ্ছাসেবী, সমাজ উন্নয়নমূলক , অলাভজনক অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।
অনুদানের জন্য-
বিকাশ (সেন্ডমানি) 01969-276794

নগদ (সেন্ডমানি)01969-276794

যোগাযোগ 01927348976

05/09/2026
🌿 মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন 🌿মানবতার সেবাই, জীবনের পাশে🚨 শিশু সুরক্ষায় সবাই সচেতন হোন 🚨বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শ...
05/09/2026

🌿 মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন 🌿
মানবতার সেবাই, জীবনের পাশে

🚨 শিশু সুরক্ষায় সবাই সচেতন হোন 🚨

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ ও অপহরণের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ—শিশুদের নিরাপত্তার বিষয়ে পিতা-মাতা, অভিভাবক ও আত্মীয়-স্বজনসহ সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

👨‍👩‍👧 বিশেষ অনুরোধ:
🔹 শিশুদের একা বা অপরিচিত কারও কাছে রেখে যাবেন না।
🔹 বাইরে খেলাধুলা বা চলাফেরার সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন।
🔹 অপরিচিত ব্যক্তির সঙ্গে কোথাও যেতে বা কিছু নিতে নিষেধ করুন।
🔹 শিশুকে তার নাম, বাবা-মায়ের নাম ও জরুরি যোগাযোগ নম্বর মনে রাখতে শেখান।
🔹 স্কুলে যাওয়া-আসার সময় সম্ভব হলে বিশ্বস্ত অভিভাবক বা পরিচিত ব্যক্তির সঙ্গে রাখুন।
🔹 শিশুর আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে গুরুত্বসহকারে বিষয়টি দেখুন।
🔹 কোনো শিশু নিখোঁজ হলে সময় নষ্ট না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

⚠️ মনে রাখবেন—সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে।

শিশুর নিরাপত্তা শুধু পরিবারের দায়িত্ব নয়—আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

🤝 আসুন, আমরা সবাই সচেতন হই, শিশুদের নিরাপদ রাখি এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলি।

মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”

🩸 আলহামদুলিল্লাহ ❤️গ্রুফ ডোনেট নং-৮ একজন রোগীর জন্য রক্ত প্রদান সম্পন্ন হয়েছে।আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে রক্তের ব্যবস্থ...
03/09/2026

🩸 আলহামদুলিল্লাহ ❤️
গ্রুফ ডোনেট নং-৮

একজন রোগীর জন্য রক্ত প্রদান সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে রক্তের ব্যবস্থা হওয়ায় একজন অসুস্থ মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করা সম্ভব হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আবুল কালাম আজাদ কে, মানবতার ডাকে সাড়া দিয়ে ২১ রক্তদান করার জন্য। ❤️🩸

আপনার এই মহৎ উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।
আল্লাহ আপনার এই রক্তদান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

🩸 রক্ত দিন, জীবন বাঁচান।
❤️ মানবতার সেবায় আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।

🏆 গত ৩ মাসের সেরা স্বেচ্ছাসেবীদের অভিনন্দন ও শুভেচ্ছা 🌿মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশনের গত ৩ মাসের বিভিন্ন মানবিক ও সামাজিক...
03/09/2026

🏆 গত ৩ মাসের সেরা স্বেচ্ছাসেবীদের অভিনন্দন ও শুভেচ্ছা 🌿
মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশনের গত ৩ মাসের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা, নিয়মিততা, সময় ও শ্রম প্রদান এবং সংগঠনের প্রতি বিশেষ অবদানের ভিত্তিতে আমাদের ৪ জন স্বেচ্ছাসেবীকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।
🥇 ত্রৈমাসিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী — সাব্বির আহমেদ
⭐ সেরা দায়িত্বশীল স্বেচ্ছাসেবী — জুবায়ের আহমেদ জিল্লু
🌟 বিশেষ অবদানকারী স্বেচ্ছাসেবী — আমিন হোসেন
🌟 বিশেষ অবদানকারী স্বেচ্ছাসেবী — আবুল কালাম আজাদ
আপনাদের আন্তরিকতা, সময়, শ্রম ও মানবিক কাজে অবদান আমাদের জন্য অনুপ্রেরণা। ❤️
অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের।
আশা করি আপনাদের এই অর্জন অন্য সকল স্বেচ্ছাসেবীকেও আরও উৎসাহিত করবে এবং আমরা সবাই মিলে মানবতার সেবায় আরও বেশি কাজ করতে পারব। 🤝🌿
মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন
“মানবতার সেবাই জীবনের পাশে” 💚💙
#মানবতার_সেবায়

🩸 আলহামদুলিল্লাহ ❤️গ্রুফ ডোনেট নং-৭ একজন রোগীর জন্য রক্ত প্রদান সম্পন্ন হয়েছে।আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে রক্তের ব্যবস্থ...
01/09/2026

🩸 আলহামদুলিল্লাহ ❤️
গ্রুফ ডোনেট নং-৭

একজন রোগীর জন্য রক্ত প্রদান সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে রক্তের ব্যবস্থা হওয়ায় একজন অসুস্থ মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করা সম্ভব হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এনামুল হক রবি-কে, মানবতার ডাকে সাড়া দিয়ে ৮ তম রক্তদান করার জন্য। ❤️🩸

আপনার এই মহৎ উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।
আল্লাহ আপনার এই রক্তদান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

🩸 রক্ত দিন, জীবন বাঁচান।
❤️ মানবতার সেবায় আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।

‼️সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি  #কুষ্টিয়া  সহ প্রতিটি জেলায় ‼️যুব ও ক্...
30/08/2026

‼️সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি #কুষ্টিয়া সহ প্রতিটি জেলায় ‼️

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মহৎ উদ্যোগে আপনিও পাচ্ছেন ফ্রি প্রশিক্ষণের সুযোগ!

📑প্রশিক্ষণ গ্রহণের বিবরণঃ প্রশিক্ষণ: ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স
✅ ৩ মাস (অক্টোবর – ডিসেম্বর২০২৬)
✅ কোর্স মেয়াদ: ৩ মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে, সপ্তাহে ৬ দিন।
⚠️ যারা প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, শুধুমাত্র তারাই আবেদন করবেন।
✅ ক্লাসের সময়কাল: ৭৫টি ক্লাসে মোট ৬০০ ঘণ্টা।
✅ কোর্সের ধরন: সম্পূর্ণ অফলাইন (ফিজিক্যাল) ক্লাসে অনুষ্ঠিত হবে।

🎯 প্রশিক্ষণ গ্রহণের যোগ্যতাঃ
১) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম HSC পাস
২) বয়স সীমা: ১৮–৩৫ বছর
৩) ভাতা: দৈনিক ২০০ টাকা + খাবারের ব্যবস্থা
৪) কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।
৫) কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।

📆 আবেদন করার শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
📆 বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর ২০২৬
📆 লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৬
📆 ফলাফল প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে SMS-এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
⚠️ যোগ্য প্রার্থীদের পরীক্ষার স্থান, সময়সূচি ও ফলাফল SMS-এর মাধ্যমে জানানো হবে।)

💻 আবেদন করার লিংক: https://e-laeltd.com/64-student-reg-jubo
💻 আবেদন করার প্রক্রিয়াঃ https://www.facebook.com/share/v/1CwmqPSxDk/
📋বিঃদ্রঃ আবেদন শেষে স্ক্রিনে আসা এডমিট কার্ডের কপিটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন।

🩸 আলহামদুলিল্লাহ ❤️গ্রুফ ডোনেট নং-৬  একজন রোগীর জন্য রক্ত প্রদান সম্পন্ন হয়েছে।আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে রক্তের ব্যবস্...
29/08/2026

🩸 আলহামদুলিল্লাহ ❤️
গ্রুফ ডোনেট নং-৬

একজন রোগীর জন্য রক্ত প্রদান সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে রক্তের ব্যবস্থা হওয়ায় একজন অসুস্থ মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করা সম্ভব হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইমন -কে, মানবতার ডাকে সাড়া দিয়ে রক্তদান করার জন্য। ❤️🩸

আপনার এই মহৎ উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।
আল্লাহ আপনার এই রক্তদান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

🩸 রক্ত দিন, জীবন বাঁচান।
❤️ মানবতার সেবায় আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদমহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর জীব...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবন ও আদর্শ আমাদের জীবনে শান্তি, ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রেরণা যোগাক।

আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাঃ)

ইয়া রাসুলুল্লাহ (ﷺ)
"আপনি সেই ফুল, যেই ফুলের ঘ্রাণে আজও পৃথিবী ব্যাকুল'
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলুল্লাহ (ﷺ) 💌

🌱 বৃক্ষরোপণ কর্মসূচি — সহযোগিতার আহ্বান 🌱মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন-এর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্...
25/08/2026

🌱 বৃক্ষরোপণ কর্মসূচি — সহযোগিতার আহ্বান 🌱

মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন-এর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই মহৎ উদ্যোগে কোনো সহৃদয়বান ব্যক্তি অনুদান প্রদান করতে চাইলে অথবা গাছের চারা দিয়ে সহযোগিতা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

💚 অনুদান পাঠানোর মাধ্যম

বিকাশ / নগদ (Personal):
📱 01927348976
📱 01762-304094
📱 +880 1969-276794

🏦 ব্যাংকের মাধ্যমে

অ্যাকাউন্ট নাম্বার: 1062407180002
অ্যাকাউন্টের নাম: MD SOHAG ALI
ব্যাংকের নাম: BRAC Bank PLC
ব্রাঞ্চ: KUSHTIA SME/KRISHI BRANCH
রাউটিং নম্বর: 060500940
SWIFT Code: BRAKBDDH

🌳 আপনার সামান্য সহযোগিতায় রোপিত হতে পারে একটি গাছ, আর সেই গাছ একদিন হয়ে উঠতে পারে অসংখ্য মানুষের জন্য ছায়া ও নির্মল বাতাসের উৎস।

আসুন, গাছ লাগাই—সবুজ ভবিষ্যৎ গড়ি। 🌿

মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন
মানবতার সেবায় জীবনের পাশে

📢 সকল সদস্যের প্রতি বিশেষ আহ্বানআমাদের সংগঠনকে ভবিষ্যতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করার উপযোগী ও আরও শক্তিশাল...
21/08/2026

📢 সকল সদস্যের প্রতি বিশেষ আহ্বান

আমাদের সংগঠনকে ভবিষ্যতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করার উপযোগী ও আরও শক্তিশালী করতে নারী সদস্যদের অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাই সকল সদস্যকে অনুরোধ করছি, আপনার স্ত্রী, বোন বা পরিবারের আগ্রহী নারী সদস্যদের আমাদের নারী অধিকার ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করুন। তাদের সমাজের বিভিন্ন সমস্যা, নারী অধিকার এবং জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা ও কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

🔹 নারীদের জন্য আলাদা গ্রুপ থাকবে।
🔹 সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানাতে শুধুমাত্র একজন দায়িত্বপ্রাপ্ত পুরুষ প্রতিনিধি প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।
🔹 নারী সদস্যদের জন্য মাসিক চাঁদা বাধ্যতামূলক নয়।
এবং সংগঠনের নিয়মে সেই গ্রুফে সংগঠন সম্পর্কিত ব্যতিত কোন আলোচনা হবে না

আসুন, নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও মানবিক করে গড়ে তুলি। 🤝

Address

মাজগ্রাম , শিলাইদহ, কুমারখালি, কুষ্টিয়া
Kushtia
7010

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাজগ্রাম জীবনরেখা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share